উত্তরবঙ্গের দারুন মজার ডিম আলুর বিরান রান্নার রেসিপি ! Dim Alur Biran
উত্তরবঙ্গের জনপ্রিয় ডিম আলুর বিরান রান্না, যেখানে ছোট লাল আলু ও ডিম হলুদ-মরিচ গুঁড়া ও এলাচ-দারচিনির সুবাসে পোড়া পোড়া স্বাদে রাঁধা হয়। প্রস্তুত সময়: ৪০ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •লাল আলু - একদম ছোট ছোট যেগুলো বগুড়ার আলু বলা হয় প্রায় ৬০০ গ্রাম
- •ডিম ছয়টি
- •পেঁয়াজ কুচি দেড় কাপ
- •তেল ৩টেবিল চামচ
- •কাঁচামরিচ পাচটি
- •হলুদ গুঁড়া এক চামচ
- •মরিচ গুড়া এক চামচ
- •লবণ স্বাদ মত
- •দারচিনি একটা ছোট সাইজের
- •এলাচ একটা ফেড়ে দিব
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে ডিম গুলো নিয়ে সিদ্ধান্ত করে নিয়েছে। তারপর চুলায় একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ করে হলুদ গুড় এবং মরিচ গুঁড়া। আর অল্প একটু লবণ দিয়ে নেড়েচেড়ে, এর মধ্যে সিদ্ধ করে রাখার ডিম গুলো দিয়ে ভেজে নিতে হবে। তেলের সাথে হলুদ এবং মরিচের গুড়া দিয়ে ডিমটা ভাজা হলে তাহলে ডিমের মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে আসে। নেড়েছেড়ে ডিম গুলো বাদামি করে ভাজা হলে বের করে নিয়েছি।
- 2এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজকুচি গুলো। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। নেড়েচেড়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই এর সাথে দিয়ে দিচ্ছি, এলাচ এবং দারচিনি । আর দিয়ে দিচ্ছি একদম কুচি কুচি করে কেটে ধুয়ে রাখা ছোট লাল আলো গুলো। নেড়েছেড়ে দু এক মিনিটে ভেজে নেওয়ার পর, এখন চুলার জ্বালটা কম আছে করে দিব। এবং প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবং আলুগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত একটু পরপর নাড়তে হবে।
- 3প্রায় ১৫ মিনিট পর, এর মাঝে কয়েকবার নেড়ে দেওয়া হয়েছিল। আলুগুলো সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিব। আরো দুই-তিন মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে। আলু গুলো নিচের দিকে লেগে ,পোড়া পোড়া হয়ে যাচ্ছে । এবং পোড়া আলু গুলোই খেতে বেশ মজাদার হয়। মিনিট দুই এক মধ্যেই নামিয়ে নেব। এভাবে হয়ে গেল ডিম আলুর বিরান রান্নার রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
ডিম আলুর বিরান রান্নায় কী কী উপকরণ লাগে?+
এই রেসিপিতে লাল আলু, ছয়টি ডিম, দেড় কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, দারচিনি ও এলাচ লাগে।
রান্না শেষ করতে মোট কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে।
আলু কেন নিচে লেগে পোড়া পোড়া হয়?+
রেসিপি অনুযায়ী আলু নিচের দিকে লেগে পোড়া পোড়া হয়ে যায়, আর এই পোড়া আলুই খেতে বেশ মজাদার লাগে।