মাত্র আধা ঘণ্টায় রোদে দেবার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন দারুন মজার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার
কাঁচা আম, সরিষার তেল ও পাঁচফোড়ন দিয়ে তৈরি টক, ঝাল ও মিষ্টি স্বাদের এই আচার রোদে শুকানোর ঝামেলা ছাড়াই মাত্র ত্রিশ মিনিটে বানানো যায়।
শেয়ার করুন:
উপকরণ
- •কাঁচা আম -২ কেজি
- •সরিষার তেল দেড় কাপ
- •হলুদ গুঁড়া এক চামচ
- •লবণ দুই চামচ
- •পাঁচফোড়ন সিকি কাপ- আধা ভাঙ্গা করে নিতে হবে।বেটে অথবা ব্লেন্ড করে।
- •রসুন বাটা এক টেবিল
- •চামচ মরিচের গুড়া দেব টেবিল চামচ
- •কালো সরিষা বাটা আধা টেবিল চামচ
- •ভিনেগার এক টেবিল চামচ
- •চিনি স্বাদ মতো
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে আমগুলো নিয়ে নিলাম। এখন এর খোসা সহকারেই চারকোনা করে কেটে নিয়েছি। এবং ভেতরের আঠিটা ফেলে দিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে। কোন প্রকার সিলের দাগ অথবা ফাটা আম না থাকে। অর্থাৎ ফ্রেশ আম নিতে হবে। দাগ পরে কালচে যে হয়ে যাওয়া অথবা পচা আম নেওয়া যাবে না। আমগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নেওয়ার পরে, এগুলো ভালো করে ধুয়ে নিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং লবণ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা রোদে শুকিয়ে নিব। যেন এর থেকে যা পানি থাকবে তা শুকিয়ে নিতে ফ্যানের বাতাসে অথবা রোদে দিয়ে। তারপর এখানে পাঁচফোড়ন গুলো নিয়ে নিলাম। এগুলো টালা কিংবা ভাজার কোন প্রয়োজন নাই। এই পাঁচফোড়নগুলো নিয়ে ব্লেন্ড অথবা বেটে নিতে হবে। একদম মিস করে বাটা যাবে না, অর্থাৎ আধা ভাঙ্গা করে বেটে নিতে হবে। তারপর চুলায় একটি প্যাণের মধ্যে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে ছেড়ে দিচ্ছি,আধ ভাঙ্গা করে রাখা পাঁচফোড়ন গুলো।
- 2নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং মরিচের গুড়া। যা অল্প পানির সাথে মিশিয়ে রেখেছিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে রসুনের থেকে যে পানি বের হবে, এটা শুকিয়ে নিতে হবে। নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর, বুঝাই যাচ্ছে মসলার মধ্যে আর কোনো পানি নেই। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ মাখিয়ে রাখা আমগুলো। আমের থেকে যা পানি বের হয়েছে, এগুলো বলের মধ্যে নিচের দিকে রয়েছে। উপর থেকে আমি আমের টুকরোগুলো তুলে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কয়েক মিনিটের মধ্যেই ফুটে উঠে, আমের খোসার গুলোর কালার টা পরিবর্তন হয়ে গিয়েছে। কিছুক্ষণ জাল দেওয়ার পর আম গুলো একটু নরম হয়ে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি কালো সরিষার বাটা। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেউ বা চাইইলে সাদা সরিষা বাটা অথবা সরিষা না দিলেও কোন সমস্যা নেই। প্রায় 6-7 মিনিট চুলার কম আছে জাল দিয়ে নেওয়ার পরে,আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর সাথে দিয়ে দিচ্ছি আরো এক চা চামচের মত লবণ ।
- 3এবং স্বাদমতো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় আরো পাচ, ছয় মিনিট জ্বাল দিয়ে নেওয়ার পর, তেলগুলো উপরের দিকে ভাসমান হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মত ভিনেগার। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এখন এটা তেলের মধ্যে ডুবো রয়েছে । আচারগুলো আমি এখন কাঁচের একটা বোয়ামে নিয়ে নিচ্ছি। এর ভিতরে ভরে রেখে দিব। আর এখানে ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে যেন আচারটা পচে না যায়। দীর্ঘদিন যেন ভালো থাকে। এবং এর থেকে যখন তেল গুলো টেনে নিবে আচারের মধ্যে, তখন তেল টা হালকা গরম করে এর উপর দিয়ে ঢেলে দিতে হবে। তবে মনে রাখতে হবে কাঁচা সরিষার তেল দেওয়া যাবে না। তেলটা একটু গরম করে ঢেলে দিতে হবে। এভাবে হয়ে গেল রোদে দেওয়ার কোন ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি আমের আচার তৈরীর রেসিপি। আর নোনতা, ঝাল এবং মিষ্টি যার যার রুচি অনুযায়ী দিয়ে নিতে পারেন। প্রস্তুত সময়: ৩০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
কাঁচা আমের আচার বানাতে কতটুকু সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে। এই আচার রোদে দেওয়ার প্রয়োজন হয় না।
আচারে ভিনেগার দেওয়া হয় কেন?+
ভিনেগার দেওয়া হয় যাতে আচারটি পচে না যায় এবং দীর্ঘদিন ভালো থাকে।
তেল কীভাবে আচারের উপর দিতে হবে?+
তেলটি হালকা গরম করে আচারের উপর ঢেলে দিতে হবে। কাঁচা সরিষার তেল ব্যবহার করা যাবে না।
আম বাছাইয়ের সময় কী খেয়াল রাখতে হবে?+
সিলের দাগ, ফাটা বা কালচে দাগযুক্ত আম নেওয়া যাবে না। শুধু ফ্রেশ আম ব্যবহার করতে হবে।