Raishas Food

নবাবী রাজকীয় স্বাদ ফেল সবচেয়ে বেশী স্বাদের বুটের ডালের হালুয়া এভাবে বানিয়ে দেখেন! buter daler halwa

বুটের ডাল দুধে সিদ্ধ করে ঘি, চিনি ও গুঁড়া দুধ দিয়ে তৈরি এই হালুয়া সমৃদ্ধ স্বাদের মিষ্টি। বাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে তিনকোনা করে কাটা হয়। প্রস্তুত সময়: ৫০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম এই বুটের ডালের হালুয়ার মধ্যে রয়েছে ৩৩০ থেকে ৩৩৪ ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •বুটের ডাল 2 কাপ
  • •লিকুইড দুধ চার কাপ
  • •ঘি এক টেবিল চামচ
  • •দারচিনি তিন টুকরো এলাচ চারটি তেজপাতা একটি
  • •চিনি দের কাপ
  • •গুড়া দুধ আধা কাপ
  • •বিভিন্ন বাদাম কুছি করে নেওয়া

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে বুটের ডাল গুলো ভালো করে ধুয়ে, তারপর একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম। এখন এর সাথে দিয়ে দিতে হবে , চার কাপ পরিমাণ দুধ। যতটুকু বুটের ডাল থাকবে, তার দ্বিগুন দুধ নিতে হবে। নেড়েচেড়ে চুলার জ্বালটা হাই হিটে করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে দুধটা ফুটে উঠেছে। এখন চুলার জ্বালটা সবচাইতে কম আছে ,রেখে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেন এই দুধের মধ্যেই বুটের ডালগুলো সিদ্ধ হয়ে আসে। প্রায় ঘন্টাখানেক জাল দিয়ে, এর মাঝে দুই বার নেড়ে দিয়েছিলাম। দুধের পরিমাণটা টেনে নিয়েছে, বুটের ডালের সাথে মিশে গেছে এবং ডালগুলো হাতের মধ্যে নিয়ে চাপ দিলেই গলে যাচ্ছে। এখন এগুলো বের করে ঠান্ডা হয়ে আসলে বেটে নিতে হবে। মিহি করে বেটে নিব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম । ঘি টা হিলে গেলেই,এর সাথে দিয়ে দিচ্ছি, দারচিনি,এলাচ তেজপাতা। নেড়েচেড়ে এর সাথে দিয়ে দিব বেটে রাখা বুটের ডালগুলো।
  2. 2২/১ মিনিট ভেজে এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা গলে গেলেই,ডাল গুলো একটু নরম হবে আর লাড়তেও সুবিধা হবে। যেহেতু বুটের ডালের হালুয়া তাই একটু শক্ত হয়। এবং এটা নাড়তে গেলে ও অনেক শক্তির প্রয়োজন হয়। কেউবা চাইলে ডাইলের সাথে দুধ দিয়ে সিদ্ধ না করে এই পর্যায়ে এইখানে বুটের ডাল গুলো ভাজা হবে ঘি এর সাথে, তখন দুধ দিয়ে নিলে হবে। নেড়েচেড়ে চিনিটা গলে আসলে আবার এর সাথে দিয়ে দিচ্ছি গুড়া দুধ। নেড়েচেড়ে চিনি গুলো যে পানি বেরিয়েছে এটা আবার শুকিয়ে নিতে হবে। প্রায় মিনিটখানেক অনবরত নেরে, যেন নিচের দিকে দলা লেগে না যায় বা পুড়ে না যায়। হালুয়াটা শুকিয়ে আসছে এবং প্যানের সাথে আর লেগে যাচ্ছে না,অর্থাৎ খুলে আসছে। এই অবস্থায় আমি এটা বের করে নিচ্ছি। এবং কাচের একটা চারকোনা ট্রে নিলাম। এর মধ্যে তেল ব্রাশ করে রেখেছি। এর মধ্যে এই হালুয়াগুলো ঢেলে দিব।
  3. 3সমান করে দিচ্ছি তার উপরে কিছু কাজুবাদাম পেস্তা বাদাম এবং কিসমিস এগুলো কেটে ছিটিয়ে দিচ্ছি। উপর থেকে একটু দেবে দিচ্ছি। এখন এটা ঘন্টাখানেকের জন্য রেখে দিতে হবে। যেন শক্ত হয়ে যায়। প্রায় দুই তিন ঘন্টা পর এটা নিয়ে নিলাম । এখন পছন্দ মত তিনকোনা করে কেটে নিচ্ছি। এভাবে হয়ে গেল সবচেয়ে বেশি স্বাদের বুটের হালুয়া রেসিপি। আর এখানে এর স্বাদ টা দ্বিগুণ হওয়ার কারণ হচ্ছে, বুটের ডালের সাথে দুধ দিয়ে সিদ্ধ করে নেওয়া। তবে এখানে আপনারা চাইলে,প্রথমে পানি দিয়েও ডালটা সিদ্ধ করে নিতে পারেন। যখন ভাজা হবে তখন দুধ দিয়ে নিলেই হবে। আমি ভিন্ন ভাবে স্বাদ টা বাড়ানোর জন্য ডালের সাথেই দুধ দিয়ে ডাল। গুলো সিদ্ধ করে নিয়েছি। যার ফলে এই হালুয়া একদম রাজকীয় স্বাদকে হাড় মানলো। আপনারাও খুব কম সময়ে এই পদ্ধতিতে একবার হলেও। বানিয়ে দেখতে পারেন।

সচরাচর জিজ্ঞাসা

বুটের ডালের হালুয়া বানাতে কত দুধ লাগে?+

রেসিপি অনুযায়ী ২ কাপ বুটের ডালের জন্য চার কাপ লিকুইড দুধ লাগে, অর্থাৎ ডালের দ্বিগুণ পরিমাণ দুধ নিতে হয়।

ডালগুলো কতক্ষণ সিদ্ধ করতে হয়?+

ঢাকনা দিয়ে কম আঁচে প্রায় এক ঘণ্টা জ্বাল দিতে হয়, মাঝে দুইবার নেড়ে দিতে হয়, যতক্ষণ না ডাল হাতে নিয়ে চাপ দিলেই গলে যায়।

হালুয়া জমাতে কতক্ষণ সময় লাগে?+

ট্রেতে ঢেলে প্রায় এক ঘণ্টা রেখে দিতে হয় যেন শক্ত হয়ে যায়, এবং রেসিপিতে দুই-তিন ঘণ্টা পর কাটার কথা বলা হয়েছে।