ইফতারে ঝটপট বানিয়ে নিন দারুন স্বাদের চিকেন নিমকি ! ইফতার আইটেম রেসিপি ।
ময়দার খামিরে মুরগির কিমা, গাজর ও পাতাকপির পুর ভরে তৈরি মুচমুচে চিকেন নিমকি। সন্ধ্যার নাস্তা বা ইফতারের জন্য অল্প সময়ে বানানো যায়। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি চিকেন নিমকির মধ্যে ২১০ থেকে ৪০৫ ক্যালোরি থাকতে পারে।
শেয়ার করুন:
উপকরণ
- •ময়দা ২ কাপ
- •লবণ স্বাদ মতো
- •তেল পরিমাণ মতো
- •পেঁয়াজকুচি -আধা কাপ
- •আদা এবং রসুন বাটা ২ চামচ করে ৬)গোলমরিচের গুড়া এক চামচ
- •গরম মসলার গুড়া আধা চামচ
- •কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ
- •মুরগির মাংসের কিমা এক কাপ
- •গাজর কুচি আধা কাপ
- •পাতাকপির কুচি আধা কাপ
- •সোয়া সস- এক টেবিল চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে একটি বলের মধ্যে ময়দা নিয়ে নিলাম। এর সাথে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নেব। রুটি পরোটার মতো একটু নরম করে খামির টা তৈরি করে নিয়েছি। এখন এটা ১০-১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এ সময়ের মাঝে চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি । এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ছেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুড়া, গরম মসলার গুড়া, নেড়েচেড়ে আধা এবং রসুনের পানিটা টেনে একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি, গাজর কুচি, পাতাকপি কুচি, মুরগির মাংসের কিমা, এবং সোয়াসস। আর স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে মাংসগুলো ঝুড়া ঝুড়া করে নিতে হবে।
- 2যেন দোলা লেগে না যায়। প্রায় ৬-৭ মিনিট ধরে ভেজে নেওয়ার পর ,এগুলো সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। একদম ভাজা ভাজা হয়েছে। এখন এটা নামিয়ে নিব। এরপর নিয়ে নিলাম ময়দার খামিরটা আবারও একটু ময়দা ছিটিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। তারপর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখানে একটি লেচি নিয়ে নিলাম। ময়দা ছিটিয়ে রুটির মত করে গোল করে এবং পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে বেলে নেওয়ার পর, এর মাঝ বরাবর মাংসের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর এর উপর পাশ থেকে ভাজ দিয়ে নিচ্ছি। তারপর এর পাশ থেকে আর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। অর্থাৎ তিনকোনা একটা ডিজাইন হয়ে গেল। এখন এর নিচ থেকে ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিয়েছি। একটা ডিজাইন হওয়ার জন্য। এভাবে প্রত্যেকটা লেচির ভিতরে মাসের পুলগুলো ভরে এভাবে করে নিব।
- 3অথবা যেই যার মন মতো করে ডিজাইন করে শেপ দিয়ে নিতে পারেন। সবগুলো করে নেওয়ার পর, এখন চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি মাঝারি আচে। এর মধ্যে এক এক করে যে কয়টি হয় ছেড়ে দিচ্ছি। দুই মিনিট পরে উল্টে দিতে হবে। এভাবে পছন্দ মত উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে বেশি সময় লাগে না। নিমকির মত একটু বাদামী করে ভাজা হলেই নামিয়ে নিতে হয়। প্রায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এগুলো ভাজা সম্পন্ন হয়ে গিয়েছে। এখন বের করে পরিবেশন করব এভাবে হয়ে গেল চিকেন নিমকি তৈরির রেসিপি। এটা ইফতার আইটেম হিসেবেও খুব ভালো । এবং সাধারণত সন্ধ্যায় নাস্তা হিসেবে গ্রহণযোগ্য খুবই সুস্বাদু। এবং অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়।
সচরাচর জিজ্ঞাসা
চিকেন নিমকি বানাতে কত সময় লাগে?+
এই রেসিপিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে। খামির ১০-১৫ মিনিট ঢেকে রাখতে হয় এবং ভাজতে প্রায় ৪-৫ মিনিট লাগে।
নিমকির পুরে কী কী দেওয়া হয়?+
পুরে মুরগির মাংসের কিমা, গাজর কুচি, পাতাকপির কুচি, পেঁয়াজকুচি, কাঁচামরিচ, আদা-রসুন বাটা, গোলমরিচ ও গরম মসলার গুঁড়া এবং সয়া সস দেওয়া হয়।
নিমকি কীভাবে ভাজতে হয়?+
মাঝারি আঁচে তেল গরম করে নিমকি একটি একটি করে ছেড়ে দুই মিনিট পর উল্টে দিতে হয়। নিমকির মতো হালকা বাদামী হলে তুলে নিতে হয়।