খুবই সহজে বানান দারুন মজার গার্লিক বাটার লাচ্ছা পরোটা ! Garlic Butter Paratha Recipe
ময়দার খামির, মাখন, ধনেপাতা ও রসুনের মিশ্রণ দিয়ে তৈরি মজার লাচ্ছা পরোটা। লেয়ারযুক্ত এই পরোটা গরম অবস্থায় মাখন মাখিয়ে পরিবেশন করা হয়। প্রস্তুত সময়: ৫০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি গার্লিক বাটার লাচ্ছা পরোটায় সাধারণত ১৮৬ থেকে ২৫০ ক্যালরির মধ্যে হয়ে থাকে।
শেয়ার করুন:
উপকরণ
- •ময়দা দুই কাপ
- •তেল দুই টেবিল চামচ
- •চিনি দুই চামচ
- •লবণ এক চামচ ধনেপাতার কচি
- •রসুনের কোয়া কুচি
- •মাখন পরিমাণ মতো
রান্নার ধাপ
- 1প্রথম একটি বলের মধ্যে নিয়ে নিলাম ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি, লবণ, চিনি এবং তেল। একটু মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহাজে খুব ভালো করে ময়ান দিয়ে খামিরটা তৈরি করে নিতে হবে। তারপর এই খামিরটা আধঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। এই সময়ের মাঝে একটা পাত্রে ধনেপাতার কুচি নিয়ে নিলাম। এবং এর সাথে মাখন দিয়ে দিলাম। আর কয়েকটা রসুনের কোয়া একদম কুচি কুচি করে গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি। অর্থাৎ গ্রেটার মেশিনের যে সবচাইতে ছোট যে গ্রেট করার জন্য স্থানটা রয়েছে এই জায়গা দিয়েই রসুনের কোয়াগুলো কুচি করে গ্রেট করে নিয়েছে। এখন এই তিনটা একত্রে ভালো করে মিশিয়ে নেব।
- 2অর্থাৎ ধনিয়া পাতার কুচি, রসুন কুচি, এবং মাখনটা। একসাথে মিশিয়ে একপাশেই রেখে দিচ্ছি। তারপর এখানে ময়দার খামিটা নিয়ে নিলাম। এর থেকে আটটি লেচি কেটে নিব। একটি লেচি নিয়ে নিলাম। এবং টেবিল উপর তেল মাখিয়ে নেওয়া হয়েছে। এখন এটা গোল করে বেলে নিব। তারপর বেলে নেওয়া এই রুটির ওপরে মাখন ধনেপাতা এবং রসুন মেশানো, এটা উপর দিয়ে ব্রাশ করে দিব। পাতলা করে সব দিকে ব্রাশ করে নিয়েছি। এখন এই রুটিটা ,যে, যেভাবে করে ভাজ দিয়ে নিতে পারেন । তবে আমি রুটির এক কোনা থেকে কেটে তারপর গোল করে এটা লম্বা ভাবে রোল করে নিয়েছি। তারপর চেপে আবার মুড়ে চাপ দিয়ে গোল করে নিব। এখন এটা বেলে নিলেই হয়ে যাবে লেয়ার পরোটা। অথবা লাচ্ছা পরোটা।
- 3তবে ভিন্ন ভাবে এই লাচ্ছা পরোটার ভাজ দেওয়ার নিয়ম রয়েছে। আমি এভাবেই করে নিয়েছি । এখন এটা চুলা একটি প্যান গরম করে নিয়েছি । এর মধ্যে পরোটা ছেড়ে দিচ্ছি। এক পাশ সিদ্ধ হলে, উল্টে দিয়েছি। তারপর উপর থেকে একটু তেল ব্রাশ করে দিব। অন্য পাশটিও সিদ্ধ হলে এই পাশের মধ্যেও তেল ব্রাশ করে দিব। যার কেউবা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারেন। পছন্দ মত ভাজা হলে বের করে নেব । এবং এটা গরম থাকার অবস্থায় এর মধ্যে আবারও মাখন এবং ধনেপাতার মিশ্রণ থেকে একটু ব্রাশ করে দিব। এভাবে প্রত্যেকটা পরোটা তৈরি করে নিতে হবে। হয়ে গেল দারুন মজার গার্লিক বাটার লাচ্ছা পরোটা তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই পরোটা বানাতে কী কী উপকরণ লাগে?+
এর জন্য ময়দা দুই কাপ, তেল দুই টেবিল চামচ, চিনি দুই চামচ, লবণ এক চামচ, ধনেপাতার কুচি, রসুনের কুচি এবং পরিমাণমতো মাখন লাগে।
ময়দার খামির কতক্ষণ ঢেকে রাখতে হবে?+
খামিরটা তৈরি করে আধঘন্টার জন্য ঢেকে রাখতে হবে।
প্রস্তুত করতে মোট কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৫০ মিনিট উল্লেখ করা হয়েছে।