Raishas Food

ঝটপট বানিয়ে ফেলুন দারুন মজার মুগ ডালের চিপস সংরক্ষণ পদ্ধতি সহ। Mug Daler Chips Recipe

মুগ ডাল, জিরা ও মসলা দিয়ে তৈরি মুচমুচে চিপস, যা তেলে ভেজে বানানো হয়। সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকে। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ৩০ গ্রামের একটি প্যাকেট এর মধ্যে রয়েছে ১০৪ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •মুগ ডাল এক কাপ
  • •কারিজিরা এক চামচ
  • •মরিচের গুঁড়া এক।চামচ
  • •শুকনো মরিচ ভেজে আধভাঙ্গা করে নেওয়া এক চামচ
  • •গরম মসলার গুড়া এক চামচ
  • •আস্ত জিরা এবং আজওয়াইন এক চামচ করেই এবং এই দুটি আধ ভাংগা করে নিব
  • •তেল আধা টেবিল চামচ
  • •আটা এবং ময়দা পৌনে এক কাপ অর্থাৎ একত্রে দেড় কাপ
  • •লবন স্বাদ মতো

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে মুগ ডালগুলো নিয়ে নিলাম। এটা ৫ ঘন্টা পানির সাথে ভিজিয়ে রাখা হয়েছিল। তারপর এটা একটি জালির মধ্যে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই ডালগুলো মিস করে বেটে নিতে হবে কিংবা ব্লেন্ড করে নিতে হবে। আমি মিহি করে বেটে নিলাম। এখন এই ডালের সাথে উপরের সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। যেমন কালিজিরা, গরম মসলার গুড়া, মরিচের গুড়া, শুকনো মরিচ, আস্ত জিরা, এবং আজওয়াইন, স্বাদ মত লবণ এবং তেল দিয়ে মিশিয়ে নিব । তারপর এর সাথে ময়দা এবং আটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে।
  2. 2যথাসম্ভব এখানে পানি ব্যবহার করব না। খুব ভালো করে মিশিয়ে নরম একটি খামির তৈরি হয়ে গেল। এখন এটা ১০ থেকে ১৫ মিনিটের জন্য ডেকে রেখে দেবো। এই সময়ের পর। এটা নিয়ে আবার একটু ময়ান দিয়ে নিলাম। এখন এর থেকে যথাসম্ভব ছোট ছোট করে নিয়ে নিলাম। তারপর এটা খুবই পাতলা করে বেলে নিব। গোল করে বেলে নেওয়ার পর, এখন এর থেকে ৬ টুকরো বা আট টুকরো করে কেটে নিব তিন কোণা করে। অর্থাৎ যেভাবে পিজা কেটে নেওয়া হয়। এরপর চুলায় মাঝারি আচে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এগুলো এক এক করে ছেড়ে দিব।
  3. 3যে কয়টি হয় সেগুলো ছেড়ে দিয়েছি। একটু পরপর উল্টাপাল্টা দিতে হবে। যখন দেখব এর মধ্যে কোন জলীয় অংশ নেই ,সব দিকটা শুকনো করে ভাজা হয়ে গিয়েছে। এবং বাদামি করে ভাজা হয়েছে তখন এগুলো জালি চামচের সাহায্যে বের করে নেব। এভাবে সবগুলো ভেজে নিতে হবে। এগুলো ভাজার পর একটি কন্টেইনার এর মধ্যে ভরে রেখে দিলে হবে। দীর্ঘদিন মুচমুচে থাকবে। যখন খুশি তখন বের করে খেয়ে নিতে পারেন । এভাবে হয়ে গেল মুগ ডালের তৈরিকৃত চিপস এবং সংরক্ষণ পদ্ধতি সহ এর রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

মুগ ডালের চিপস বানাতে কতক্ষণ সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় উল্লেখ আছে ৪৫ মিনিট। ডাল ৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখার কথাও বলা হয়েছে।

চিপস কীভাবে সংরক্ষণ করতে হবে?+

ভাজার পর চিপসগুলো একটি কন্টেইনারের মধ্যে ভরে রাখতে হবে। এভাবে রাখলে দীর্ঘদিন মুচমুচে থাকবে।

চিপসের খামির তৈরিতে পানি ব্যবহার করতে হবে কি?+

যথাসম্ভব পানি ব্যবহার না করার কথা বলা হয়েছে। হাত দিয়ে ময়ান দিয়ে নরম খামির তৈরি করতে হবে।