Raishas Food

চুলায় তৈরি খুবই কম তেলের দারুন মজা আর খুবই সোজা আলুর হট পেটিস ! চুলায় হট পেটিস রেসিপি

ময়দার খামিরে সবজি ও সিদ্ধ আলুর পুর ভরে তৈরি এই হট প্যাটিস তেল ছাড়া সেঁকে বা অল্প তেলে ভেজে খাওয়া যায়। প্রস্তুত সময়: ১ ঘন্টা মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি এই আলুর হট প্যাটিস এর মধ্যে রয়েছে ১৫০ থেকে ২৫০ ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •ময়দা এক কাপ
  • •গাজর কুচি
  • •পেঁয়াজ কুচি সিকি কাপ
  • •পাতা কপি কুচি,বরবটি
  • •স্বাদমতো কাঁচামরিচ কুচি
  • •ধনিয়া পাতা কুচি
  • •লবণ স্বাদমতো
  • •তেল পরিমান মত
  • •মরিচের গুঁড়া এক চামচ
  • •জিরার গুড়া এক চামচ
  • •হলুদের গুড়া এক চামচ
  • •আলু সিদ্ধ করা আধা কাপ
  • •ইস্ট এক চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথম এখানে ময়দা নিয়ে নিলাম। এর সাথে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিব,এবং স্বাদমতো লবণ। তারপর এখানে নরমাল টেমপারেচারের থাকা অর্থাৎ সোজাসোজি কলের থেকে নেওয়া পানি। অল্প অল্প করে দিয়ে একটা খামির তৈরি করে নিব। খুব ভালো করে ময়ান দিয়ে খামিরটি হয়ে গেল। এখন এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এই সময়ের মাঝে চুলায় একটি প্যানার মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিছি। নেড়েচেড়ে পেঁয়াজটা দুই মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি, গাজর কুচি এবং বরবটি গুলো ছোট ছোট টুকরো করে নেওয়া। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ,জিরার গুঁড়া, এবং স্বাদমতো লবণ। নেড়েচেড়ে তিন চার মিনিট সবজিগুলো ভেজে নেয়ার পরে, এর সাথে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ভর্তা করে রাখা আলু গুলো। নেড়েছেড়ে দুই মিনিট আরও ভেজে নেওয়ার পর। এটা হয়ে গেল ভিতরে দেওয়ার জন্য আলুর পুর। এখন ময়দার খামির টা নিয়ে নিলাম।
  2. 2আবারো একটু ময়ান দিয়ে নিলাম। তারপর এর থেকে দুই ভাগ করে নিলাম। এক ভাগ থেকে তিনটি করে লেচি কেটে নিব। অর্থাৎ মোট হবে ছয়টা। একটা লেচি নিয়ে, পাতলা গোল করে রুটির মত বেলে নিব। তারপর এর উপর দিয়ে তেল মেখে নিচ্ছি। এবং একটু কনফ্লাওয়ারও ছিটিয়ে মেখে দিচ্ছি। এখন বেলে নেওয়া এই পাতলা রুটি টারে রোল করে নিতে হবে। রোল করে নেওয়ার পর আবার এটা গোল করে নিব। একটু চেপে চেপে গোল করে নিয়েছি। এখন আবারও বেলুনের সাহায্যে এইটা ছোট করে অর্থাৎ একটা পুরিত সাইজের করে বেলে নিব । তারপর এর ভিতর তৈরি করে রাখা আলুর পুরগুলো দিয়ে দিব। তারপর খুব ভালো করে এটা মুড়ে দিব। যেনো পুর গুলো বের না হয়ে যায়। এখন একটা প্লেটের মধ্যে তেল মেখে এর উপর এগুলো রেখে দেব। সবগুলো রুটি এভাবেই রোল করে, তারপর তৈরি করে নিতে হবে। ছয়টি এখানে হয়ে গেল এখন তিনটা ভেজে নেব এবং বাকি তিনটা সিদ্ধ করে নেব। অর্থাৎ তেল ছাড়া ভাজার জন্য, সে ক্ষেত্রে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম ।
  3. 3প্যানটা একটু গরম হলে এর উপরে একটা বেকিং পেপার বিছিয়ে দিলাম। এর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিব। এখন এই পেপার এর উপর তিনটা আলুর হটপেটিস গুলো রেখে দেব। প্যাটিস এর উপরে আবার একটু তেল মেখে নিচ্ছি। এখন প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জ্বাল টা মাঝারি থেকেও কম আছে, থাকবে । প্রায় সাত থেকে আট মিনিট পর এইগুলোর উল্টে দিব । তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবং এগুলো ভাজার জন্য পাশের চুলায় অন্য একটি প্যানের মধ্যে মাঝারি আছে তেল গরম করে নিয়েছি। এখানে ডুবো তেল ব্যবহার করছি না । অর্থাৎ প্যানের অর্ধেক পরিমাণ থাকবে। এগুলো যেন অর্ধেক ডুবে থাকবে এই পরিমাণ । দুই থেকে তিন মিনিট পর উলটে দিবো। এভাবে উল্টে-পাল্টে পছন্দ মত বাদামি করে ভাজা হলে বের করে নেব। এবং পাশের চুলায় থাকা এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দুই পদ্ধতিতেই হয়ে গেল তেল ছাড়া এবং আর একটা তেল দিয়ে ভেজে নেওয়া এই প্যাটিস গুলো। এভাবে হয়ে গেল অল্প তেলে আলুর হট প্যাটিস বানানোর রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

এই প্যাটিসের খামির তৈরিতে কী কী লাগে?+

ময়দা, এক টেবিল চামচ তেল, স্বাদমতো লবণ এবং স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে খামির তৈরি করা হয়। খামিরটি আধা ঘণ্টা ঢেকে রাখতে হয়।

প্যাটিস কীভাবে রান্না করা হয়?+

তিনটি প্যাটিস তেল ছাড়া প্যানে ঢেকে সেঁকা হয় এবং বাকি তিনটি অল্প তেলে বাদামি করে ভাজা হয়।

পুরে কী কী সবজি দেওয়া হয়?+

পেঁয়াজ, পাতাকপি, গাজর ও বরবটি কুচি করে ভেজে সিদ্ধ আলুর সঙ্গে মিশিয়ে পুর তৈরি করা হয়।