ঝটপট খুবই কম মশলায় দারুন স্বাদের রাজশাহীর রান্না ডিমের বিরান ! Dim Beguner Biran Ranna
রাজশাহীর ডিমের বিরান হলো সিদ্ধ ডিম ভেজে বেগুন, পেঁয়াজ ও কাঁচা মরিচের সাথে কম মশলায় রান্না করা একটি স্বাদের পদ। ভাত বা রুটির সাথে খাওয়া যায়।
শেয়ার করুন:
উপকরণ
- •ডিম- চারটি
- •পিয়াজ কুচি এককাপ
- •কাচা মরিচ ফালি করা- ছয় - সাতটি
- •তেল দুই টেবিল চামচ
- •লবন স্বাদ মত
- •হলুদ গুড়া মরিচ গুড়া এক চামচ করে
- •চিনি - এক চামচ
- •সবুজ বেগুন বা যেকোনো বেগুন - চারটি
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে চারটি ডিম নিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপর চুল একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দুই টেবিল চামচ তেল গরম করে, এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। নেড়েচেড়ে এর মধ্যে সিদ্ধ করে রাখার ডিম গুলো ছেড়ে দিব। উলটে- পালটে ডিমটা একটু বাদামি করে ভাজা হলে বের করে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ গুলো। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ । নেড়েচেড়ে তিন চার মিনিট পেঁয়াজগুলো ভেজে নিতে , এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেগুনগুলো।
- 2নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে, তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় ৪-৫ মিনিট পর, প্যানের ঢাকনা খুলে একবার নেড়ে দিব। তারপর আবার ঢেকে দিব। প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং প্যানের মধ্যে তেল টাও ছেড়ে দিয়েছে,এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম গুলো। ডিম টার ভিতরে একটা কাটা চামচের সাহায্য গেথে তারপর দিয়েছি। যেনো ডিমের ভিতরে মসলা গুলো একটু যায়। আর এর সাথে একটু চিনি দিয়ে হালকা ভাবে মিশিয়ে নিব।
- 3তারপর আবার প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। দুই মিনিট এর জন্য যেন চিনি টা গলে, মিশে যায়। তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়ে পরিবেশন করবো। আর এর উপর দিয়ে ডিমটা বিছিয়ে দিব। এভাবে হয়ে গেলো খুব কম মসলায় এবং দারুন মজার রাজশাহীর ডিমের বিরান রান্নার রেসিপি। প্রস্তুত সময়: ৩০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
ডিমের বিরান রান্না করতে কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুতের সময় উল্লেখ আছে ৩০ মিনিট।
এই রেসিপিতে কী কী উপকরণ লাগে?+
চারটি ডিম, এক কাপ পেঁয়াজ কুচি, ছয়-সাতটি কাঁচা মরিচ, চারটি বেগুন, দুই টেবিল চামচ তেল, এক চামচ করে হলুদ ও মরিচের গুঁড়া, এক চামচ চিনি এবং স্বাদমতো লবণ লাগে।
ডিমগুলো কীভাবে ভাজতে হয়?+
প্রথমে ডিম সিদ্ধ করে গরম তেলে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ডিম নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিতে হয়।