ইফতার রেসিপি খুবই সহজে ঝটপট বানিয়ে ফেলুন দারুন মজার সয়াবিনের পাকোড়া ! Iftar Recipe soybean ডাকরা
গরম পানিতে ভিজিয়ে বেটে তৈরি সয়াবিনের মুচমুচে পাকোড়া, যা আলু, বেসন ও মসলা দিয়ে বানানো হয়। ইফতারের জন্য উপযোগী একটি সহজ রেসিপি। প্রস্তুত সময়: ৪০ মিনিট। নির্দেশনা: এখানে সয়াবিনের পরিবর্তে যেকোনো ডাল ঘন্টা খানেক ভিজিয়ে অথবা সারা রাতের জন্যও ভিনিয়ে রাখতে পারেন। তারপর বেটে অথবা ব্লেন্ড করে নিলেই হবে। পিয়াজুর মতো একই স্বাদ পাওয়া যাবে। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম সয়াবিনের পাঁকোড়ার মধ্যে রয়েছে ৩০৫ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •সয়াবিন -১০প গ্রাম
- •আদা বাটা, রসুন বাটা ২ চা চামচ করে
- •গরম মসলার গুড়া আধা টেবিল চামচ
- •জিরার গুড়া দুই চামচ
- •পেঁয়াজ কুচি আধা কাপ
- •কাঁচা মরিচ কুচি
- •স্বাদমতো ক্রাশ পেপার অর্থাৎ, শুকনো মরিচ আধা ভাঙ্গা করে নেওয়া এক চা চামচ
- •স্বাদমতো লবণ
- •তেল পরিমান মত
- •আলু- মাঝারি সাইজের একটা
- •ধনিয়াপাতার কুচি
- •লেবুর রস এক টেবিল চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে সয়াবিন গুলো নিয়ে নিলাম। আর ফুটন্ত গরম পানির মধ্যেই সয়াবিন গুলো ঢেলে দিয়েছি। প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ফুটন্ত গরম পানির সাথে ভিজিয়ে রাখতে হবে সয়াবিন গুলো। তারপর যখন নরম হয়ে আসবে তখন এই সয়াবিন গুলো, হাতের মধ্যে নিয়ে চেপে চেপে এর থেকে পানি বের করে নিব । তারপর এই সয়াবিনগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। অর্থ গুড়া করে নিতে হবে।
- 2ব্লেন্ড করা এই সয়াবিন গুলো একটি বলের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিব, কুচি করে গ্রেট করে নেওয়া আলু। দিয়ে দিচ্ছি পেঁয়াজকুচি, কাঁচা মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা,গরম মসলার গুড়া, জিরার গুড়া ,আধ ভাঙ্গা করে রাখা শুকনো মরিচের গুড়া, ধনিয়াপাতার কুচি,লেবুর রস। এবং এর সাথে এক কাপের মতো বেসন দিতে হবে,যেন খুব ভালো করে কোট হয় বা মেশানো মিশে যায়। হাতের সাহায্য করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি।
- 3এখন চুলায় প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যেই এই মিশ্রণ থেকে হাতের মুঠোয় নিয়ে পেঁয়াজুর মতো করে এক একটা ছেড়ে দিব। একটু পরপর উলটে -পালটে দিতে হবে। এবং কয়েক মিন এর মধ্যে এই গুলো উপরের দিকে চলে আসছে। পছন্দ মতো বাদামি করে ভাজা হলে,এবং মুচমুচে করে ভাজা হলেই, বের করে নিব এভাবে হয়ে গেল সয়াবিনের পাকোড়া তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
সয়াবিন কতক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে?+
সয়াবিন ফুটন্ত গরম পানিতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে, যতক্ষণ না নরম হয়ে আসে।
সয়াবিনের বদলে কী ব্যবহার করা যায়?+
সয়াবিনের পরিবর্তে যেকোনো ডাল ঘণ্টাখানেক বা সারা রাত ভিজিয়ে বেটে বা ব্লেন্ড করে একই রকম স্বাদের পাকোড়া বানানো যায়।
পাকোড়া তৈরিতে মোট প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে।