Raishas Food

ঝটপট বানিয়ে ফেলুন খুবই কম ক্যালোরির স্বাস্থ্যকর ফ্যাট ফ্রি মেক্সিকান সালসা ! Mexican Salsa Recipe

পোড়ানো টমেটো, শুকনো মরিচ, ক্যাপসিকাম ও ধনেপাতা দিয়ে তৈরি এই মেক্সিকান সালসা কম ক্যালরির একটি স্বাস্থ্যকর ডিপ। প্রস্তুত সময় প্রায় ৩০ মিনিট। প্রস্তুত সময়: ৩০ মিনিট।

শেয়ার করুন:

উপকরণ

  • •লাল টমেটো আটটি
  • •শুকনো মরিচ চারটি
  • •পিয়াজ কুচি একটা
  • •ক্যাপসিকাম কুচি অল্প পরিমাণ
  • •জালাপেনো মরিচ/ কাঁচা মরিচ কুচি স্বাদ মতো
  • •রসুনের কোয়া- চারটি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নেওয়া
  • •রসুনের গুড়া এক চামচ
  • •লেবুর রস - দেড় টেবিল চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে চারটি লাল টমেটো নিয়ে নিলাম। এগুলো সিদ্ধ করে নিতে হবে। অর্থাৎ সিদ্ধ করে পুড়িয়ে নিতে হবে। সে ক্ষেত্রে চুলায় একটি তাওয়া দিয়ে দিলাম। এর মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। আর টমেটোগুলো বসিয়ে দিলাম। ঢেকে দেবো যেনো দ্রুত সিদ্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট পর ঢাকনাটা খুলে, টমেটোগুলো একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। এবং এই সময়ের মাঝে দুইবার উল্টে পাল্টে দিয়েছিলাম। এখন এর মধ্যে চারটি শুকনো মরিচ দিয়ে ,এই মরিচগুলোও পুড়িয়ে নিতে হবে । আরও ১০-১২ মিনিট পর টমেটো গুলো ভালো করে পোড়া পোড়া হয়েছে। এবং সিদ্ধ হয়ে গিয়েছে। আর মরিচ গুলাও পুড়ে গেছে। এখন টমেটো গুলোর খোসা ছাড়িয়ে নেব এবং শুকনো মরিচ আর টমেটো একত্রে দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিব।
  2. 2তারপর একটি বলের মধ্যে নিয়ে নিলাম। বাকি চারটি চারটি লাল টমেটো। এগুলো ছোট ছোট করে কিউব করে ডাইস করে কেটে নিয়েছি। যতটুকু টমেটো হয়েছে তার অর্ধেকঅর্থাৎ একটা মাঝারি সাইজের পেঁয়াজগুলো ডাইস করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি এই টমেটোর সাথে। পেঁয়াজের পরিমানে ক্যাপসিকাম নিয়েছি, এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এখানে ক্যাপসিকামার কাঁচামরিচ আমি দিয়েছি। কারণ ,আমার কাছে জালাপেনো ওই মরিচটি নেই। আর এই খাবারের মধ্যে জেলাপেলো মরিচ দেওয়া হয়। তাই আমি এগুলো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচি। আরো দিয়ে দিচ্ছি রসুন কুচি করা। ব্লেন্ড করে রেখেছিলাম টমেটো এবং শুকনো মরিচ এটাও ঢেলে দিব।
  3. 3দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ রসুনের গুড়া। এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে, একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এভাবে হয়ে গেল মেক্সিকান সালসা তৈরির রেসিপি। আর এটা সাধারণত খাওয়া হয় টরটিয়ার একটি চিপস থাকে এই চিপসের সাথে এই সালাসাটা খেতে খুবই দারুণ মজার হয়। তবে আমি কিছুদিন আগে মুগ ডালের চিপস তৈরি করেছিলাম এইটা দিয়ে খাবো। আর এখানে শুধু জালাপেনো মরিচটা রয়েছে এটা একটু মোটা হয় এবং খুবই ঝাল যুক্ত হয় । তাই আমি ফ্লেভার এর জন্য ক্যাপসিকাম ব্যবহার করেছি এখানে, আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি। এবং এটা খুবই কম ক্যালরি যুক্ত একটি খাবার।

সচরাচর জিজ্ঞাসা

মেক্সিকান সালসা তৈরিতে কী কী উপকরণ লাগে?+

লাল টমেটো, শুকনো মরিচ, পেঁয়াজ, ক্যাপসিকাম, জালাপেনো বা কাঁচা মরিচ, রসুন, রসুনের গুড়া এবং লেবুর রস লাগে। এছাড়া ধনেপাতা ও স্বাদমতো লবণও ব্যবহার করা হয়।

সালসা কীভাবে বা কীসের সাথে খাওয়া হয়?+

এটি সাধারণত টরটিয়া চিপসের সাথে খাওয়া হয়। রেসিপিতে মুগ ডালের চিপসের সাথেও খাওয়ার কথা বলা হয়েছে।

জালাপেনো মরিচ না থাকলে কী ব্যবহার করা যায়?+

জালাপেনো মরিচ না থাকলে লেখিকা ক্যাপসিকাম ও কাঁচা মরিচ ব্যবহার করেছেন। ক্যাপসিকাম স্বাদের জন্য এবং কাঁচা মরিচ ঝালের জন্য দেওয়া হয়।

টমেটো কীভাবে সিদ্ধ ও পোড়ানো হয়?+

তাওয়ায় তেল ব্রাশ করে টমেটো ঢেকে প্রায় ১৫ মিনিট রাখা হয়, মাঝে দুইবার উল্টে দেওয়া হয়। এরপর শুকনো মরিচও পোড়ানো হয় এবং টমেটো খোসা ছাড়িয়ে মরিচের সাথে ব্লেন্ড করা হয়।