বিকেলের নাস্তা দারুন মজার আলু গাজরের পিন হুইল স্নাক্স বানানোর রেসিপি । Alu Gajorer Pinwheel Snacks
আলু, গাজর ও মসলার পুর ময়দার খামিরে মুড়ে তৈরি এই পিন হুইল স্নাক্স বিকেলের চায়ের সঙ্গে দারুণ মানায়। প্রস্তুতি প্রায় ৪০ মিনিট। প্রস্তুত সময়: ৪০ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •ময়দা এক কাপ
- •গাজর কুচি এক কাপ
- •আলু সিদ্ধ করা এক কাপ
- •পেঁয়াজ কুচি,
- •কাঁচামরিচ কুচি
- •ধরে পাতার কুচি
- •গরম মসলার গুঁড়া
- •জিরার গুড়া এক চামচ করে
- •স্বাদ মতো লবণ
- •তেল পরিমাণ মতো
রান্নার ধাপ
- 1প্রথমে একটা বলের মধ্যে ময়দা নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি,লবণ এবং তেল একটু মিশিয়ে নিব। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে, রুটি পরোটার থেকে একটু নরম খামির তৈরি করে নেব। তারপর এটা ঢেকে এক পাশে রেখে দেবো। 10 থেকে 15 মিনিটের জন্য । এই সময়ের মাঝে চুলায় একটি প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে এর মধ্যে গাজর গুলো ছেড়ে এক থেকে দুই মিনিটের জন্য একটু ভেজে নরম করে নেব। তারপর একটি বলের মধ্যে এই সমস্ত উপকরণ গুলো নিয়ে নিলাম। যেমন একটু ভেজে নেওয়া গাজর,সিদ্ধ করে ভর্তা করে নেওয়া আলুগুলো, পেঁয়াজ কুচি,কাঁচা মরিচ কুচি ,ধনেপাতার কুচি , জিরার গুড়া, গরম মসলের গুড়া।
- 2এবং লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা হয়ে গেল আলুর পুর। এখন ময়দার খামিরটা নিয়ে আবার একটু ময়ান দিয়ে নিচ্ছি। এবং টেবিলের উপর ভালো করে আটা ছিটিয়ে নিছি। আটার এই খামির থেকে দুই ভাগ করে কেটে নিলাম। এখন একটি নিয়ে এটা চারকোনা করে বড় সাইজের রুটির মতো বেলে নিতে হবে। বেশি পাতলাও না। তারপর এর উপর থেকে আলুর পুরটা বিছিয়ে দেবো, একদম সমানভাবে। এখন রোলের মতো করে এক সাইট থেকে এই রুটি টা ভাজ দিয়ে রোল করে নিব। তারপর এক থেকে দেড় ইঞ্চি করে এগুলো ছুরির সাহায্যে কেটে নেব।
- 3তারপর একটি কেটে নেওয়া অংশ নিয়ে, চেপে চেপে একটু চ্যাপ্টার করে ছড়িয়ে নিব। এভাবে প্রত্যেকটা করে নিব। তারপর চুলাই প্যানের এর মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এগুলো ছেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে একপাশ হয়ে আসলে উল্টে দিতে হবে। এভাবে উল্টাপাল্টা পছন্দ মত বাদামি করে ভেজে বের করে নিব। হয়ে গেল। সন্ধ্যায় খাবারের জন্য দারুন মজার একটি স্নাক্স তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই স্নাক্স বানাতে কী কী উপকরণ লাগে?+
ময়দা, গাজর কুচি, সিদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, গরম মসলার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ ও তেল লাগে।
ময়দার খামির কতক্ষণ ঢেকে রাখতে হয়?+
খামির তৈরির পর ঢেকে এক পাশে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হয়।
প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে।