ঝটপট বানিয়ে নিন দারুন মজার টমেটো মুরগির মাংসের দোলমা ! Chicken Tometor Dolma
টমেটোর ভেতর মসলাদার মুরগির কিমা ভরে তৈরি এই দোলমা খেতে দারুণ মজার। ঝটপট বানানো যায় এমন একটি ঘরোয়া রেসিপি।
শেয়ার করুন:
উপকরণ
- •টমেটো ছয়টি
- •মাংসের পুরের জন্য:
- •মুরগির মাংসের কিমা এক কাপ
- •আদা বাটা রসুন বাটা এক চা চামচ করে। ৪)লবণ স্বাদমতো
- •কাঁচা মরিচ কুচি
- •পেঁয়াজ কুচি সিকি কাপ
- •গরম মসলার গুড়া এক চামচ
- •রান্নার জন্য :
- •তেল আধা কাপ
- •পিয়াজ বাটা আধা টেবিল চামচ ( নাও দিতে পারেন)
- •আদা এবং রসুন বাটা আধা টেবিল চামচ করে
- •হলুদ গুড়া দেড় চামচ
- •মরিচ গুড়া দেড় চামচ
- •জিরার গুড়া- দেড় চামচ
- •তেজপাতা একটি
- •দারচিনি ,এলাচ ,লবঙ্গ তিন টুকরো করে
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে টমেটোগুলো নিয়ে নিলাম। একটি টমেটো নিয়ে এর উপরে যে বোটার অংশ রয়েছে এটা গোল করে অর্থাৎ একটু মোটা করে কেটে নিচ্ছি। এবং এর ভিতরে যত বিচি বা লাল অংশ রয়েছে এটা চামচের সাহায্যে গোল করে বের করে নেব। এটা হয়ে গেল টমেটোর খোল। যেহেতু এটার ভিতরে কোন কিছু নাই খালি অংশ রয়েছে তাই এখন এটাকে টমেটোর খোল বলা যায়। আর টমেটোর উপরের যে মাথার অংশটা কেটে রেখেছিলাম এটা একত্রে একসাথে রাখব। এই টমেটোটা উল্টো করে দিচ্ছি। এভাবে বাকিগুলো করে নিব । যেন এর ভিতরে যদি কিছু পানি থাকে তাহলে বেরিয়ে আসে। এবং টমেটোর যে ভিতরের অংশ গুলো বের করেছি এই গুলো ব্লেন্ড করে রাখবো। তারপর এখানে মুরগির মাংসের কিমা গুলো নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজকুচি ,গরম মসলার গুড়া, এবং স্বাদমতো লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর টমেটোর একটা খোল নিয়ে নিলাম।
- 2এটার ভিতরে এই মাংসের পুরগুলো পছন্দমত ভরে দেবো। একটু চেপে চেপে দিব। তারপর এর ওপরে যে টমেটোর মাথার। অংশ কেটে রেখেছিলাম ,এটা এর উপর দিয়ে বসিয়ে দিব। তারপর এখানে তিনটি টুথপিক নিয়ে এর মাথার অংশ থেকে ভিতরের পর্যন্ত একটু বের করে গেথে দিব। এই টুথপিকে এর উপরে যে বাড়তি অংশগুলো থাকবে সাইডে, এটা কেটে দিব। এভাবে সবগুলো টমেটো ভোরে তারপর মাথার অংশ লাগিয়ে এভাবে তিনটি টুথপিক দিয়ে গেঁথে দিব। তারপর চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি,এলাচ ,লবঙ্গ ,এবং পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে পেঁয়াজ টা একটু লালচে হতে শুরু করলে, এর সাথে দিয়ে দিচ্ছি, আদা বাটা ,রসুন বাটা, এবং পেঁয়াজ বাটা। নেড়েচেড়ে এগুলোর পানি একটু শুকিয়ে নেব। তারপর দিয়ে দিব,হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি। এখন নেড়েচেড়ে মসলাটা ভুনে নিতে হবে।
- 3তিন থেকে চার মিনিটের মতো মসলাটা ভুনে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মত লবণ এবং ব্লেন্ড করে রাখা টমেটোর ভিতরে অংশগুলো। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির কিমায় ভরে রাখা টমেটো গুলো। এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব । প্রায় ছয় থেকে সাত মিনিট পর ,এর এক পাশ হয়ে গেছে, এখন এগুলো উল্টে দিব। সবগুলো টমেটো উল্টে দিয়ে, তারপর প্যানের ঢাকনা দিয়া আবার ঢেকে দিয়েছি। মাঝারি থেকে কম আছে করে দিব। প্রায় চার মিনিট পর, টমেটোর এই পাশটা হয়ে গিয়েছে। এখন সাইড গুলো একটু বাঁকা করে উল্টে দেবো। খুব সাবধানে সাথে উল্টে দিতে হবে। এই পর্যায়ে চুলার জ্বাল টা বন্ধ করে দিচ্ছি। তারপর একটি পেপ্লের মধ্যে ঢেলে পরিবেশন করবো। এভাবে হয়ে গেল। দারুন মজার টমেটো মুরগির মাংসের দোলমা রান্নার রেসিপি। প্রস্তুত সময়: ৪৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
টমেটো দোলমার জন্য কী কী উপকরণ লাগে?+
টমেটো ছয়টি, মুরগির মাংসের কিমা এক কাপ, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, গরম মসলার গুঁড়া ও স্বাদমতো লবণ লাগে। রান্নার জন্য তেল, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ ও জিরার গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ লাগে।
টমেটো ভরার পর কীভাবে আটকে রাখা হয়?+
টমেটোর মাথার কাটা অংশ দিয়ে ঢেকে তিনটি টুথপিক দিয়ে গেঁথে দেওয়া হয়। এরপর প্যানে মসলায় রান্না করা হয়।
প্রস্তুত সময় কত?+
রেসিপি অনুযায়ী এই দোলমা তৈরিতে মোট প্রস্তুত সময় ৪৫ মিনিট।