দারুন মজার চিপস এর মসলা বানানোর রেসিপি ! Chips er Moshla or Masala
রসুন, টমেটো, লবণ, চিনি ও সাইট্রিক অ্যাসিড দিয়ে তৈরি এই মসলা ঘরোয়া চিপসের উপর ছিটিয়ে খাওয়ার জন্য উপযোগী। ব্লেন্ড করে মিহি গুঁড়ো বানানো হয়।
শেয়ার করুন:
উপকরণ
- •রশুনের গুঁড়া - ২ চা চামুচ
- •টমেটোর গুঁড়া - ২ টেবিল চামুচ
- •লবন - আধা চা চামুচ
- •চিনি - ২ চা চামুচ
- •সাইট্রিক অ্যাসিড - আধা চা চামুচ
- •টেস্টিং সল্ট - ১ চা চামুচ
রান্নার ধাপ
- 1উপরে সমস্ত উপকরণগুলো একটি পাত্রে নিয়ে নিলাম। যেমন, রসুনের গুড়া, টমেটোর গুড়া ,লবণ, চিনি,সাইট্রিক এসিড, টেস্টিং সল্ট। সবকিছু একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। তারপর একটি ব্লেন্ডার দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। যদিও সবকিছু গুড়া রয়েছে।
- 2তারপর সব উপকরণগুলো একসাথে ব্লেন্ড করে নিলে খুব ভালো হয়। এটা হয়ে গেল চিপসের জন্য মসলা আর। এখন এখানে আমি ঘরোয়া তৈরি চিপস নিয়ে নিলাম । এর উপর দিয়ে এটা ছিটিয়ে দিব একটু ঝাকিয়ে নেব। তাহলেই চিপসের সব দিকেই লেগে যাবে।
সচরাচর জিজ্ঞাসা
চিপসের মসলা বানাতে কী কী উপকরণ লাগে?+
রসুনের গুঁড়া, টমেটোর গুঁড়া, লবণ, চিনি, সাইট্রিক অ্যাসিড ও টেস্টিং সল্ট লাগে। প্রতিটির পরিমাণও রেসিপিতে উল্লেখ আছে।
তৈরি মসলা চিপসে কীভাবে মেশাতে হবে?+
ঘরোয়া চিপসের উপর মসলা ছিটিয়ে দিয়ে একটু ঝাঁকিয়ে নিলে চিপসের সব দিকে মসলা লেগে যায়।
মসলা বানানোর সময় কী করতে হবে?+
সব উপকরণ একটি পাত্রে নিয়ে চামচ দিয়ে মিশিয়ে ব্লেন্ডার দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিতে হয়।