আলু আর মটরশুঁটির দারুন স্বাদের ঝটপট নাস্তা বা টিফিন আলু সাপটা ! Quick Nasta or Tiffin Recipe
বেসন ও ময়দার পাতলা মিশ্রণে আলু ও মটরশুঁটির পুর দিয়ে তৈরি এই আলু সাপটা ঝটপট নাস্তা বা টিফিনের জন্য একদম উপযুক্ত।
শেয়ার করুন:
উপকরণ
- •আলু-পরিমাণ মতো
- •বেসন -দেড় কাপ
- •ময়দা - বেসনের অয়াচ ভাগের এক ভাগ
- •লবণ-স্বাদ মতো
- •৫(খাবারের সোডা- এক চা চামচ
- •কাঁচামরিচ কুচি, ধনেপাতার কুচি
- •তেল - অল্প পরিমাণ
- •পেঁয়াজকুচি- দুই টেবিল
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে একটি বলের মধ্যে বেসন নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি ময়দা,লবণ,খাবারের সোডা, ধোনাপাতার কুচি,কাঁচা মরিচ কুচি। একটু মিয়াহিয়ে নিব। তারপর এর সাথে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব। তারপর এটা এক সাইডে রেখে দিব। এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গুলো। নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি হয়ে আসলে, এর মধ্যে দিয়ে দিছি, মটরশুটি গুলো। নেড়েচেড়ে মটরশুটি গুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর সাথে দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ কুচি।
- 2স্বাদ মতো লবণ ,এবং কতগুলো আলু সিদ্ধ করে ভর্তা করে রেখেছিলাম, সমস্ত আলু গুলো দিয়ে দিচ্ছি। নেরে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর সাথে ধনেপাতার কুচি দিয়ে, আবারও খুব ভালো করে মিশিয়ে ,তারপর নামিয়ে নিচ্ছি। এটা হয়ে গেলো আলু এবং মটরশুঁটির পুর। এরপর চুলায় একটি প্যাণের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি । তারপর বেসনের মিশ্রণ এর থেকে পরিমাণ মতো ঢেলে দিচ্ছি এক চামচ করে। যেহেতু বেসন দেওয়া আছে তাই এটা, রেখে দেওয়ার ফলে একটু ঘন হয়েছে। এখন একটি চামচের সাহায্যে এটার চারিদিকে ছড়িয়ে দিব।
- 3যখন দেখবো এর উপরের অংশটার মধ্যে আর কোন কাঁচা ভাব নেই ,তখন এর এক সাইড দিয়ে এই আলুর পুরটা, পছন্দমত লম্বা করে দিয়ে দিব। তারপর এক পাশ থেকে মুরে দিব। যেমনটা পাটিসাপটা পিঠা করা হয়। দুপাশে বাদামি করে ভেজে নামিয়ে নেব। এভাবে প্রত্যেকটা করে নিতে হবে। হয়ে গেল আমাদের আলু আর মটরশুঁটিদিয়ে। খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। যার নামটা দেওয়া হল আলু সাপটা। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
আলু সাপটা তৈরি করতে কত সময় লাগে?+
এই রেসিপিতে প্রস্তুত সময় উল্লেখ করা হয়েছে ৩৫ মিনিট।
আলু সাপটার পুরে কী কী দেওয়া হয়?+
পুরে সিদ্ধ করে ভর্তা করা আলু, মটরশুঁটি, পেঁয়াজকুচি, কাঁচামরিচ কুচি, লবণ ও ধনেপাতার কুচি দেওয়া হয়।
বেসনের মিশ্রণে কী কী মেশানো হয়?+
বেসনের সঙ্গে ময়দা, লবণ, খাবারের সোডা, ধনেপাতার কুচি ও কাঁচামরিচ কুচি মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে পাতলা মিশ্রণ তৈরি করতে হয়।