ম্যাকারনি কুরকুরে চিপস ও অসাধারণ স্বাদের চিপস মশলার রেসিপি নাস্তা বা টিফিন ! Macaroni Kurkure Recipe
ম্যাকারনি সিদ্ধ করে কর্নফ্লাওয়ারে মাখিয়ে মুচমুচে করে ভেজে তৈরি হয় এই কুরকুরে চিপস। সাথে থাকে বিশেষ স্বাদের ঘরোয়া চিপস মশলা। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম ম্যাকারনে কুরকুরে চিপস এর মধ্যে রয়েছে ৩৯১ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •ম্যাকারনি- দেড় কাপ
- •লবণ- এক টেবিল চামচ
- •কর্নফ্লাওয়ার - দেড় টেবিল চামচ
- •তেল - পর্যাপ্ত পরিমাণ
- •চিপসের মসলার জন্য:
- •মরিচের গুঁড়া, চাট মসলা, বিট লবণ, চিনি- সবগুলো দের চা চামচ করে
- •সাইট্রিক এসিড -আধা চা চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে আমি অনেকগুলো বাঁকা শেপ এর ম্যাকারনি থাকে, এই পাস্তাগুলো নিয়ে নিলাম। তারপর চুলায় একটা প্যানের মধ্যে পানি গরম করে নিয়েছি। এবং এর মধ্যে দিয়ে দিলাম, এক টেবিল চামচ পরিমাণ লবণ। এর মধ্যে পাস্তাগুলো দিয়ে ৬০ থেকে ৭০% এর মতো সিদ্ধ করে নিতে হবে। এই পাস্তাগুলো এ পর্যায়ে সিদ্ধ হয়ে আসলে,একটা পাত্রের মধ্যে বরফ ঠান্ডা পানি রাখা হয়েছিল এর মধ্যে আমি পাস্তাগুলো ছেড়ে একটু ঠান্ডা করে নেব। কারণ এগুলো গরম অবস্থায় একসাথে রেখে দিলে, লেগে যায় একে অপরের সাথে তাই। এই বরফ ঠান্ডা পানিতে দুই মিনিট রেখে, তারপর বের করে নিব। পাস্তাগুলো বের করে পানি একটি ঝুড়ির মধ্যে নিয়ে এর পানি ঝরিয়ে নিলাম। তারপর অন্য একটি পাত্রে, এই পাস্তাগুলো নিয়ে নিলাম । এখন এর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেন প্রত্যেকটা গায়ের সাথে কনফ্লাওয়ার মিশে যায়। এখানে প্রায় দেড় টেবিল চামচ এর মত কর্নফ্লাওয়ার দেওয়া হল। অর্থাৎ অল্প করে দিয়েইব পাস্তাগুলোর সাথে কোট করে নিতে হবে।
- 2এখন গরম ডুবো তেলের মধ্যে এগুলো ভেজে নিতে হবে। সে ক্ষেত্রে চুলায় এটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মাঝারি থেকে কম আছে রেখে ,গরম করে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ার এর সাথে মিশিয়ে রাখায় পাস্তাগুলো ছেড়ে ভেজে নিতে হবে। এখানে চুলার আঁচটা হাই হেঁটে কিংবা মাঝারি আছে রাখা যাবেনা। অর্থাৎ মাঝারি থেকেও কম আছে রেখে এগুলো করতে হবে। না হয় ,যদি বেশি আছে রাখা হয় তাহলে এগুলো পুড়ে যাবে। এবং দেখা যাবে অনেকটা বাদামী হয়েছে এবং অনেকটা পরিপূর্ণভাবে হয়নি। তাই অবশ্যই একটু সময় নিয়ে এই পাস্তা গুলো ভেজে নিতে হবে। এবং একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। অনেকক্ষণ ধরে এগুলো ভেজে নেওয়ার পর একপিস বের করে দেখব যখন ন হাতের মুঠোয় নিয়ে চাপ দিলেই ভেঙ্গে যাচ্ছে মুচমুচে হয়ে, এই অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু আমি বেশি বাদামি করে ভাজি নেই। বলতে গেলে একদম হালকা বাদামি হয়েছে। খুবই হালকা। আর এটা যখন চালনির উপরে নিব তখন অবশ্যই একটু ঝাকিয়ে নেব।
- 3যেন এর ভিতরে তেল গুলো প্যানের মধ্যে পড়ে যায়। তাই চালনির মধ্যে এই ম্যাকারনিগুলো নিয়ে, একটু ঝাকিয়ে নেব। যেন ভিতরে যে অবশিষ্ট তেল রয়েছে, সেগুলো পড়ে যায়। আর যেহেতু আমি এই বাকা পাস্তা গুলো নিয়েছি এবং অবশ্যই ভিতরের দিকে লম্বা অংশটা ফাঁকা রয়েছে। তাই তেলটা ভিতরে অবশিষ্ট যেন না থাকে এভাবে ঝাকিয়ে দিয়ে বের করে নিব। এখন সবগুলোই এভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হলে একটি বলের মধ্যেই নিয়ে নিলাম। এখন এই চিপসের জন্য একটি মসলা তৈরি করে নিব। এবং সে ক্ষেত্রে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। মরিচের গুঁড়া, চাট মসলা, লবন চিনি এবং সাইট্রিক এসিড এই সমস্ত উপকরন গুলো এখন বেটে নিব। অথবা ব্লেন্ড করে নেব। বেটে নেওয়ার পর খুব ভালোভাবে মিশ হয়েছে । এখন চিপসের সাথে এই মসলার টা পরিমাণ মতো দিয়ে চিপসগুলো ঝাঁকিয়ে নিব খুব ভালো করে চিপস এর সাথে মিশিয়ে নিলাম। এভাবে হয়ে গেল ম্যাকারনি-কুরকুরে চিপস এবং অসাধারণ স্বাদের এই মসলা।
সচরাচর জিজ্ঞাসা
ম্যাকারনি কুরকুরে চিপস বানাতে কী কী লাগে?+
দেড় কাপ ম্যাকারনি, এক টেবিল চামচ লবণ, দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পর্যাপ্ত তেল এবং মরিচের গুঁড়া, চাট মসলা, বিট লবণ, চিনি, সাইট্রিক এসিড দিয়ে তৈরি মসলা লাগে।
ম্যাকারনি কতটুকু সিদ্ধ করতে হয়?+
ম্যাকারনি ৬০ থেকে ৭০ শতাংশ সিদ্ধ করতে হয়, তারপর বরফ ঠান্ডা পানিতে দুই মিনিট রেখে নিতে হয়।
ভাজার সময় আঁচ কেমন রাখতে হবে?+
আঁচ হাই বা মাঝারি না রেখে মাঝারি থেকে কম রাখতে হবে, নইলে চিপস পুড়ে যেতে পারে এবং ভেতরটা ভালোভাবে ভাজা হয় না।