বিয়ে বাড়ীর চিকেন রেজালা রান্না ! মুরগির রেজালা রেসিপি! Biye Barir Chicken Rezala
বিয়ে বাড়ির মতো মুরগির রেজালা তৈরির সহজ পদ্ধতি। পোস্তদানা, কাঠবাদাম, আলুবোখারা ও কিসমিস দিয়ে সুগন্ধি ও মাখা মাখা রেজালা রান্না করা হয়। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: এক কাপ মুরগির মাংসের রেজালার মধ্যে রয়েছে 350 থেকে 485 ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •মুরগির মাংস - এক কেজি
- •তেল আধা কাপ
- •পিয়াজ কুচি এক কাপ
- •পোস্তদানা বাটা এক চামচ
- •সাতটি কাঠ বাদাম বাটা
- •আদা বাটা দেড় টেবিল চামচ
- •রসুন বাটা এক টেবিল চামচ
- •টকদই সিকি কাপ
- •হলুদ গুঁড়া মরিচ গুঁড়া 1 চা চামচ করে ১০)আলুবোখারা দুটি
- •কিসমিস ৮থেকে ১0 টি
- •কাচা মরিচ ছয়টি
- •গুড়া দুধ এক টেবিল চামচ
- •লবন স্বাদ মত
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে মুরগিটা নিয়ে কেটে ধুয়ে নিয়েছি। এখানে মুরগির মাংস গুলো কেটে নেওয়ার পর, এবং চামড়া গুলো ফেলে দেওয়ার পরে ৭ থেকে ৮০০ গ্রামের মত হবে। ধুয়ে রাখা মুরগির মাংসের সাথে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুড়া এবং দুই চামচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। এই সময়ের পর, চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে নিলাম। মেরিনেট করে রাখা এই মুরগির মাংসগুলো দিয়ে ভেজে নিতে হবে। এপিট -ওপিট ভেজে হালকা বাদামি করে ভাজা হলে আমি নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গুলাও।
- 2নেড়েচেড়ে পিয়াজ টা বেরেস্তার মত লালচে হয়ে আসলে ,তখন এর সাথে দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা, প্রস্তুদানা বাটা ,আদা বাটা, রসুন বাটা ,টক দই এবং এক চা চামচের মতো লবণ,এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া। নেড়েচেড়ে মসলাটা খুব ভালো করে ভুনে নিতে হবে। প্রায় ৪-৫ মিনিট ভুনে নেওয়ার পর, এখন এরসাথে দিয়ে দিচ্ছি আলুবোখারা কিসমিস এবং ভেজে রাখা মুরগির মাংসগুলো। নেড়ে ছেড়ে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাখা মাখা হবে তাই বেশি করে পানি দেওয়া যাবে না। প্যানের ঢাকনা দেওয়ার কোন দরকার নেই।
- 3যেহেতু ব্রয়লার মুরগি। তাই আর বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে না। যেহেতু আগেই ভেজে নেওয়া হয়েছিল। মিনিটখানেক জাল দিয়ে এর পানির পরিমাণ টা টেনে নিচ্ছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং কেওড়ার জল। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরো তিন চার মিনিট জাল দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এর থেকে খুবই সুন্দর একটা ঘ্রান বের হচ্ছে। একদম বিয়ে বাড়ির রেজালার মতই। হয়েছে। এভাবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বিয়ে বাড়ির চিকেন রেজালা তৈরি করে নিতে পারেন।
সচরাচর জিজ্ঞাসা
এই রেজালা রান্নায় কী কী উপকরণ লাগে?+
এক কেজি মুরগির মাংস, আধা কাপ তেল, এক কাপ পেঁয়াজ কুচি, পোস্তদানা বাটা, কাঠবাদাম বাটা, আদা ও রসুন বাটা, টকদই, হলুদ, মরিচ গুঁড়া, আলুবোখারা, কিসমিস, কাঁচা মরিচ, গুঁড়া দুধ ও লবণ লাগে।
মুরগি কতক্ষণ মেরিনেট করতে হয়?+
হলুদ ও লবণ দিয়ে মুরগি আধা ঘন্টার জন্য রেখে দিতে হয়।
রান্নায় কি প্যানের ঢাকনা দিতে হবে?+
না, রেসিপিতে বলা হয়েছে প্যানের ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই।