Raishas Food

দারুণ মজার গাজরের ফিরনি হালুয়া ডেজার্ট রেসিপি ! Gajorer Firni Halua

গাজর, মাখন, এনার্জি বিস্কিট ও আখরোটের হালুয়ার উপর দুধ ও কর্নফ্লাওয়ারের ফিরনি দিয়ে তৈরি একটি ঠান্ডা মিষ্টি ডেজার্ট। গোলাপজল ও ভ্যানিলার স্বাদ এতে যোগ হয়। প্রস্তুত সময়: ১ ঘন্টা। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম গাজরের মধ্যে ৪০-৫৭ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •গাজর- চার কাপ
  • •মাখন সাড়ে তিন টেবিল চামচ
  • •এনার্জি বিস্কিট ছোট ছোট টুকরো করে ভেঙ্গে নিবো
  • •আখরোট বাদাম - একটু ভেঙ্গে গুড়া করে নেব
  • •দুধ- দুই কাপ
  • •চিনি আধা কাপ
  • •গোলাপজল- কয়েক ফোটা
  • •ফিরনির জন্য,চার কাপ দুধ
  • •কর্নফ্লাওয়ার পৌনে এক কাপ
  • •চিনি আধা কাপ
  • •ভ্যানিলা পাউডার - দুই চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে কাচের চারকোনা এবং উঁচু একটা ,ছাঁচ নিয়ে নিলাম। এর মধ্যে তেল ব্রাশ করে রেখে দিব। তারপর কতগুলো এনার্জি বিস্কিট টুকরো করে ভেঙ্গে নিচ্ছি। আর আখরোট বাদামটা ও হাতে সাহায্যে একটু গুড়াকরে নিচ্ছি। তারপর এখানে একটি গ্রেটার মেশিন নিয়ে গাজর গুলো গ্রেড করে নিব। গ্রেড করে নেওয়ার পর, এখানে চার কাপের মতো গাজর কুচি হয়েছে। এখন এগুলো একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি । এর সাথে দিয়ে দিচ্ছি মাখন এখন চুলার জ্বাল টা ধরিয়ে, মাখন এর সাথে,গাজর গুলো একটু ভেজে নিতে হবে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর, এর সাথে দিয়ে দিচ্ছি দুধ। প্রায় দশ থেকে বারো মিনিট পর, নেড়েচেড়ে গাজর গুলো গলে গিয়েছে।
  2. 2এখন এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। নেড়েচেড়ে দুই তিন মিনিট ভেজেই এখন এর মধ্যে কয়েক ফোটা গোলাপ জল দিয়ে দিব। নেড়েচেড়ে এর সাথে দিয়ে দিচ্ছি আধা ভাঙ্গা করে রাখা বিস্কিট গুলো এবং গুঁড়া করে রাখা আখরোড বাদাম। নেড়ে ছেড়ে শুকনো করে গাজর গুল ভেজে নিব। তারপর নামিয়ে তেল ব্রাশ করে রাখা ওই ছাঁচের মধ্যে ঢেলে দিব। খুব ভালো করে সমান করে দিব। একটু চেপে চেপে সমান করে দিব। কারণ এর উপরে আবার ফিরনি দিতে হবে। এখন এটা এক সাইডে রেখে দিব। এরপর চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ,চার কাপ দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং চিনি। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
  3. 3চিনির পরিমাণটাও চেখে নিব। আর এই ডেজার্ট টা কিন্তু বেশি মিষ্টি যুক্ত হয় না। তবে যার যার অনুযায়ী, চিনির পরিমাণটা বেশি বা কম রাখতে পারেন। এখন অনবরত নেড়ে এটা জাল করে শুকিয়ে নিতে হবে। অনবরত নেড়ে যখন এর ঘন্তটা বেড়ে আসবে, তখন এর মধ্যে ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে এটার নামিয়ে গাজরের ছাচের মধ্যে ঢেলে দিব। এর উপর দিয়ে কিছু শুকনা নারিকেল ছিটিয়ে দিচ্ছি। আর গুড়া করে রাখা পেস্তা বাদাম ছিটিয়ে দিব। এখন এটা বাহিরে ঠান্ডা করে ,তারপর নরমাল ফ্রিজে রেখে দুই ঘণ্টা ঠান্ডা করে নিব।

সচরাচর জিজ্ঞাসা

এই ডেজার্ট তৈরিতে কী কী উপকরণ লাগে?+

গাজর, মাখন, এনার্জি বিস্কিট, আখরোট বাদাম, দুধ, চিনি, গোলাপজল, কর্নফ্লাওয়ার ও ভ্যানিলা পাউডার লাগে। ফিরনির জন্য আলাদা চার কাপ দুধ ব্যবহার করা হয়।

ডেজার্টটি কতক্ষণ ফ্রিজে ঠান্ডা করতে হয়?+

তৈরি হওয়ার পর বাইরে ঠান্ডা করে নিয়ে নরমাল ফ্রিজে দুই ঘণ্টা ঠান্ডা করতে হয়। রেসিপিতে প্রস্তুত সময় ১ ঘন্টা উল্লেখ করা আছে।