ইফতারে ঝটপট মাত্র কয়েক মিনিটে বানিয়ে নিন সুজির ঝাল ডোনাট ! ইফতার আইটেম ! sujir jhal donut
সুজি, টক দই ও ঝাল মসলা দিয়ে তৈরি এই ডোনাট বাইরে মুচমুচে আর ভেতরে নরম। ইফতারের জন্য খুব অল্প সময়ে বানানো যায়। প্রস্তুত সময়: ৩০ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •সুজি দুই কাপ
- •পেঁয়াচকুচি ,কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতার কচি পরিমাণ মতো
- •আজওয়াইনের গুড়া- দের চা চামচ
- •টক দই পরিমাণমতো
- •লবণ স্বাদমতো
- •খাবারের সোডা আধা চামচ
রান্নার ধাপ
- 1প্রথম একটি বলের মধ্যে সুজি নিয়ে নিলাম। এর সাথে যাবতীয় উপকরন গুলো দিয়ে দেবো। যেমন, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতার কুচি, স্বাদ মত লবণ এবং আজোওইনের গুড়া দিয়ে, হাতের সাহায্যে একটু মিশিয়ে নিছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টক দই, আধা কাপ এর একটু বেশি বা এক কাপেরও একটু বেশি লাগতে পারে। এখানে এই খামিরটা মাখানোর জন্য যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে, মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে হয়ে গেল ডোনাটের খামির তৈরি । এখন চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম হতে দিব।
- 2যখন তেলটা গরম হয়ে আসবে ,তখন এই খামিরটা নিয়ে এর সাথে খাবার সোডা দিতে হবে। তখন খাবার সোডা দেওয়া হয়নি। কারণ প্রথমদিকে দিলে টকদের সাথে বিক্রিয়া ঘটতো তাই। এখন একটি পাত্রের মধ্যে খাবার সোডা নিয়ে, একসাথে এক চা চামচ মত পানি দিয়ে মিশিয়ে নিব। যেন খামির সাথে সব দিকে খাবারের সোডা টা পৌঁছায়। পানির সাথে গুলিয়ে খাবার সোডাটা দিয়ে দিলাম খামিরের মধ্যে। আবার ভালো করে ময়ান দিয়ে নিছি । হাতের সাহায্য খুব ভালো করে মাখিয়ে নিলাম। খামির থেকে এখন পরিমাণ মতো হাতের মুঠোয় নিয়ে, গোল করে নিব। তারপর মাঝখান থেকে একটু ফুটা করে দিব আঙ্গুল দিলেই ডোনাটের মত সেপ হয়ে যাবে।
- 3অর্থাৎ ডনাটের মতো শেপ ফিয়ে এক একটা করে নিব। এখন এই মাঝারি আছে গরম করে রাখা, তেলের মধ্যে এক এক করে এগুলো ছেড়ে দিব। কয়েক মিনিটের পর এইগুলো উল্টে দিতে হবে। এভাবে এপিঠ । ওপিঠ করে,পছন্দ মত বাদামি করে ভেজে বের করে নিতে হবে। এগুলোর বাইরে দেখতে খুব মুচমুচে একটু শক্ত হয়। আর ভিতরের আবরণটা কিন্তু নরম। যেহেতু সুজি দেওয়া আছে তাই বাইরের অংশটা মুচমুচে হবেই। এভাবে হয়ে গেলে ঘরে থাকা উপকরণ দিয়ে সুজির ডোনাট তৈরির রেসিপি। যা ইফতারের আইটেমও বলা যায়। আর খুবই অল্প সমক্যে এইটা তৈরি হয়।
সচরাচর জিজ্ঞাসা
সুজির ডোনাট বানাতে কী কী উপকরণ লাগে?+
সুজি দুই কাপ, পেঁয়াজকুচি, কাঁচা মরিচকুচি, ধনিয়া পাতা, আজওয়াইনের গুঁড়া, টক দই, লবণ ও আধা চা চামচ খাবারের সোডা লাগে।
খাবারের সোডা কখন মেশাতে হয়?+
খামির তৈরি ও তেল গরম হওয়ার পর খাবারের সোডা এক চা চামচ পানিতে গুলে খামিরের মধ্যে মেশাতে হয়। আগে দিলে টক দইয়ের সাথে বিক্রিয়া ঘটতে পারে।
ডোনাট ভাজার পর কেমন হয়?+
বাইরের অংশ মুচমুচে ও একটু শক্ত হয়, আর ভেতরের অংশ নরম থাকে।