Raishas Food

ইফতার বা বাচ্চাদের নাস্তায় ঝটপট বানান দারুন মজার পটেটো টুইস্টার ! বাচ্চাদের নাস্তা বা ইফতার রেসিপি।

চারটি আলু দিয়ে বানানো মুচমুচে পটেটো টুইস্টার, যা ইফতার বা বাচ্চাদের নাস্তায় দারুণ লাগে। আলুর উপর চিপস মসলা ছিটিয়ে পরিবেশন করা হয়।

শেয়ার করুন:

উপকরণ

  • •আলু - চারটি
  • •চিপস এর মসলা

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটা আলু খুব ভালকরে ধুয়ে নিয়েছি। আলুর খোসা সহ থাকবে। এখন এই আলুর মাঝবরাবর অংশ থেকে একটা কাঠি গেথে দিয়ে এই পার থেকে বাহিরের দিকে কাঠি টা বে রকরে নিব। এই অবস্থায় একটা ছুড়ি নিয়ে নিলাম। আলুর উপরের অংশ থেকে গোল করে গেথে কাটতে হবে। অর্থাৎ ছুড়িটা ঘুড়িয়ে ঘুড়িয়ে একটু বাকা করে গোল করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর, আলুটা একটু ফাক করে ছড়িয়ে দিব।
  2. 2অর্থাৎ প্রত্যেকটা আলু যেনো ফাক হয়ে থাকে, কারন এর ভিতরে তেল যাবে। তাহলেই আলু গুলো সিদ্ধ হবে। এখন যেকয়টা করবো সেই গুকো এইভাবে গেটে নিব। তারপর চুলায় প্যানের মধ্যে মাঝারি আচে তেল গরম করে রেখেছি। এর মধ্যে এই কাঠি গেথে রাখা আস্ত আলু গুলো ছেড়ে দিব। তিন থেকে চার মিনিট পর আলুর নিচের পাশ টা উলটে দিব। এভাবে কয়েক মিনিট পর পর,উলটে পালটে দিতে হবে।
  3. 3তারপর পছন্দ মতো বাদামী বা মুচমুচে হয়ে আসলেই এই গুলো বের করে নিব। এবং এর উপর থেকে চাট মসলা কিংবা চিপস এর মসলা দিয়ে খেতে কিন্তু দারুন হয়। তাই আমি এখানে ভিপস এর মসলা টা দিয়ে ছিটিয়ে দিলাম। এভাবে হয়ে গেলো পটেটো টুইস্টার রেসিপি। প্রস্তুত সময়: একটা সাধারণ পটেটো টুইস্টার এ ২১২ থেকে ৬০০ পর্যন্ত ক্যালরি থাকতে পারে।

সচরাচর জিজ্ঞাসা

পটেটো টুইস্টার বানাতে কয়টি আলু লাগে?+

এই রেসিপিতে চারটি আলু ব্যবহার করা হয়েছে।

আলু কীভাবে কাটতে হয়?+

আলুর মাঝখানে একটি কাঠি গেঁথে ছুরি দিয়ে উপরের অংশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে কাটতে হয়। কাটার পর আলু একটু ফাঁক করে নিতে হয়, যাতে ভেতরে তেল যায়।

আলু ভাজার সময় কী করতে হবে?+

মাঝারি আঁচে গরম তেলে আলু ছেড়ে তিন থেকে চার মিনিট পর নিচের পাশ উলটে দিতে হয় এবং কয়েক মিনিট পর পর উলটে-পালটে দিতে হয়। পছন্দমতো বাদামী ও মুচমুচে হলে তুলে নিতে হয়।