Raishas Food

লুবনা আজাদের রেসিপিতে অনন্য স্বাদের দই ইলিশ ভুনা ! Doi Ilish Mach Vuna

টক দই, পেঁয়াজ বেরেস্তা ও শুকনো মরিচের মিশ্রণে ইলিশ মাছ ধীরে আঁচে রান্না করে তৈরি এই ভুনা মাছ মাখা মাখা স্বাদের। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম ইলিশ মাছের মধ্যে রয়েছে। ৩০০ থেকে ৩১০ ক্যালোরি থাকে।

শেয়ার করুন:

উপকরণ

  • •ইলিশ মাছ- চার টুকরো
  • •টক দই -এক কাপ
  • •পেঁয়াজ বেরেস্তা- চারটি,পাচটি দেশি পিয়াজ বেরেস্তা করে গুড়া করার পর দুই টেবিল চামচ হবে
  • •শুকনো মরিচ ভেজে গুড়া করে নেওয়া- আধা টেবিল চামচ
  • •চিনি এবং লবন স্বাদ মতো

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে পেঁয়াজ গুলো। নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর বেশি করে তেলের মধ্যে দিয়ে পিয়াজ গুলো নেড়েচেড়ে বেরেস্তা করে নিয়েছি। তারপর শুকনা মরিচটাও ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা টা হাতের সাহায্যে গুড়া করে নিব। আর একইভাবে হাতের সাহায্যে শুকনো মরিচটাও মুছরে গুরা করে নেওয়া হয়েছে। এখন। এই পেঁয়াজ বেরেস্তা এবং শুকনো মরিচের সাথে একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে এক চা চামচের মতো লবণ দেওয়া হলো। তারপর একটি বলের মধ্যে টক দই নিয়ে নেওয়া হল। এর মধ্যে এই বেরেস্তা গুলো দিয়ে দিব। খুব ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, দইয়ের সাথে বেরেস্তা গুলো। তারপর এর মধ্যে স্বাদমতো চিনি দিয়ে, আবারো মিশিয়ে নিব।
  2. 2এখন এর মধ্যে ধুয়ে রাখা ইলিশের চারটি পিস গুলো দিয়ে দিব। খুব ভালো করে ধরে মিশ্রনের সাথে মাখিয়ে নিচ্ছি, মাছের টুকরোগুলো। তারপর চুলায় একটি মাঝারি সাইজের সসপ্যান বসিয়ে দিলাম। এর মধ্যে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই টক দইয়ের মিশ্রণটা ইলিশ মাছ সহ ঢেলে দিব । তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জ্বালটা হাইটে করে দিচ্ছি। এবং যখন ফুটে আসবে তখন চুলার সবচাইতে কম আছে এটা রান্না করতে হবে। দুই মিনিটের মধ্যে এটা ফুটে এসেছে। এখন চুলার সবচাইতে কম আছে, করে দেওয়া হল। এবং একটু পর লর সস্প্যান টা ধরে একটু ঝাকিয়ে দিতে হবে। প্রায় দশ মিনিট পর প্যানের ঢাকনা খুলে মাছগুলো একবারে উল্টে দিচ্ছি। তারপর আবার প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
  3. 3আরো কিছুক্ষণ এইটা রান্ন করে নিতে হবে। এবং সাসপেন টা ধরে একটু ঝাকিয়ে নিলেই মাছগুলো প্যানের সাথে লেগে থাকবে না। আর এখানে মাছ টা বেশি নারাও যাবে না । তা না হয় মাছগুলো ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকবে । তাই একটু হাত দিয়ে ধরে এই সাসপেন টার যেই হ্যান্ডেল রয়েছে তা দিয়ে ঝাঁকিয়ে নিলেই হয়। প্রায় চার, পাঁচ মিনিট পর প্যানের ঢাকনাটা খুলে একটু আলতো করে নেড়ে দিচ্ছি। এটা এখন হয়ে গিয়েছে। যেহেতু টকদই এর সাথে কোনো পানি ব্যবহার করা হয়নি। এখানে তাই পছন্দ মত মাখা মাখা করে নামিয়ে নিলাম। এভাবে হয়ে গেল লুবনা আজাদের রেসিপিতে? ম অন্যান্য স্বাদের দই ইলিশ ভুনা রেসিপি। প্রস্তুত সময়: ৩০ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

দই ইলিশ ভুনা রান্নায় কী কী উপকরণ লাগে?+

এই রেসিপিতে ইলিশ মাছ চার টুকরো, এক কাপ টক দই, দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তার গুঁড়া, আধা টেবিল চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়া, চিনি ও লবণ স্বাদ মতো লাগে।

টক দইয়ের মিশ্রণে পানি দেওয়া হয়েছিল কি?+

না, টক দইয়ের সাথে কোনো পানি ব্যবহার করা হয়নি, তাই রান্না শেষে মাছ মাখা মাখা করে নামানো হয়।

মাছ কতক্ষণ রান্না করতে হয়?+

দই ফুটে ওঠার পর কম আঁচে রান্না করতে হয়, প্রায় দশ মিনিট পর মাছ উল্টে দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখতে হয়।