বৃষ্টির সময় ঘরে থাকা সাধারন উপকরণে রান্না অসাধারন স্বাদের খিচুড়ি ! খিচুড়ি রান্না করার রেসিপি!
বৃষ্টির দিনে ঘরের সাধারণ উপকরণে বানানো সুস্বাদু খিচুড়ি। চাল, চার রকম ডাল ও গরম মসলায় একবারে রান্না হয়, কষানোর ঝামেলা নেই।
শেয়ার করুন:
উপকরণ
- •পোলাওয়ের চাল 2 কাপ
- •মসুরের ডাল এক কাপ
- •মুগ ডাল আধা কাপ
- •খেসারির ডাল আধা কাপ
- •তেজপাতা তিনটি
- •তেল পৌনে এক কাপ
- •দারচিনির তিন থেকে চার টুকরো
- •কালো এলাচ একটি
- •লবঙ্গ এবং গোলমরিচ ৮ থেকে ১০ টি
- •ছোট এলাচ -8 থেকে 9 টি
- •আস্ত জিরা আধা চামচ
- •শুকনো মরিচ চারটি
- •পেঁয়াজ কুচি আধা কাপ
- •আদা বাটা তিন টেবিল চামচ
- •রসুন বাটা 2 টেবিল চামচ
- •হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া আধা টেবিল চামচ করে
- •জিরার গুড়া এবং ধুনিয়ার গুড়া এক টেবিল চামচ করে
- •লবণ স্বাদমতো
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে চাল এবং ডাল একত্রে নিয়ে নিলকম। এখানে মোটে চার কাপ হয়েছে। এগুলো ভালো করে ধুয়ে নেব তারপর একটি জালির মধ্যে এর পানি ঝরিয়ে নেব। এরপর চুলায় একটি বড় সাইজের প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ ,কালো এলাচ, তেজপাতা, গোলমরিচ,পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কয়েক মিনিটের মধ্যে পেঁয়াজগুলো বাদামি হতে শুরু করলে,এর সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল এবং ডালগুলো। দিয়ে দিচ্ছি, আদা বাটা রসুন বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া, জিরার গুড়া ,ধনিয়ার গুড়া, এবং স্বাদমতো লবণ দিয়ে, নেড়েচেড়ে ভেজে নিতে হবে ।
- 2প্রায় পাঁচ ছয় মিনিটের মত, ভেজে নেয়া হয়েছে। অর্থাৎ চাল এবং ডালের যেটুকু পানি হয়েছিল, ওইটা শুকিয়ে আসলেই ভাজা হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে যেহেতু চার কাপ সব মিলিয়ে ছিল,তাই আটকাপ পানি দিয়ে দিচ্ছি। লবণটা চেখে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফুটে উঠার পরে আরো দুই চার মিনিট জাল করে নিতে হবে। যেন এর পানিটা টেনে নেয়। যখন এর পানিটা টেনে নিবে ,এবং চালগুলোর উপর থেকে পানিটা ফুটে উঠতে দেখা যাবে, তখন চুলার জ্বালটা সবচাইতে কম আছে অর্থাৎ মৃদু আঁচে করে 30 থেকে 35 মিনিটের জন্য রান্না করতে হবে ।
- 3প্রায় 35 মিনিট পর, চাল গুলো সিদ্ধ হয়ে গিয়েছে । এখন পাশে লেগে থাকাচাল গুলো,অর্থাৎ সমস্ত চাল গুলো মাঝখানে করে উঁচু করে দিব। এবং চুকাটা বন্ধ করে দিচ্ছি। আরো ১০ মিনিট চুলার উপর রেখে তারপর নামিয়ে পরিবেশন করব । এভাবে হয়ে গেলো ঘরে থাকা সাধারণ উপকরণে অসাধারণ সাধের খিচুড়ি রান্নার রেসিপি। কোনো মসলা কষানোর ঝামেলা নেই। শুধুমাত্র একবার সব কিছু দিয়ে চুলায় বসিয়ে দিলেই হবে। প্রস্তুত সময়: ৫০ মিনিট। পুষ্টি সম্পর্কিত সাধারণত এক কাপ খিচুড়িতে ২১৮ থেকে ৩০০ ক্যালরি রয়েছে।
সচরাচর জিজ্ঞাসা
খিচুড়ি রান্নায় কী কী ডাল ব্যবহার করা হয়েছে?+
এই রেসিপিতে মসুরের ডাল, মুগ ডাল ও খেসারির ডাল ব্যবহার করা হয়েছে, চালের সঙ্গে একত্রে ধুয়ে রান্না করা হয়।
খিচুড়ি রান্নার মোট সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৫০ মিনিট উল্লেখ করা হয়েছে।
খিচুড়ি রান্নায় কতটুকু পানি দিতে হয়?+
চার কাপ চাল ও ডালের মিশ্রণে আট কাপ পানি দেওয়ার কথা বলা হয়েছে, এরপর ঢেকে রান্না করতে হবে।
এক কাপ খিচুড়িতে কত ক্যালরি থাকে?+
সাধারণত এক কাপ খিচুড়িতে ২১৮ থেকে ৩০০ ক্যালরি থাকে।