Raishas Food

ইফতারির বেচে যাওয়া বড়া দিয়ে দারুন মজার ইলিশ মাছ রান্না ! bora diye ilish mach ranna

ইফতারির বেচে যাওয়া বড়া ও ইলিশ মাছ দিয়ে তৈরি মসলাদার ঝোলের রেসিপি। খেসারির ডালের বড়া দিয়ে ইলিশ রান্নার সহজ পদ্ধতি। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম ইলিশ মাছের রয়েছে 310 থেকে 330 ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •বড়া বানানোর জন্য :
  • •খেসারীর ডাল আধ ভাঙ্গা করে ব্লেন্ড করে নেওয়া- দুই কাপ
  • •বেসন এক কাপ
  • •চালের গুড়া তিন টেবিল চামচ
  • •পেঁয়াজ কুচি পৌনে এক কাপ
  • •কাঁচা মরিচ কুচি
  • •আদা এবং রসুন বাটা দুই চামচ করে
  • •জিরার গুড়া- এক চামচ
  • •হলুদ গুড়া এক চামচ
  • •লবন স্বাদ মত
  • •তরকারি রান্নার জন্য :
  • •পিয়াজ কুচি - আধা কাপ
  • •পিয়াজ বাটা দুই টেবিল চামচ
  • •আদা বাটা দেড় চামচ
  • •হলুদ গুড়া এক চামচ
  • •মরিচ গুড়া তিন চামচ
  • •লবন স্বাদ মতো
  • •কাচা মরিচ চারটি

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে ইলিশ মাছের পাঁচটি পিস নিয়ে নিলাম। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরমধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুড়া এবং সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব। এই মাছগুলো পরবর্তীতে ভেজে নিতে হবে । তারপর বড়া তৈরি করে নিতে হবে। সে ক্ষেত্রে একটি বলের মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে নিলাম। বড়ার জন্য। যেমন, বেটে নেওয়া খেসারির ডাল, বেসন, চালের গুড়া, পিয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ,স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এর মধ্যে বরাগুলো হাতের মুঠোয় নিয়ে একটু চ্যাপ্টা করে ছেড়ে দিব । উল্টেপাল্টা পছন্দ মত হালকা বাদামি করে ভেজে বের করে নিব। এগুলো বেশি ভাজার দরকার নেই।
  2. 2সবগুলো বরা ভেজে বের করে নেব । তারপর একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মসলা মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো। কয়েক মিনিট পর, উল্টাপাল্টা হালকা বাদামি করে মাছগুলো ভেজে ,তারপর বের করে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গুলো। নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা বাদামি হতে শুরু করলে এর সাথে পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিয়ে, আধ মিনিটের জন্য ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ,মরিচ গুঁড়া, জিরার গুড়া এবং স্বাদমতো লবণ । এবং একটু পানি দিয়ে মসলাটা কয়েক মিনিটের জন্য কষিয়ে নেব । প্রায় দুই তিন মিনিটের মত মসলাটা ভুনে নেওয়ার পর, এর মধ্যে এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আরো কয়েক মিনিট, একটু কষিয়ে নিব। মাছগুলো উল্টাপাল্টা মসলার সাথে ভুনে নেওয়া হয়েছে।
  3. 3এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বড়া গুলো। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। যেন এই বড়া গুলো ডুবে থাকার থাকে এই পরিমাণ পানি। প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় চার পাঁচ মিনিট পর ,প্যানের ঢাকনা খুলে বরাগুলো উল্টে দিব। এবং লবণের পরিমাণটা চেখে নিব। প্রয়োজনে আরো দিব। পানির পরিমানটা আরো একটু টেনে নিতে হবে । সে ক্ষেত্রে আবার প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি । প্রায় তিন চার মিনিট পর, পানি পরিমাণটাও টেনে নিয়েছে। অল্প একটু রয়েছে এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি। দুই মিনিট পর, চুলার জালটা বন্ধ করে দিব। এভাবে হয়ে গেল বড়া দিয়ে দারুন মজার ইলিশ মাছ রান্নার রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে।

বড়া তৈরিতে কোন কোন উপকরণ লাগে?+

বড়ার জন্য খেসারির ডাল, বেসন, চালের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আদা-রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ লাগে।

ইলিশ মাছ রান্নার আগে কী করতে হয়?+

মাছ পরিষ্কার করে ধুয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও সামান্য লবণ দিয়ে মাখিয়ে রাখতে হয়।