আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না চাইনিজ মিক্সড ভেজিটেবল রেসিপি! Chinese chicken vegetable
গাজর, ফুলকপি, চিচিঙ্গা ও মুরগির মাংস দিয়ে তৈরি ঘন, মসলাদার চাইনিজ মিক্সড ভেজিটেবল রেসিপি। প্রস্তুতিতে সময় লাগে প্রায় ২৫ মিনিট। প্রস্তুত সময়: ২৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেশনে ১৫০ থেকে ২০০ পর্যন্ত ক্যালরি থাকতে পারে।
শেয়ার করুন:
উপকরণ
- •গাজর, ফুলকপি, চিচিঙ্গা অল্প অল্প করে পাতলা স্লাইস করে কেটে নিব
- •পিয়াজ - মাঝারি সাইজের একটা নিয়ে,এর এক একটা ফালি আলাদা করে নিব।
- •তেল আধা টেবিল চামচ
- •রসুন কুচি আধা টেবিল চামচ
- •চিকেন স্টক আধা এক কাপ
- •চিকেন পাউডার এক চামচ
- •সাদা গোল মরিচের গুড়া সিকি চামচ
- •চিনি এক চামচ
- •কর্নফ্লাওয়ার এর মিশ্রণ দুই চামচ
- •পিয়াজ কলি
- •চাইনিজ পাতা অর্থাৎ বকচয়
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে কেটে ধুয়ে রাখা গাজর, ফুলকপি,এবং চিচিঙ্গা গুলো সিদ্ধ করে নিতে হবে। অর্থাৎ ৬০% এর মতো সিদ্ধ হবে এর বেশি না। সেক্ষেত্রে চুলায় একটি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটে আসা পানির মধ্যে এই সবজি গুলো দিয়ে দিব। তারপর সবজি গুলো দিয়ে আবার যখন পানিটা ফুটে আসবে তখন, এটা নামিয়ে সবজির পানি গুলো ঝড়িয়ে নিব। এবং এর উপর দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব।
- 2এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপরএক মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি মুরগির মাংস,পিয়াজ এবং কাচা মরিচ। নেড়েচেড়ে এক মিনিটের মতো ভেযে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি চিকেন স্টক এর পানি। আরও দিয়ে দিচ্ছি চিকেন পাউডার ,সাদা গোল মরিচের গুড়া এবং চিনি । নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব।
- 3নেড়েছেড়ে তিন থেকে চার মিনিট জ্বাল করে নিব। তারপর , এর সাথে দিয়ে দিচ্ছি ঘন ভাবে তৈরি করা কর্নফ্লাওয়ার এর মিশ্রণ। অর্থাৎ অল্প একটু পানির সাথে বেশি করে কনফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রাখা। দিয়ে দিচ্ছি চাইনিজ লাতা এবং পিয়াজ কলি গুলো। কয়েক সেকেন্ডের মধ্যে এটা ঘন হতে শুরু করেছে। দুই এক মিনিট এর মধ্যেই নামিয়ে নেব ।
সচরাচর জিজ্ঞাসা
এই রেসিপিতে কী কী সবজি ব্যবহার করা হয়েছে?+
এই রেসিপিতে গাজর, ফুলকপি, চিচিঙ্গা, পিয়াজ এবং চাইনিজ পাতা অর্থাৎ বকচয় ব্যবহার করা হয়েছে।
রান্নার জন্য প্রস্তুত সময় কত?+
রেসিপিতে উল্লেখ করা হয়েছে যে এটি প্রস্তুত করতে প্রায় ২৫ মিনিট সময় লাগে।
সবজি কতটুকু সিদ্ধ করতে হয়?+
সবজিগুলো প্রায় ৬০% সিদ্ধ করতে হবে, এর বেশি সিদ্ধ করা যাবে না।
একটি পরিবেশনে কত ক্যালরি থাকতে পারে?+
একটি পরিবেশনে ১৫০ থেকে ২০০ ক্যালরি থাকতে পারে বলে উল্লেখ আছে।
Lunch ক্যাটাগরির আরও রেসিপি
🍽️
আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না চিকেন চিলি অনিয়ন রেসিপি! Chinese chicken chilli onion
🍽️
আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না চাইনিজ চিকেন ভেজিটেবল রেসিপি! Chinese chicken vegetable
🍽️