ঝটপট ইফতার আইটেম দারুন মজার চিড়ার ডেজার্ট মলিদা রেসিপি । iftar item molida
ডাবের পানি, ডাবের শাঁস ও ভেজানো চিড়া ব্লেন্ড করে তৈরি এই রঙিন মলিদা ডেজার্ট ইফতারের জন্য সহজ ও মজার একটি আইটেম। প্রস্তুত সময়: ২৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: সাধারণ এই রেসিপি অনুযায়ী এক বাটি চিড়ার ডেজার্ট মলিদের মধ্যে রয়েছে 200 থেকে 300 কেলির কিংবা এর বেশিও থাকতে পারে।
শেয়ার করুন:
উপকরণ
- •ডাবের পানি
- •চিড়া এক কাপ
- •লবণ এক।চিমটি
- •চিনি পরিমাণমতো
- •আদা বাটা দুই চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে চিড়া গুলো নিয়ে ভিজিয়ে রাখতে হবে, কয়েক ঘন্টার জন্য। যাতে করে চিরাটা ফুলে নরম হয়ে আসে। তারপর এখানে কয়েকটা ডাব নিয়ে নিলাম। এর থেকে পানি বের করে একটি জগের মধ্যে রাখা হয়েছে। আর ডাবের ভিতরে যে শ্বাস রয়েছে অর্থাৎ নারিকেলের নরম যে অংশটা,এগুলো কিছুটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। এবং কিছুটা চিকন চিকন করে নারিকেল কুড়ানি মেশিনের সাহায্যে এইগুলো কেটে আলাদাভাবে একটি পাত্রে রাখবো। এবং এই চিকন করে রাখা এই শ্বাসগুলোর অল্প অল্প করে একটি বাটির মধ্যে নিয়ে নিব, আলাদা আলাদা ভাবে। এবং প্রত্যেক বাটির মধ্যে আমি নিজ পছন্দ অনুযায়ী লাল, সবুজ ,হলুদ, এবং গোলাপি এই রঙগুলো একটা বাটিতে অল্প একটু পানি দিয়ে এই শ্বাসের সাথে মিশিয়ে রাখবো।
- 2এটা হচ্ছে অপশনাল এটা নাও দিতে পারেন। তবে আমি দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য। এখন মূল যে আইটেমটা হচ্ছে অর্থাৎ মলিদা ডেজার্ট এটার দিকে চলে যাব। সে ক্ষেত্রে ব্লেন্ডারের মধ্যে শাঁস গুলো নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি ঘন্টা খানেক ভিজিয়ে রাখা এবং এর পানি ঝরিয়ে তারপর ব্লেন্ডারে দিয়ে দিলাম,চিরা গুলো। দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ ,এবং পরিমাণ মত অর্থাৎ নিজ রুচি অনুযায়ী মিষ্টি । যেহেতু এটা একটু মিষ্টি হয় তাই আমি একটু বেশি করে চিনি দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি ডাবের পানি পরিমাণমতো। এখন ব্লেন্ড করে নিচ্ছি। এ পর্যায়ে এটা হয়ে গেল চিড়ার ডেজার্ট। তবে আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে একটি কাঁচের গ্লাস নিয়ে নিলাম ।
- 3তারপর বিভিন্ন খাবারের রং এর সাথে ডাবের যে শ্বাসটা মিশিয়ে রেখেছিলাম। এগুলো একটু পানির সাহায্যে ধুয়ে নিব। তারপর এই কাচের ক্লাসের মধ্যে অল্প অল্প করে যে কয়টি রং এর সাথে ডাবের শ্বাস মিশিয়েছিলাম এগুলো দিয়ে দিব। তারপর ব্লেন্ড করে রাখা এই চিড়ার ডেজার্ট টাও ঢেলে দিব। উপর থেকে আবার কিছু রঙিন ডাবের শাঁস গুলো ছিটিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যেহেতু সবাই দেয়, তাই কিছুটা মুরি ছড়িয়ে দিচ্ছি। এভাবে হয়ে গেলো চিড়ার ডেসার্ট মলিদার রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
মলিদা ডেজার্ট তৈরিতে প্রধান উপকরণ কী কী?+
এই রেসিপিতে চিড়া, ডাবের পানি, ডাবের শাঁস, এক চিমটি লবণ, পরিমাণমতো চিনি এবং দুই চামচ আদা বাটা ব্যবহার করা হয়েছে।
চিড়া কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়?+
চিড়া কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখতে হয় যাতে তা ফুলে নরম হয়। ব্লেন্ড করার আগে আরও এক ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
রং ব্যবহার করা কি বাধ্যতামূলক?+
না, রঙিন ডাবের শাঁস অপশনাল; সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে এবং ইচ্ছা করলে না দিলেও চলে।
Tea ক্যাটাগরির আরও রেসিপি
🍽️
ইফতারে এই দারুন মজার চিকেন চাট খেলে রাতে আর না খেলেও চলবে ! ইফতার আইটেম রেসিপি ! Chicken Chat Masala
🍽️
ইফতার বা বাচ্চাদের জন্য ঝটপট দারুন স্বাদের স্পাইসি চিকেন স্ট্রিপ সংরক্ষণ পদ্ধতি সহ ! ইফতার আইটেম
🍽️