Raishas Food

ইফতারে এই মাসালা চাট থাকলে আর কিছু না বানালেও হবে ! ইফতার রেসিপি মাসালা চাট ! Iftar Item Recipe

সিদ্ধ আলু, ছোলা, শসা, টমেটো আর টকদই দিয়ে তৈরি মুখরোচক মাসালা চাট, যাতে ফুচকা ও চটপটির মসলার স্বাদ থাকে। ইফতারের জন্য উপযোগী।

শেয়ার করুন:

উপকরণ

  • •সিদ্ধ করা আলু
  • •টমেটো
  • •শসা
  • •সিদ্ধ করা ছোলা বুট
  • •পিয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি
  • •টকদই ফেটে নিয়ে এর সাথে এক চামচ চিনি মিশিয়ে রাখবো
  • •ডাবলি সিদ্ধ করা
  • •ভাজা জিরার গুড়া
  • •চটপটির মসলা
  • •ভেল পুরি অথবা ফুচকা ভেজে নেওয়া
  • •তেতুলের কাথ
  • •বিট লবন
  • •ক্রাশ পেপার অর্থাৎ শুকনো মরিচ ভেজে আধ ভাংগা করে নেওয়া

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিলাম উপরের উপকরণ থেকে, সিদ্ধ করে রাখা আলু। যা ছোট ছোট টুকরো করে এবং কিউব করে কেটে রেখেছিলাম। । একইভাবে শসা কুচি কিউব করে কেটে টুকরো করে রেখেছিলাম। এবং টমেটোগুলো ও। দিয়ে দিচ্ছি, ছোলা বুট যা একটু লবন দিয়ে সিদ্ধ করা হয়েছিল। দিয়ে দিচ্ছি ডাবলি,স্বাদ মতো জিরার গুড়া এবং চটপটির মসসা, ধনিয়াপাতার কুচি,পিয়াজ কুচি এবং কাচা মরিচ কুচি।
  2. 2এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আবার একটু ঝাকিয়ে নিব। ভালভাবে মিশিয়ে নেওয়ার পর, এখন এর থেকে কিছুটা উঠিয়ে রাখবো। আর এই মাসালা চাট গুলো একটা কাচের বলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি তেতুল এর সাথে মিশিয়ে রাখা বিট লবন এবং শুকনো মরিচ। চামুচের সাহায্য যতটুকু প্রয়োজন দিয়ে ছড়িয়ে দিচ্ছি।
  3. 3এর উপর দিয়ে দিচ্ছি ফেটে রাখা টকদই। এবং এর উপরে সেই অল্প করে রাখা মাসালা চাট গুলো ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু চটপটির মসলা ছড়িয়ে ছিটিয়ে। দিয়ে দিচ্ছি ফুচকা গুলো হাতের সাহায্যে একটু মুচড়ে ছিটিয়ে দিব। এখন কিছু পিয়াজের রিং বসিয়ে দিব। হয়ে গেলো মাসালা চাট তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

মাসালা চাট তৈরিতে কী কী উপকরণ লাগে?+

সিদ্ধ আলু, টমেটো, শসা, সিদ্ধ ছোলা বুট, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, টকদই, ডাবলি, ভাজা জিরার গুঁড়া, চটপটির মসলা, ভেল পুরি বা ফুচকা, তেতুলের কাথ, বিট লবণ ও ক্রাশ পেপার লাগে।

টকদই কীভাবে ব্যবহার করা হয়?+

টকদই ফেটে নিয়ে তাতে এক চামচ চিনি মিশিয়ে রাখা হয় এবং তৈরি চাটের উপরে ঢেলে দেওয়া হয়।

প্রস্তুত করতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।