খুবই সোজা আর দারুন মজার নারকেলের দুধে শ্রীলংকার বিফ কারি উইথ পটেটোস ! গরুর গোশত আলু দিয়ে রান্না !
নারকেলের দুধ ও আলু দিয়ে তৈরি শ্রীলংকান ও তামিল স্টাইলের মজাদার বিফ কারি। গরুর মাংস মসলায় মেরিনেট করে ধীরে ধীরে কষিয়ে রান্না করা হয়। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম এই রান্না করা মাংসে রয়েছে ৪০০ থেকে ৪৫০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •গরুর মাংস এক কেজি
- •হলুদ গুড়া এবং মরিচের গুড়া এক চামচ করে লবণ দুই চামচ
- •টক দই তিন টেবিল চামচ
- •গুয়া মৌরি বা মিষ্টি সফ এক চামচ
- •আস্ত জিরা এক চামচ
- •নাইরকেল তেল আধা কাপ
- •আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ করে
- •হলুদ গুঁড়া এক চামচ
- •মরিচ গুঁড়া তিন চামচ
- •গোলমরিচের গুড়া আধা চামচ
- •গরম মসলার গুড়া এক চামচ
- •ধনিয়ার গুড়া চার চামচ
- •টমেটো কুচি দুইটা
- •স্বাদ মত লবন
- •কারিপাতা অথবস ধনিয়াপাতা
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো একটি বলের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ করে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়ায আর স্বাদমতো লবণ। আর টক দই দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এবং এখানে কারি পাতা দিতে হয়। কিন্তু আমাদের দেশে এটা অহরহ না থাকার কারণে দেওয়া হচ্ছে না। তবে কারো কাছে থেকে থাকে তাহলে দিয়ে দিতে পারেন। এরপর চুলায় একটি প্যানের মধ্যে আমি আধা কাপ সয়াবিন তেল দিয়ে নিলাম। আমার কাছে নারিকেল তেল না থাকায় আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করব। তবে রেসিপি অনুযায়ী নারিকেল তেল টাই ব্যবহার করতে হয়। তেলটা একটু গরম হলে এর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি সফ এবং আস্ত জিরা আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি গুলো।
- 2নেড়েচেড়ে পেঁয়াজ টা একটু লালচে হতে শুরু করলে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা বাটা ,রসুন বাটা, হলুদ গুঁড়া ,মরিচ গুঁড়া, ধোনিয়ার গুড়া, গরম মশলার গুড়া, গোলমরিচের গুড়া। নেড়েচেড়ে মসলাগুলো ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো ভুনে নেওয়ার পর, এখন এর সাথে দিয়ে দিচ্ছি ,টমেটো কুচি গুলো। নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে দেবো। যেন টমেটো গুলো সিদ্ধ হয়ে আসে। প্রায় তিন চার মিনিটের পর, টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি,মেরিনেট করে রাখা গরুর মাংসগুলো। নেড়েছেড়ে ভালো করে মিশিয়ে, এখন প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবং চুলার জালটা মাঝারি আছে থাকবে। এবং গরুর মাংস থেকে অল্প কিংবা বেশি যে পরিমাণ পানি বের হবে এর এতেই মাংসগুলো কয়েকবার নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে।
- 3প্রায় ২০ মিনিট পর মাঝে, এর মাঝে বেশ কয়েকবার নেড়ে দেওয়া হয়েছিল। মাংসগুলো বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো এবং নারিকেল দুধ। দিয়ে দিচ্ছি অল্প করে পানি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। আবারো প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জালটা মাঝারি আছে থাকবে। এই আছে মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে। প্রায় ৪০ মিনিট পর, এর মাঝে কয়েকবার নেরে দেওয়া হয়েছিল। মাংসগুলো শক্ত থাকায় কারণে বেশীক্ষণ রান্না করতে হলো। এখন এর উপর থেকে কারি পাতা দিতে হয়। তবে না থাকায় আমি এখানে ধনেপাতার কুচি দিয়ে দিচ্ছি। এবং এতে আমার পছন্দ মতো ঝোল রয়েছে এই পর্যায়ে নামিয়ে নিব । এভাবে হয়ে গেল শ্রীলঙ্কার কিংবা তামিলিয়ান বিফ কারি উইথ পটেটোস রান্নার রেসিপি। প্রস্তুত সময়: ১ ঘন্টা ২০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই বিফ কারি রান্নায় প্রস্তুতির সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ১ ঘন্টা ২০ মিনিট উল্লেখ করা হয়েছে।
মাংস মেরিনেট করার জন্য কতক্ষণ রাখতে হবে?+
গরুর মাংসে হলুদ, মরিচ, লবণ ও টক দই মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে।
নারকেল তেল না থাকলে কী ব্যবহার করা যাবে?+
নারকেল তেল না থাকলে লেখক সয়াবিন তেল দিয়ে রান্না করেছেন, যদিও রেসিপি অনুযায়ী নারকেল তেলই ব্যবহার করা উচিত।