Raishas Food

আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না চাইনিজ চিকেন ভেজিটেবল রেসিপি! Chinese chicken vegetable

মুরগির মাংস ও নানা সবজি দিয়ে তৈরি এই চাইনিজ স্টাইলের রান্নায় চিকেন স্টক ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে ঘন ঝোল তৈরি হয়। প্রস্তুতিতে সময় লাগে প্রায় ৩০ মিনিট। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেশনে ১৫০ থেকে ৬০০ পর্যন্ত ক্যালরি থাকতে পারে।

শেয়ার করুন:

উপকরণ

  • •গাজর, ফুলকপি, চিচিঙ্গা অল্প অল্প করে পাতলা স্লাইস করে কেটে নিব
  • •মুরগির মাংস- অল্প করে পাতলা স্লাইস করে কেটে নেওয়া
  • •পিয়াজ - মাঝারি সাইজের একটা নিয়ে,এর এক একটা ফালি আলাদা করে নিব।
  • •তেল আধা টেবিল চামচ
  • •রসুন কুচি আধা টেবিল চামচ
  • •চিকেন স্টক পৌনে এক কাপ
  • •চিকেন পাউডার দুই চামচ
  • •সাদা গোল মরিচের গুড়া সিকি চামচ
  • •চিনি এক চামচ
  • •কর্নফ্লাওয়ার এর মিশ্রণ দুই চামচ
  • •পিয়াজ কলি
  • •চাইনিজ পাতা অর্থাৎ বকচয়
  • •কাচা মরিচ দুটি ফালি করা

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে কেটে ধুয়ে রাখা গাজর, ফুলকপি,এবং চিচিঙ্গা গুলো সিদ্ধ করে নিতে হবে। অর্থাৎ ৬০% এর মতো সিদ্ধ হবে এর বেশি না। সেক্ষেত্রে চুলায় একটি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটে আসা পানির মধ্যে এই সবজি গুলো দিয়ে দিব। তারপর সবজি গুলো দিয়ে আবার যখন পানিটা ফুটে আসবে তখন, এটা নামিয়ে সবজির পানি গুলো ঝড়িয়ে নিব। এবং এর উপর দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তারপর নিয়ে নিলাম মুরগির মাংসগুলো। পাতলা স্লাইস করে কেটে নেওয়ার পর এখানে সিকি কাপ হবে। তবে এর পরিমাণ কেউ বা যদি বেশি দিতে চান,তাহলে দিতে পারেন। এখন এই মাংসের সাথে অল্প একটু ফেটে রাখার ডিম দিয়ে মেখে নেব।
  2. 2তারপর পিয়াজ এবং কাচা মরিচ ফালি করা এই গুলোও একসাথে দিয়ে মেখে নিব। এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এক মিনিট ভেজে নেওয়ার পর ,এর সাথে দিয়ে দিচ্ছি মুরগির মাংস,পিয়াজ এবং মরিচগুলো। নেড়েচেড়ে দুই মিনিটের মতো ভেযে নেওয়ার পর, এর সাথে দিয়ে দিচ্ছি, হাফ সিদ্ধ করে রাখা সবজি গুলো। নেড়েচেড়ে আরও দুই মিনিট ভেজে নেওয়ার পর এখন এর সাতগে চিকেন স্টক এর পানি দিয়ে দিব। আরও দিয়ে দিচ্ছি চিকেন পাউডার ,সাদা গোল মরিচের গুড়া এবং চিনি । নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে লবণ দিতে হবে না।
  3. 3কারন চিকেন পাউডার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া থাকে। আর এখানে পানির পরিবর্তে চিকেন স্টক দেওয়া হয় চাইনিজ রেস্টুরেন্ট গুলোতে। নেড়েছেড়ে দুই থেকে তিন মিনিট জ্বাল করে নিব। তারপর , এর সাথে দিয়ে দিচ্ছি ঘন ভাবে তৈরি করা কর্নফ্লাওয়ার এর মিশ্রণ। অর্থাৎ অল্প একটু পানির সাথে বেশি করে কনফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রাখা। এবং দিয়ে দিব, পিয়াজ কলি এবং চাইনিজ পাতা কুচি কয়ে কেটে নেওয়া। কয়েক সেকেন্ডের মধ্যে এটা ঘন হতে শুর করেছে। এক বা আধা মিনিটের মধ্যেই এটা নামিয়ে নিব।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে কী কী সবজি ব্যবহার করা হয়েছে?+

এই রেসিপিতে গাজর, ফুলকপি, চিচিঙ্গা, পিয়াজকলি ও চাইনিজ পাতা (বকচয়) ব্যবহার করা হয়েছে। এছাড়া পিয়াজ ও কাঁচা মরিচও দেওয়া হয়।

রান্নায় লবণ কেন দিতে হয় না?+

রেসিপিতে বলা হয়েছে যে চিকেন পাউডারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে, তাই আলাদা করে লবণ দিতে হয় না।

সবজি কতটুকু সিদ্ধ করতে হবে?+

সবজি প্রায় ৬০% সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটন্ত পানিতে রাখতে হবে, এর বেশি সিদ্ধ করা যাবে না।

মোট প্রস্তুতির সময় কত?+

এই রেসিপির প্রস্তুতির সময় প্রায় ৩০ মিনিট।