ইফতার রেসিপি ঝটপট ঘরে থাকা উপকরণে খুবই সোজা দারুন মজার মুচমুচে আলুর পাকোড়া ! crispy alur pakora
বেসন ও চালের গুঁড়ার মিশ্রণে পাতলা আলুর স্লাইস ডুবিয়ে ভেজে তৈরি হয় মুচমুচে আলুর পাকোড়া। ইফতারের জন্য ঝটপট বানানো যায় এমন একটি রেসিপি। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: আলুর মুচমুচে এই চিপস এর সাধারন প্রতি পরিবেশনে রয়েছে ১৫০-২০০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •আলু পরিমাণ মতো
- •বেসন এক কাপ
- •চালের গুড়া ২ কাপ
- •খাবারের সোডা এবং হলুদ গুঁড়া- সিকি চা চামচ করে
- •মরিচের গুঁড়া আধা চা চামচ
- •জিরার গুড়া এক চা চামচ
- •আজওয়াইনের গুড়া এক চা চামচ
- •স্বাদ মত লবণ
- •ধনেপাতা কুচি
- •কাঁচা মরিচ কুচি
- •স্বাদ মত লবন
- •তেল পরিমান মতো
রান্নার ধাপ
- 1প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিলাম বেসন এবং চালের গুড়া। এর সাথে দিয়ে দিয়েছি আজওয়াইনের গুড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, খাবারের সোডা ,স্বাদ মত লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটা তৈরি হয়ে গেলে আবারো খুব ভালো করে একটি চামচের সাহায্যে ফেটে নিতে হবে। প্রায় তিন চার মিনিট যাবত এটা ফেটে নিতে হবে।
- 2তারপর ৭,৮মিনিটের জন্য এটা রেস্ট রেখে দিব। এই সময়ের মাঝে একদম পাতলা করে গোল গোল স্লাইস করে আলু গুলো কেটে নেওয়া হয়েছে। এবং পানির সাথে ডুবিয়ে রাখা হয়েছে। আলু গুলো কালচে না হয়ে যায়। দশ মিনিট পর বেসনের মিশ্রণটা নিয়ে নিলাম। এবং চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে চিকন গোল স্লাইস করে কাটা আলু গুলো এই মিশ্রন এর সাথে খুব ভালো করে কোট করে, তারপরে ডুবো তেলের মধ্যে ছেড়ে দেব।
- 3এক এক করে সবগুলোর সাথে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ত উল্টোপাল্টে ভেজে নিতে হবে। কয়েক মিনিটের মধ্যে এগুলো বাদামী, একটু ফুলকো এবং মুচমুচে হয়ে আসবে। তখন নামিয়ে নিতে হবে। এভাবে হয়ে গেল মুচমুচে আলির চিপস বা পাকোড়া তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই আলুর পাকোড়া বানাতে কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুতির সময় উল্লেখ আছে ৩০ মিনিট।
পাকোড়ার মিশ্রণে কোন কোন উপকরণ ব্যবহার করা হয়?+
বেসন, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আজওয়াইনের গুঁড়া, খাবারের সোডা, লবণ, ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ কুচি ব্যবহার করা হয়েছে।
আলু কালচে হওয়া থেকে কীভাবে বাঁচানো যায়?+
আলুর স্লাইসগুলো কেটে পানিতে ডুবিয়ে রাখতে হবে, যাতে সেগুলো কালচে না হয়ে যায়।