ইফতারে এই দারুন মজার চিকেন চাট খেলে রাতে আর না খেলেও চলবে ! ইফতার আইটেম রেসিপি ! Chicken Chat Masala
মুরগির মাংস ময়দা ও কর্নফ্লাওয়ারে ভেজে টমেটো, শসা, ছোলা ও টকদইয়ের সাথে মিশিয়ে তৈরি এই চিকেন চাট ইফতারের জন্য উপযোগী একটি মসলাদার পদ। পুষ্টি সম্পর্কিত: এর ক্যালরি নির্ভর করে উপাদান এবং তৈরির পদ্ধতির উপর একটি সাধারণ পরিবেশনে রয়েছে 258 ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •মুরগির মাংস দুটি ব্রেস্ট পিস
- •টমেটো দুই কাপ
- •শসা দুই কাপ
- •সিদ্ধ করা ছোলা বুট দেড় কাপ
- •পিয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি
- •টকদই ফেটে নিয়ে এর সাথে এক চামচ চিনি মিশিয়ে রাখবো
- •ডাবলি সিদ্ধ করা পৌনে এক কাপ
- •ভাজা জিরার গুড়া
- •চটপটির মসলা
- •তেতুলের কাথ
- •বিট লবন
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে মুরগির মাংসগুলো নিয়ে লম্বা এবং টুকরো করে কেটে নিয়েছি। এবং মাংস গুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর, এর সাথে এক। চামচ করে, আদা বাটা, রসুন বাটা এবং স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে, 10 মিনিটের জন্য রেখে দিব । এই সময়ের পর একটি বলের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিলাম । এর সাথে দেড় টেবিল চামচ কনফ্লাওয়ার দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটু লবণ । হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি । তারপর এর মধ্যে মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলো এক এক করে এই ময়দার সাথে মাখিয়ে ,তারপর পাশে একটি বলের মধ্যে পানি রেখেছি এর পানিতে ছেড়ে দিব । মাংসগুলো আবার পানি থেকে বের করে, আবারও এই ময়দার সাথে কোট করে নিচ্ছি। এভাবে দুই তিনবার করে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে।
- 2তারপর গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নিব। তারপর এগুলো বের করে ছোট ছোট টুকরো করে কেটে নেব ছুরির সাহায্যে। এই ভাজার মাংসগুলো চাটের ভিতর দিতে হবে । তারপর একটি বলের মধ্যে নিয়ে নিলাম, উপরের উপকরণ থেকে, টমেটো -যা ছোট ছোট টুকরো করে এবং কিউব করে কেটে রেখেছিলাম। । একইভাবে শসা কুচি কিউব করে কেটে টুকরো করে রেখেছি। দিয়ে দিচ্ছি, ছোলা বুট যা একটু লবন দিয়ে সিদ্ধ করা হয়েছিল। দিয়ে দিচ্ছি ডাবলি,স্বাদ মতো জিরার গুড়া এবং চটপটির মসসা, ধনিয়াপাতার কুচি,পিয়াজ কুচি এবং কাচা মরিচ কুচি। এবং তেতুলের মধ্যে বিট লবন মিশিয়ে পরিমাণ মতো এই তেগুলের কাথ টাও ঢেলে দিব। এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালভাবে মিশিয়ে নেওয়ার পর, এখন এর থেকে কিছুটা উঠিয়ে রাখবো।
- 3পরবর্তীতে গার্নিশ করার জন্য। আর এই মাসালা চাট গুলো একটা কাচের বলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এর উপর দিয়ে ভেজে রাখা মিরগির পিস গুলো ছড়িয়ে ফিব। তারপর দিয়ে দিচ্ছি ফেটে রাখা টকদই। এবং এর উপরে সেই অল্প করে রাখা মাসালা চাট গুলো ছড়িয়ে দিচ্ছি। এবং ভেজে রাখা মাংসের পিস আরও কয়েকটা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি একটু চটপটির মসলা ছড়িয়ে ছিটিয়ে। এখন কিছু পিয়াজের রিং বসিয়ে দিব। হয়ে গেলো চিকেন চাট তৈরির রেসিপি। এটা বলতে গেলে এক ধরনের ইন্ডিয়ান সালাদ ও বলা যায়। এতে রয়েছে প্রচুর ফাইভার। ইফতার এইটেম হিসেবে খেলে রাতে আর ভাত খাবার প্রয়োজন হবে না। এমনেও সকাল কিংবা রাতের খাবার হিসেবে এটা গ্রহণযোগ্য। প্রস্তুত সময়: ৩০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই চিকেন চাট তৈরিতে কী কী উপকরণ লাগে?+
মুরগির ব্রেস্ট পিস, টমেটো, শসা, সিদ্ধ ছোলা বুট, পিয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা, টকদই, ডাবলি, ভাজা জিরার গুঁড়া, চটপটির মসলা, তেতুলের কাথ ও বিট লবণ লাগে।
মুরগির মাংস ভাজার আগে কীভাবে প্রস্তুত করা হয়?+
মাংস লম্বা টুকরো করে ধুয়ে আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে ১০ মিনিট মেরিনেট করা হয়। এরপর ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে দুই-তিনবার মাখিয়ে গরম তেলে ভাজা হয়।
এই চিকেন চাট কি ইফতার ছাড়া অন্য সময়ে খাওয়া যায়?+
লেখা অনুযায়ী এটি সকাল কিংবা রাতের খাবার হিসেবেও গ্রহণযোগ্য। এতে প্রচুর ফাইবার রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।