Raishas Food

রাজকীয় নবাবী বাদশাহি সব স্বাদ ফেল অনন্য স্বাদের এই বিটের পুডিং এর কাছে ! Beetroot Pudding Recipe

বিট বেটে ডিম, দুধ ও ভ্যানিলা দিয়ে তৈরি এই নরম পুডিং ক্যারামেলের সাথে পরিবেশন করা হয়। প্রস্তুত করতে সময় লাগে ৪৫ মিনিট। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: প্রতি ৪০ গ্রাম বিটের পুডিং এর মধ্যে রয়েছে ১২৪ ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •বিট সিদ্ধ করে বেটে নেয়া - এক কাপ
  • •দুধ - এক কাপ
  • •গুঁড়া দুধ - আধা কাপ
  • •চিনি - স্বাদ মত (আমি দেড় কাপ দিয়েছি)
  • •ডিম - ৬ টা
  • •ভ্যানিলা এসেন্স - ৩ চা চামুচ
  • •এক কাপের তিন ভগের এক ভাগ চিনি দিয়ে কারামেল তৈরি করে নিব।

রান্নার ধাপ

  1. 1প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব। সে ক্ষেত্রে আমি যে পাত্রটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা উচু সসপ্যান । এর মধ্যেই আমি পুডিংটা তৈরি করব। সে ক্ষেত্রে এর মধ্যে নিয়ে নিলাম ক্যারামেলার জন্য চিনি। চুলার জালটা ধরিয়ে দিব । মাঝারি থেকেও কম আছে একটু রাখবো। এবং একটি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। যখন হালকা বাদামি হতে শুরু করবে, এবং এর থেকে ফেনা ফেনা হয়ে ধোঁয়া বের হবে, তখন ক্যারামেল টা সসপ্যান এর চারিদিকে ছড়িয়ে দিব। মাঝখানে অবশ্যই ক্যারামেল টা থাকবে এবং এটা চারদিকে ও ক্যারামেলটা আমি করে নেব। একটু উঁচু করে। যেমনটা থাকে হোটেলে এর পুডিং গুলো। সসপ্যানটা ঘুরিয়ে ছড়াতে থাকবো। কিছুক্ষণের মধ্যে এটা জমে সেট হয়ে যাবে। অর্থাৎ ঠান্ডা হলেই সেট হয়ে যাবে। এরপর এখানে বিট সবজি গুলো নিয়ে গ্রেট করে নিয়েছি । তারপর এই গ্রেট করা বিট গুলো একটি প্যানের মধ্যে নিয়ে, এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে, এই গুলো সিদ্ধ করে নিতে হবে ।
  2. 2প্রায় ৬-৭মিনিট জাল দিয়ে বিট টা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব অথবা পাটা পুতার সাহায্যে বেটে নিব। তারপর একটি বলের মধ্যে নিয়ে নিলাম ডিম গুলো। এর সাথে দিয়ে দেবো, চিনি , সাধারণ দুধ, ভ্যানিলা এসেন্স এবং ব্লেন্ড করা বিট গুলো দিয়ে দিব। তারপর এই সমস্ত উপকরণ গুলো একটা বিটার মেশিন এর সাহায্য বিট করে নিব। তারপর এখানে গুরা দুধ আমি দিচ্ছি। তবে এটা না দিলেও হবে। সেক্ষেত্রে দুধ টা জ্বাল করে শুকিয়ে নিলেই হবে। আর আমার এই গুড়া দুধের ফ্লেভার টা অনেক ভালো লাগে। খুব ভালো করে আবার মেশিনের সাহায্যে মিশিয়ে নিব। এখন এটা হয়ে গেলো পুডিং এর জন্য একটু গজিন মিশ্রণ। আমি এই মিশ্রণটা সসপেন এর মধ্যে যে চিনির ক্যারামেলটা করে রাখা হয়েছিল , এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিব। এরপর একটি বড় সাইজের পাতিল এর ভিতরে পানি গরম করে নিয়েছি। এবং একটি স্টিলের স্ট্যান বসিয়ে দিলাম। পানির পরিমান হচ্ছে সাসপেন্ যেন অর্ধেক ডুবে থাকে এই পরিমাণ পানি দিয়ে নিলাম।
  3. 3এখন পুডিং এর সাসপেন টা এই স্টানের উপর রেখে দিব। এবং অবশ্যই সসপ্যান এর উপর একটি ঢাকনা দিয়ে দেবো। তারপর একটা ফোয়েল পেপার দিয়ে মুড়ে দিলাম সসপ্যানটা। যেনো পানি উতলে ভিতরে না যায়। আর এর উপর ভারী একটা পুতা দিয়ে দিলাম। তারপর পাতিলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন পানি ফুটে উঠবে তখন চুলার জ্বাল টা কমিয়ে সবচাইতে কম আছে করে দিব। এবং এই আছেই ৪৫ মিনিট থাকবে। এবং অবশ্যই বের করার আগ দিয়ে, একটি শুকনো কাঠি দিয়ে গেঁথে দেখে নিব ,যে পুডিংটা পরিপূর্ণভাবে হয়েছে কিনা। ঠিক ৪৫ মিনিট পর বের করে এটা বাইরে রেখে ঠান্ডা করে নিব । তারপর ফ্রিজের মধ্যে সারা রাত কিংবা, ঘন্টাখানেকের জন্য রেখে দেব। প্রায় ফ্রিজে রাখা ৫,৬ ঘন্টা পর,এই সসপ্যানটা বের করে, এর চারিদিকে একটা ছুড়ির সাহায্যে আলতো করে গেথে নিব। তারপর একটি প্লেটের মধ্যে পুডিং টা উলটো করে ঢেলে দিব। এভাবে হয়ে গেল রাজকীয় কিংবা নবাবী স্বাদকেও হাড়ায় মানানো এই বিটের পুডিং বানানোর রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

বিটের পুডিং বানাতে কী কী উপকরণ লাগে?+

এক কাপ সিদ্ধ করে বাটা বিট, এক কাপ দুধ, আধা কাপ গুঁড়া দুধ, স্বাদ মতো চিনি, ৬টি ডিম এবং ৩ চা চামচ ভ্যানিলা এসেন্স লাগে।

পুডিং কতক্ষণ স্টিমে রাখতে হয়?+

পানি ফুটে উঠলে আঁচ কমিয়ে সবচেয়ে কম আঁচে ৪৫ মিনিট রাখতে হয়। বের করার আগে শুকনো কাঠি দিয়ে পুডিং পুরোপুরি সেট হয়েছে কিনা দেখে নিতে হয়।

পুডিং কতক্ষণ ফ্রিজে রাখতে হয়?+

ঠান্ডা করার পর সারা রাত বা অন্তত এক ঘন্টা ফ্রিজে রাখার কথা বলা হয়েছে। প্রায় ৫-৬ ঘন্টা পর বের করে প্লেটে উল্টে ঢালতে বলা হয়েছে।