Raishas Food

ঝটপট কম খরচে বানিয়ে নিন দারুন মজার কাঁচা পেপের হালুয়া ! Kacha Peper Halua Halwa Recipe

কাঁচা পেঁপে, ঘি, গুঁড়া দুধ ও কাঁচা সুজি দিয়ে তৈরি এই মিষ্টি হালুয়া ট্রেতে জমিয়ে চারকোনা টুকরো করে পরিবেশন করা হয়। কিসমিস ও বাদামে সাজানো। প্রস্তুত সময়: ৪৫ মিনিট।

শেয়ার করুন:

উপকরণ

  • •পেঁপে একটা
  • •ঘি এক টেবিল চামচ
  • •তেজপাতার দুটি
  • •দারচিনি ছোট দুই টুকরা
  • •এলাচি তিনটা ফেড়ে দিব
  • •গুড়া দুধ পৌনে এক কাপ
  • •চিনি এক কাপ
  • •কাচা সুজি তিন টেবিল চামচ অর্থাৎ ভাজা না
  • •বিভিন্ন বাদাম

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটা পেঁপে ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়েএকটি প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম। তারপর চুলার জ্বাল ধরিয়ে প্যানের মধ্যে এই পেপেগুলো ছেড়ে দিব। এবং সিদ্ধ করে নিতে হবে। পেপেগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর, এগুলো একটি পাত্রের মধ্যে নিয়ে, কচলিয়ে অথবা বেটে ভর্তা করে নিতে হবে। খুব ভালো করে মিস করে ভর্তা করে নিয়েছি। তারপর প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম । এর মধ্যে দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা। নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেযে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে এবং ভর্তা করে রাখা পেঁপে গুলো।
  2. 2নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে নিতে হবে। যখন পেঁপে থেকে পানির পরিমাণটা টেনে নিবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও গলে বেশ রসালো হয়েছে। এখন নেড়ে চেড়ে এর সাথে দিয়ে দিতে হবে গুড়া দুধ। একটু নেড়ে দিয়ে দিচ্ছি কাঁচা সুজি। এবং অল্প একটু সবুজ ফুড কালার। এই রঙটা না দিতেও পারেন। নেড়েচেড়ে গুড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা এখন একটু বাড়িয়ে দিব। আর এখানে আরেকটু ঘি দিয়ে নিচ্ছি । প্রায় 5 থেকে 6 মিনিট নেড়েচেড়ে এটা একদম খুলে আসছে। অর্থাৎ প্যানের সাথে আর লেগে থাকছে না। এ অবস্থায় চুলার জলটা আমি বন্ধ করে দিচ্ছি।
  3. 3এখন একটা চার কোনা উঁচু ট্রে নিলাম । এর মধ্যে তেল এবং ঘি ব্রাশ করে রেখেছি। তারপর এর মধ্যে এই হালুয়াটা ঢেলে দিচ্ছি। খুব ভালো করে সমান করে দিচ্ছি। এবং এর উপর থেকে দিয়ে দিচ্ছি কতগুলো কিসমিস, চিকন করে কেটে রাখা কাজুবাদাম,পেস্তা বাদাম, ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ভালো করে হাতের সাহায্যে আবার একটু দেবে দিব। তারপর এটা একটু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। আধঘন্টা বা একঘন্টা পর এটা বের করে, চারকোনা করে কেটে পরিবেশন করব। এভাবে হয়ে গেল কাঁচা পেঁপের হালুয়া তৈরির রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

কাঁচা পেঁপের হালুয়া বানাতে কী কী উপকরণ লাগে?+

এক টি পেঁপে, এক টেবিল চামচ ঘি, দুটি তেজপাতা, দুই টুকরা দারচিনি, তিনটি এলাচ, পৌনে এক কাপ গুঁড়া দুধ, এক কাপ চিনি, তিন টেবিল চামচ কাঁচা সুজি ও বিভিন্ন বাদাম লাগে।

হালুয়া কতক্ষণ পর কেটে পরিবেশন করতে হয়?+

হালুয়াটি ট্রেতে ঢেলে ঠান্ডা হতে দিতে হবে এবং আধ ঘন্টা বা এক ঘন্টা পর বের করে চারকোনা করে কাটা হয়।