ডিম ছাড়া দারুন মজার ম্যাংগো মুজ তৈরি আর একবার বাবহারের পর দীর্ঘদিন লিকুইড হুইপড ক্রিম সংরক্ষণ পদ্ধতি
পাকা আম, লিকুইড ক্রিম ও আইসিং সুগার দিয়ে ডিম ছাড়া নরম ও সুস্বাদু ম্যাংগো মুজ বানানোর সহজ পদ্ধতি এখানে দেওয়া হয়েছে।
শেয়ার করুন:
উপকরণ
- •পাকা আম এক কেজি
- •ভিভো লিকুইড ক্রিম এক কাপ
- •আইসিং সুগার অথবা চিনি গুড়া করে নেওয়া - আধা কাপ
- •ম্যাংগো ফ্লেভার অল্প করে
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে চারটি পাকা আমগুলো নিয়ে নিলাম । এই আমগুলো ছিলে নিব। ছিলে তারপর আমগুলো কচলিয়ে নিব। এবং একটি চালনির সাহায্যে এই আমগুলো দিয়ে চেলে নিব । যেন এর স্বচ্ছ পাল্মগুলো বের হয়। এবং দুটি আম নিয়ে এর থেকে ছোট ছোট করে স্লাইস করে,কেটে রেখে দিচ্ছি। এরপর একটি বলের মধ্যে নিয়ে নিলাম, লিকুইড ক্রিম । এর সাথে চিনি গুড়া দিয়ে, বিটার মেশিনের সাহায্যে বিট করে নিচ্ছি। প্রায় তিন চার মিনিট বিট করে নিয়ে এখন এর সাথে ম্যাংগো ফ্লেভার দিয়ে আবারো বিট করে নিয়েছি। এটা হয়ে গেল একটি শক্ত ক্রিম এখন এর সাথে দিয়ে দিব চেলে নেওয়া আমগুলো। অল্প অল্প করে দিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো মিশে গেলে এখন একটি কাচের পাত্রে নিয়ে নিলাম।
- 2এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবং উপর থেকে আমের ছোট ছোট টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবং সাইট দিয়ে আমি ডেকোরেশন এর জন্য কিছু, ক্রিমের যখন সাদা অংশ ছিল অর্থাৎ আম মেশানোর আগ মুহূর্তে এগুলো আলাদাভাবে কিছুটা উঠিয়ে রেখেছিলাম । এটা পাইপিং ব্যাগের ভিতর ভরে ফুলের মত করে রাউন্ড করে দিয়ে দিলাম । এভাবে হয়ে গেল ডিম ছাড়া মজার ম্যাংগো মুজ তৈরির রেসিপি। এবং ভিভো লিকুইড ক্রিমটা রয়েছে এটা আমি দীর্ঘদিন সংরক্ষণ করতে পেরেছি। কারন আমি যখন প্রথম দিকে এই ভিভো ক্রিমটা ব্যবহার করি,তখন এটার এক সাইড দিয়ে ফুটো করে তারপর যতটুক প্রয়োজন ছিল সে অনুযায়ী ক্রিমটা বের করে নিয়েছিলাম। এবং এই ফুটো করে জায়গার মধ্যে একটি কস্টেপ দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর নরমাল ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছিল।
- 3দীর্ঘ চার মাস পরে এটা বের করে আমি এই আমের মুজটা তৈরি করে নিলাম। আর যেহেতু আমার মনের মধ্যে একটু সন্দেহ ছিল ,তাই আমি এই ক্রিমের সম্পূর্ণ প্যাকেট উপর থেকে খুলে নিয়ে দেখে নিয়েছিলাম। , যে কোন প্রকার ফাঙ্গাস পরেছে কিনা। কিন্তু এখানে কোন প্রকার ফাঙ্গাস না পড়াই। আমি এই আমের মুজটা তৈরি করে নিলাম। এভাবে আপনারাও চাইলেই এই পদ্ধতিতে, ক্রিমের যে প্যাকেটটা থাকে এটার এক জায়গা থেকে ফুটো করে। তারপর যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী বের করে ,এটা আবার জায়গাটায় কস্টেপ দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। তারপর যখন খুশি বের করে আপনাদের পছন্দনীয় ডেসার্ট বানাতে পারবেন। প্রস্তুত সময়: ১৫। মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
ডিম ছাড়া ম্যাংগো মুজ বানাতে কী কী লাগে?+
এক কেজি পাকা আম, এক কাপ ভিভো লিকুইড ক্রিম, আধা কাপ আইসিং সুগার বা গুঁড়া চিনি এবং অল্প ম্যাংগো ফ্লেভার লাগে।
লিকুইড ক্রিম কতক্ষণ বিট করতে হয়?+
ক্রিমে চিনি দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট বিট করতে হয়, এরপর ম্যাংগো ফ্লেভার দিয়ে আবার বিট করতে হয়।
ক্রিম প্যাকেট কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়?+
প্যাকেটের এক জায়গায় ছোট ছিদ্র করে প্রয়োজন অনুযায়ী ক্রিম বের করে নিতে হয়, ছিদ্রটি কস্টেপ দিয়ে ঢেকে নরমাল ফ্রিজে রাখতে হয়।