Raishas Food

ঝামেলা ছাড়া ঝটপট তৈরি দারুন স্বাদের লেমন চাটখারা চিকেন ফ্রাই ! lemon chatkhara chicken fry

কম সময়ে সহজ উপকরণে তৈরি টকমিষ্টি স্বাদের লেমন চাটখারা চিকেন ফ্রাই। মুরগির মাংস লেবুর রস ও মসলায় মেরিনেট করে তেলে ভাজা হয়। প্রস্তুত সময়: ৩৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: এক পিস এই লেমন চিকেন ফ্রাই এর মধ্যে রয়েছে ২৫৫-৩৯০ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •মুরগির মাংস এক কেজি
  • •গোলমরিচের গুঁড়া 1 চামচ
  • •ধনিয়ার গুড়া 2 চামচ
  • •হট এক টেবিল চামচ
  • •জিরার গুড়া আধা চামচ
  • •গরম মসলার গুড়া এক চামচ
  • •হলুদ গুঁড়া এক চামচ
  • •মরিচের গুড়া 2 চামচ
  • •আদা বাটা 2 চামচ
  • •রসুন বাটা এক চামচ
  • •লবণ সাদ মত
  • •তেল পরিমাণমতো
  • •লেবুর রস এক টেবিল চামচ
  • •কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে মুরগির মাংসগুলো সাইজ করে কেটে নিয়েছি। এবং যেই পিসগুলো একটু বড় ছিল এটার কয়েক অংশেই একটু আলতো করে ফেরে নিলাম। যেন ভিতরে মসলা গুলো ভালো করে যায়। তারপর মাংস গুলো ধুয়ে নিলাম। এখন এই মাংসের সাথে এক এক করে উপরের সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। যেমন আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুড়া, জিরার গুড়া, ধনিয়ার গুড়া, গরম মসলার গুড়া, গোলমরিচের গুঁড়া ,হট সস, স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি লেবুর রস ।
  2. 2খুব ভালো করে হাতের সাহাযে মাখিয়ে নিচ্ছি। তারপর এট্ব রেস্টে রেখে দিব প্রায় আধ ঘন্টার জন্য। ঘন্টাখানেক পর মাংস গুলো নিয়ে নিলাম। এখন চুলায় একটি প্যাণের মধ্যে মাঝারি আচে তেল পর্যাপ্ত পরিমাণ গরম করে নেওয়া হয়েছে। এর মধ্যে এই মাংসের পিসগুলো ছেড়ে ভেজে নিতে হবে। একটু নেড়ে দিব যেন নিচের তলার দিকে লেগে না যায়। প্রায় আরো ৪-৫ মিনিট পর, এগুলো উল্টে দিতে হবে। এভাবে উল্টোপাল্টা পছন্দ মত করে ভেজে নিতে হবে।
  3. 3অর্থাৎ চুলার মাঝারি আছে, ১২ থেকে ১৩ মিনিটের জন্য ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উলটে পালটে প্রায় ১২ মিনিটের মতো এগুলো ভেজে নেওয়া হয়েছে। এবং সুন্দর একটি কালার চলে এসেছে । এখন এগুলো একটা জালি চামচের সাহায্যে তুলে নিব। এভাবে হয়ে গেল লেমন চাটখারা চিকেন ফ্রাই রেসিপি। খেতে দারুন স্বাদের হয়। এবং অল্প সময়ে ঘড়ে থাকা অল্প উপকরনেই তৈরি।

সচরাচর জিজ্ঞাসা

এই চিকেন ফ্রাই তৈরিতে কত কেজি মুরগির মাংস লাগে?+

রেসিপিতে মুরগির মাংস এক কেজি ব্যবহারের কথা বলা হয়েছে।

মাংস মাখিয়ে কতক্ষণ রেস্ট দিতে হয়?+

মসলা মাখানোর পর মাংস প্রায় আধ ঘণ্টা রেস্টে রাখতে হয়, এবং প্রস্তুতির পর আরও ঘণ্টাখানেক পরে ভাজা হয়।

মাংস ভাজতে কত সময় লাগে?+

মাঝারি আঁচে প্রায় ১২ থেকে ১৩ মিনিট বারবার উল্টেপাল্টে ভাজতে হয়।

প্রস্তুতির মোট সময় কত?+

রেসিপি অনুযায়ী প্রস্তুত সময় ৩৫ মিনিট।