ইফতারে ঝটপট একবার বানিয়ে নিন ঘুগনি আর সারা সপ্তাহ ধরে খান ! মশলা সহ ঘুগনির রেসিপি ইফতার আইটেম!
ডাবলি সিদ্ধ করে পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচা মরিচ ও তেঁতুলের টক দিয়ে তৈরি ইফতারের জনপ্রিয় ঘুগনি। সঙ্গে থাকছে ঘরে বানানো চটপটির মসলা।
শেয়ার করুন:
উপকরণ
- •ডাবলি এক কাপ
- •খাবারের সোডা আধা চা চামচ
- •লবণ এক চামচ
- •চটপটি কিংবা চাটমসলার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো:
- •আস্ত ধনিয়া এক টেবিল চামচ
- •দারচিনি তিন টুকরো
- •জিরা আধা টেবিল চামচ
- •শুকনা মরিচ তিনটা
- •এলাচি পাচটা
- •জায়ফল - একটার চার ভাগের এক ভাগ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে ডাবলি গুলো নিয়ে সারারাত ভিজিয়ে রেখে ছিলাম। এবং ভিজিয়ে রাখার ফলে এগুলো ফুলে এখানে মনে হচ্ছে দুই কাপের মতো হয়ে গেল। প্যানের মধ্যে ধুয়ে রাখা ডাবলি গুলো নিয়ে নিলাম। এর সাথে চার কাপের মতো পানি দেওয়া হয়েছে। এবং দিয়ে দিচ্ছি খাবারের সোডার সাথে এক চামচ লবণ। এখন চুলার জ্বাল টা হাই হিটে করে এবং প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন ফুটে উঠবে তখন চুলার জালটা মাঝারি আচে করে দেব। এবং যখন এর পানির পরিমাণটা কমে আসতে শুরু করবে ,তখন চুলার সবচাইতে কম আচে করে,এটা সিদ্ধ করতে হবে। প্রায় দেড় ঘন্টা পর,চুলার জালটা আবার মাঝারি থেকেও কম আছে করে দেওয়া হয়েছিল। এর মধ্যেই ডাবলিউ গুলো অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে।
- 2আর এর মধ্যে যতটুকু তলের দিকে পানি রয়েছে এটাও টেনে নেবে, আরো কিছুক্ষণের মধ্যেই। তাই চুলার উপর রেখে যতটুকু আছে তার পানি শুকিয়ে নিতে হবে। আর এখানে ডাবলি গুলো বেশি নাড়া যাবে না । ত হলে কিন্তু পুরোটাই গলে ভর্তা হয়ে যাবে। এখানে ডাবলিটা এমন ভাবে সিদ্ধ করতে হবে যেন, কিছুটা আস্ত থাকে এবং কিছুটা নরম হয়। একদম বেশি সিদ্ধ করে ভর্তা করে নেওয়া যাবে না। মিনিট খানেক এর মধ্যে, ডাবলি টা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে পানির পরিমাণটা একদম টেনে নিয়েছে। আর খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর একটি পাত্রে নিয়ে নিলাম। এবং এখান থেকে পরিমাণ মতো বা আমি যতটুকু খেতে চাইব সেই পরিমাণ ডাবলিটা অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি।
- 3এখন এর সাথে দিয়ে দিচ্ছি অল্প অল্প করেই,কাঁচা মরিচ কুচি ,পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি ,দিয়ে দিচ্ছি বিট লবণ ,জিরার গুড়া এবং চাট মসলাএবং তেঁতুলের টক দিয়ে, সবকিছু অল্প করে দিয়ে মাখিয়ে নেওয়ার পর এর উপর থেকে আরো কিছু শসা কুচি টমেটো, এবং ধনিয়াপাতা কুচি ছড়িয়ে ছিটিয়ে পরিবেশন করব। এভাবে হয়ে গেল ঘুগনি রেসিপি। আর চাট মসলা কিংবা চটপটির মসলার উপকরণ গুলো নিয়ে,একটা প্যানের মধ্যে টেলে নিতে হবে। তারপর ব্লেন্ড করে নিলেই হয়ে গেলো চটপটির মসলা। যা বড় বড় দোকানে এই সিক্রেট মসলা ব্যবহার করে থাকে। প্রস্তুত সময়: ডাবলির জন্য দেড় ঘন্টা এবং মসলা তৈরি জন্য ২০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
ডাবলি কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়?+
রেসিপি অনুযায়ী ডাবলি সারারাত ভিজিয়ে রাখতে হয়, যাতে সেগুলো ফুলে ওঠে।
ডাবলি সিদ্ধ করতে কতক্ষণ সময় লাগে?+
প্রায় দেড় ঘণ্টা সময় লাগে, তবে ডাবলি পুরোপুরি গলে ভর্তা না হওয়ার দিকে খেয়াল রাখতে হয়।
ঘুগনিতে কী কী উপকরণ দিতে হয়?+
কাঁচা মরিচ, পেঁয়াজ, শসা, টমেটো, বিট লবণ, জিরার গুঁড়া, চাট মসলা, তেঁতুলের টক ও ধনিয়াপাতা কুচি দিতে হয়।
চটপটির মসলা কীভাবে তৈরি করা হয়?+
ধনিয়া, দারচিনি, জিরা, শুকনা মরিচ, এলাচি ও জায়ফল প্যানে ভেজে নিয়ে ব্লেন্ড করে নিতে হয়।