Raishas Food

ইফতারে ঝটপট বানিয়ে নিন দারুন মজার স্পাইসি শ্রিম্প ফ্রাই আর সারা মাস জুড়ে খান ! সংরক্ষণ পদ্ধতি সহ !

কালো বা টাইগার চিংড়ি আদা, রসুন, মরিচ ও গোলমরিচের মসলায় মেখে, ডিম ও ব্রেডক্রামসে কোট করে ভাজা হয়। ইফতারের জন্য ঝটপট বানানো যায়। প্রস্তুত সময়: ৩৫ মিনিট । পুষ্টি সম্পর্কিত: একটা মাঝারি আকারের ব্রেডেড ফ্রায়েড শ্রিম্পে রয়েছে ২৫ থেকে ৪০ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •কালো বা টাইগার চিংড়ি মাছ- আড়াইশো গ্রাম বা বিশ পিস।
  • •মরিচের গুড়া দের চামচ
  • •আদা বাটা এক।চামচ
  • •রসুন বাটা এক।চামচ
  • •গোলমরিচের গুড়া এক চামচ
  • •জিরার গুড়া এক চামচ করে এক চামচ
  • •স্বাদ মতো লবণ
  • •তেল পরিমাণ মতো
  • •ব্রেড ক্রমশ
  • •ডিম একটা

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে কালো চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম । এগুলোকে অনেকেই টাইগার চিংড়ি ও বলে থাকে। এখানে মাছ গুলো বিশ পিশ হয়েছে। এবং কেটে পরিষ্কার করার পর প্রায় আড়াইশো গ্রাম হয়েছে। এর মাথার অংশটা ফেলে এবং খোসা ফেলে দিয়েছি। তারপর ভিতর থেকে রোগটা বের করে নিয়েছি। এবং লেজ এর অংশ টা শুধু রেখেছি। তারপর ভালো করে ধিয়ে নিলাম। এখন একটা মাছ নিয়ে,এর মাথার অংশ থেকে নিয়ে এর ভিতরে টুথপিক দিয়ে দিব। যেন মাছগুলো ভাজার সময় বাকা হয়ে না যায়, সোজাভাবে থাকবে। সবগুলো মাছের ভিতর টুথপিক গুলো গেঁথে নেওয়ার পর, এখন এই মাছের সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা,রসুন বাটা, মরিচের গুড়া, জিরার গুড়া, সাফ মত লবণ এবং গোলমরিচের গুড়া, দিয়ে আলতো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে।
  2. 2কারণ আমি মাছগুলো লেজটা ফেলে দেই নি । এজন্য এর কাটাটা যেন হাতের মধ্যে না লাগে তাই আলতো করে মাখিয়ে নিচ্ছি । তারপর এগুলো এক পাশে রেখে দিচ্ছি। নিয়ে নিলাম এখানে ব্রেডক্রামস এবং একটা ডিম ভেঙ্গে ফেটে নিয়েছি। চিংড়ি মাছের এক পিস নিয়ে নিলাম। এখন প্রথমে ডিমের সাথে ডুবিয়ে, তারপর ব্রেড ক্রামস এর সাথে গড়িয়ে নিব। ভালো করে কোট করে নিয়েছি। এভাবে এক একটা করে রাখবো । একটা প্লেটের মধ্যে একটু আলাদাভাবে রাখবো, একটা আরেকটা সাথে লাগিয়ে রাখবো না। এখন সব গুলো একই ভাবে করে প্লেটে রাখার পর, এখন এই প্লেট টা ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। এগুলো ফ্রোজেন হওয়ার জন্য। যেন একটু শক্ত হয়ে ওঠে। ঠিক আধা ঘন্টা পর এগুলো বের করে নিচ্ছি।
  3. 3আর এই পর্যায়ে অর্থাৎ আপনারা চাইলে এক ঘন্টা ধরে ফ্রোজেন করার পর, তারপর এগুলো বের করে একটা এইয়ার টাইপ বক্স কিংবা পলিব্যাগের ভিতর একসাথে ভরে রেখে দিতে পারবেন । যখন খুশি তখন। সারা মাস জুড়ে এটা ভেভে খেতে পারবেন। এখন আমি এগুলো নিয়ে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি। এবং তেল গরম করে নিয়েছে। এর মধ্যে এগুলো একেকটা ছেড়ে ভেজে নিব। একটু পর পর উল্টেপাল্টে দিতে হবে। পছন্দ মতো ৪-৫ মিনিট ভেজে এগুলো বের করে নিব। এগুলো বেশি ভাজা যাবেনা। না হয় মাছ গুলো ছোট হয়ে আসে। আর চিংড়ি মাছ সিদ্ধ হতে সময়টাও কম। লাগে। হয়ে গেলো স্পাইসি শ্রিম্প ফ্রাই রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

কতটুকু চিংড়ি লাগবে?+

রেসিপিতে আড়াইশো গ্রাম বা বিশ পিস কালো বা টাইগার চিংড়ি ব্যবহার করা হয়েছে।

ভাজার আগে চিংড়ি কতক্ষণ ফ্রিজে রাখতে হবে?+

ব্রেড কোট করা চিংড়ি প্লেটে আলাদা করে আধা ঘন্টা ফ্রিজে রাখতে হবে যেন একটু শক্ত হয়ে ওঠে। চাইলে এক ঘন্টাও রাখা যায়।

ফ্রাই করতে কতক্ষণ লাগে?+

পছন্দ মতো ৪-৫ মিনিট ভাজতে হবে এবং একটু পর পর উল্টেপাল্টে দিতে হবে, বেশি ভাজলে চিংড়ি ছোট হয়ে যায়।

ফ্রাই করা চিংড়ি কীভাবে সংরক্ষণ করব?+

ব্রেড কোট করা চিংড়ি এয়ার টাইপ বক্স বা পলিব্যাগে একসাথে ভরে ফ্রিজে রাখা যায়, এবং পরে যখন খুশি ভেজে খাওয়া যায়।