ইফতারে ঝটপট বানিয়ে নিন সবচেয়ে কম ঝামেলায় সবচেয়ে বেশী স্বাদের পিজা ! ইফতার আইটেম রেসিপি !
ওভেন ছাড়াই প্যানে তৈরি এই পিজ্জায় ময়দার বেস, রসুনের টমেটো সস, ক্যাপসিকাম, পেঁয়াজ ও মোজারেলা চিজ ব্যবহার করা হয়েছে। ইফতারের জন্য উপযোগী। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •টমেটো ক্যাচাপ ৩ টেবিল চামচ
- •রসুনের কোয়া বড় সাইজের একটি
- •ময়দা এক কাপ
- •চিনি এক টেবিল চামচ
- •খাবারের সোডা আধা চা চামচ
- •লবণ স্বাদমতো
- •লাল এবং সবুজ ক্যাপসিকাম স্লাইস করে কেটে নেওয়া
- •পেঁয়াজ গোল স্লাইস করে কেটে নেওয়া
- •মোজারেলা চিজ পরিমাণ মতো
- •তেল দুই টেবিল চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে পিজ্জার জন্য এর সসটা তৈরি করে নিব। সেক্ষেত্রে চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এর মধ্যে রসুন কুচি ছেড়ে দিব। নেড়েচেড়ে রসুনটা বাদামি হয়ে আসলে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপটা। নেড়েছেড়ে যখন ফুটে উঠবে এবং রসুনের সুঘ্রানটা টমেটোর কেচাপের সাথে মিশে যাবে, যাবে তখন এটা নামিয়ে নিব। তারপর একটা বলের মধ্যে নিয়ে নিলাম ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি, চিনি,খাবারের সোডা অথবা ব্রেকিং পাউডারও দেয়া যাবে। তবে এখানে ইস্ট দিচ্ছি না কারণ, সবার ঘরের মধ্যে সব সময় ইস্ট থাকে না। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ এবং পরিশেষে এরমধ্যে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী টক দই দিয়ে, পুরো ময়দার খামিরটা মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর, বেশ আঠালো হয়েছে।
- 2এখন টেবিলের মধ্যে এই ময়দার খামিরটা নিয়ে নিলাম। পিজার জন্য এই খামির এর উপর থেকে আবার একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। তারপর এর থেকে দুভাগ করে কেটে নিয়েছি। এখন পিজার জন্য একটি অংশ নিয়ে নিলাম । এটা গোল বড় সাইজের করে বেলে নিতে হবে। অর্থাৎ যত বড় সাইজ আমার প্যান রয়েছে । এই সাইজ করে আমি বেলে নিয়েছি। এবং এটা একটু মোটা থাকবে। অর্থাৎ পিজার জন্য এই রুটি টা অবশ্যই একটু মোটা করে বেলে নিতে হয়। তারপর প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে পিজার জন্য এই বেলে নেওয়া এই রুটি টা বসিয়ে দিচ্ছি। দুই তিন মিনিটের মধ্যে নিচের একপাশটা হয়ে আসছে, এবং উপরের দিকে ফুলে উঠছে। এই ফুলার অংশটুকু একটি কাটা চামচের সাহায্যে গেথে এর বাষ্পটা বের করে নিব।
- 3তারপর এই পর্যায়ে হালকা বাদামি করে ভাজা হলে উল্টে দিচ্ছি। এখন এই অংশের উপর দিয়ে দিচ্ছি, পিজার জন্য তৈরি করে রাখার টমেটোর সসটা। খুব ভালো করে দিয়ে দিচ্ছি রুটির সাথে । এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি, কেটে রাখা লাল এবং সবুজ ক্যাপসিকাম গুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফালি গুলো। এবং এর উপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। যেটা গ্রেট করে রেখেছিলাম। খুব ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার কম আছে এটা ৪-৫ মিনিটের জন্য সিদ্ধ হতে দিব। এই সময়ের পর এটা নামিয়ে নিচ্ছি। এভাবে আরেকটি পিজ্জাও তৈরি করে নিব। হয়ে গেল আমাদের সবচাইতে কম ঝামেলায় সবচাইতে বেশি স্বাদের পিজ্জা তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই পিজ্জা বানাতে ওভেনের প্রয়োজন আছে কি?+
না, রেসিপিতে পিজ্জা প্যানে তৈরি হয়, প্রথমে তেলে হালকা বাদামি করে ভেজে তারপর উপকরণ দিয়ে ঢেকে সিদ্ধ করা হয়।
ময়দার খামিরে ইস্ট দিতে হবে কি?+
রেসিপিতে ইস্ট ব্যবহার করা হয়নি, কারণ সবার ঘরে ইস্ট সবসময় থাকে না; বদলে চিনি, খাবারের সোডা বা ব্রেকিং পাউডার এবং টক দই দেওয়া হয়েছে।
মোট প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।