ইফতারে ঝটপট একবারে বানিয়ে নিন দারুন মজার ঝাল চিকেন নাগেট আর সারা মাস জুড়ে খান ! সংরক্ষণ পদ্ধতি সহ !
মুরগির কিমা, আদা-রসুন বাটা ও সয়া সসে তৈরি মজাদার ঝাল চিকেন নাগেট, যা ব্রেডক্রামে মাখিয়ে ফ্রিজে রেখে এক-দুই মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। প্রস্তুত সময়: ৩৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: চার পিস এই ঝাল চিকেন না গেছে মধ্যে রয়েছে ১৯০ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •মুরগির মাংসের কিমা ২ কাপ
- •আদা বাটা এক টেবিল চামচ
- •রসুন বাটা 2 টেবিল চামচ
- •গোলমরিচের গুড়া 2 চা চামচ।
- •লবণ স্বাদমতো কাঁচা মরিচ কুচি
- •সোয়া সস- দেড় টেবিল চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে একটি বলের মধ্যে মুরগির মাংসের কিমা গুলো নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুড়া,সাদ মতো লবণ এবং কাঁচামরিচ। এই কাঁচা মরিচ কুচিটা অপশনাল। কেউ বা চাইলে নাও দিতে পারবেন। তবে আমার ঝাল জিনিসটা একটু বেশি ভালো লাগে তাই। আর খেতেও দারুন মজার হয়। এখন একসাথে এর সাথে সয়া সস দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর, এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। দশ থেকে পনেরো মিনিটের জন্য। যেন একটু শক্ত হয়ে আসে। ঠিক দশ মিনিট পরে এগুলো বের করে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো করে নিয়ে ব্রেডক্রামের সাথে দিয়ে দিব।
- 2ব্রেডকাম্বের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে চারকোনা করে একেকটা রেখে দিব একটা প্লেটের উপর। নাগেটসের মত শেপ করে নিয়েছি। যেহেতু মুরগির মাংসের কিমা, তাই জিনিসটা আঠালো হয়। এই জন্য ব্রেড ক্রামস এর মধ্যে গড়িয়ে তারপর যেমন খুশি তেমন ভাবে শেপ দিয়ে নেওয়া যায়। এই অবস্থায় এই সবগুলো করে নেওয়ার পড়, আবারো ডিপ ফ্রিজে রেখে এটা ফ্রোজেন করে নিতে হবে। আধা ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য। ফ্রোজেন করার পর আপনারা সংরক্ষণ করতে পারবেন। এগুলো এক। ঘন্টা ফ্রোজেন করার পর, বের করে নিয়ে একটা বক্সের ভিতরে কিংবা ব্যাগের ভিতর করে নিয়ে আবারো ফ্রিজের রেখে দিলেই হবে।
- 3এক মাস বা দুই মাস এর মধ্যে এটা যখন খুশি তখনই বের করে ভেজে নিয়ে খেতে পারবেন। আধা ঘন্টা পর আমি এগুলো বের করে নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন আমি ভেজে নিব। সে ক্ষেত্রে চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে ,এগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষন পর একবার উল্টে দেবো। বেশি এগুলো নাড়াচাড়া করা যাবে না। না হয় ভেঙ্গে যাবে। প্রায় দশ মিনিটের মত এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন বের করে নিচ্ছি। এভাবে হয়ে গেলেও ঝাল চিকেন নাগেট তৈরির রেসিপি এবং সংরক্ষণ পদ্ধতিসহ।
সচরাচর জিজ্ঞাসা
ঝাল চিকেন নাগেট বানাতে কী কী উপকরণ লাগে?+
মুরগির কিমা ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ২ চা চামচ, স্বাদমতো লবণ, কাঁচা মরিচ কুচি এবং সয়া সস দেড় টেবিল চামচ লাগে।
নাগেট কতক্ষণ ফ্রিজে বা ফ্রিজারে রাখতে হয়?+
প্রথমে মিশ্রণ দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রাখা হয়, এরপর নাগেট আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার জন্য ফ্রোজেন করতে হয়।
ঝাল চিকেন নাগেট কত দিন সংরক্ষণ করা যায়?+
তৈরি নাগেট একটি বক্স বা ব্যাগে রেখে ফ্রিজে এক মাস বা দুই মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।