আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না চিকেন চিলি অনিয়ন রেসিপি! Chinese chicken chilli onion
মুরগির মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে তৈরি চাইনিজ স্টাইলের চিকেন চিলি অনিয়ন। চিকেন স্টক ও কর্নফ্লাওয়ারে ঘন ঝোল হয়। প্রস্তুতি ২০ মিনিট। প্রস্তুত সময়: ২০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেশনে ৩০০ থেকে ৩৫০ পর্যন্ত ক্যালরি থাকতে পারে। খুবই সহজে একদম ১০০% রেস্টুরেন্টের স্বাদে গন্ধে রান্নার জন্য ম্যাগি সস বানানোর রেসিপি
শেয়ার করুন:
উপকরণ
- •মুরগির মাংস- এক কাপ, পাতলা স্লাইস করে কেটে নেওয়া
- •পিয়াজ - মাঝারি সাইজের দুইটা নিয়ে,এর এক একটা ফালি বের করে নিব।
- •তেল আধা টেবিল চামচ
- •রসুন কুচি আধা টেবিল চামচ
- •চিকেন স্টক আধা কাপ এর একটু বেশি
- •চিকেন পাউডার দেড় চামচ
- •সাদা গোল মরিচের গুড়া আধা চামচ
- •চিনি এক চামচ
- •কর্নফ্লাওয়ার এর মিশ্রণ এক টেবিল চামচ
- •কাচা মরিচ স্বাদ মতো
- •সয়া সস: ৩০ মিলি (১ কাপের ৮ ভাগের ১ ভাগ বা ৬ চা চামুচ)
- •লবন: ৪০ মিলি (১ কাপের ৮ ভাগের ১ ভাগ + ২ চা চামুচ বা মোট \= ৮ চা চামুচ)
- •টেস্টিং সল্ট: ৪০ মিলি (১ কাপের ৮ ভাগের ১ ভাগ + ২ চা চামুচ বা মোট \= ৮ চা চামুচ)
- •চিনি: ১৫ মিলি (৩ চা চামুচ)
- •সাদা ভিনেগার বা সাদা সিরকা: ২০ মিল (৪ চা চামুচ)
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে কেটে ধুয়ে নেওয়া মুরগির মাংসগুলো নিয়ে নিলাম। এর সাথে অল্প একটু ফেটে রাখার ডিম দিয়ে মেখে নেব। তারপর পিয়াজ এবং কাচা মরিচ ফালি করা এই গুলোও একসাথে দিয়ে মেখে নিব। এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এক মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি মুরগির মাংস,পিয়াজ এবং মরিচগুলো। নেড়েচেড়ে দুই মিনিটের মতো ভেযে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি চিকেন স্টক এর পানি। আরও দিয়ে দিচ্ছি চিকেন পাউডার ,সাদা গোল মরিচের গুড়া এবং চিনি । নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে লবণ দিতে হবে না। কারন চিকেন পাউডার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া থাকে। আর এখানে পানির পরিবর্তে চিকেন স্টক দেওয়া হয় চাইনিজ রেস্টুরেন্ট গুলোতে। নেড়েছেড়ে দুই থেকে তিন মিনিট জ্বাল করে নিব।
- 2তারপর , এর সাথে দিয়ে দিচ্ছি ঘন ভাবে তৈরি করা কর্নফ্লাওয়ার এর মিশ্রণ। অর্থাৎ অল্প একটু পানির সাথে বেশি করে কনফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রাখা। কয়েক সেকেন্ডের মধ্যে এটা ঘন হতে শুর করেছে। এই পর্যায়ে নামিয়ে নেব । এটার গ্রেভি বা ঝোল যার যার রুচি অনুযায়ী রেখে নিতে পারেন। অর্থাৎ চিকেন স্টক এর পানিটা কম বা আরও বেশি করে দিতে পারেন। উপরে সমস্ত উপকরণগুলো একটি মেজারমেন্ট কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। যেমন সোয়াসস । এখানে আমি ডার্ক সোয়া সসটি নিয়েছি। যেন দোকানের যে ম্যাগি সস রয়েছে, ঠিক এইরকমই কালার তৈরি হবে। তবে সাধারণ সোয়া সস দিলে কালারটা বেশি ঘন হবে না। কিন্তু টেস্টটা একই আসবে। দিয়ে দিচ্ছি লবণ, টেস্টিং সল্ট, চিনি এবং ভিনেগার। এগুলো দেওয়ার পর এখন সবকিছু একসাথে মিশিয়ে, পানি দিয়ে মোট ২৫০ মিলি বানিয়ে নিতে হবে।
- 3অর্থাৎ অবশিষ্ট যে মেজারমেন্ট কাপ টা ভরার জন্য যে পর্যন্ত অংশটুকু খালি রয়েছ 250 মিলি এই পর্যন্তই পানির পরিমাণটা দিয়ে নিব। এই পরিমাণ হয়ে গিয়েছে এখন এই মেজারমেন্ট কাপে মিশিয়ে নিতে গেলে একটু অসুবিধা হতে পারে। তাই আমি এখানে একটি কাচের বাটি নিয়ে নিলাম। গোল একটু বড় সাইজের। এর মধ্যে ঢেলে দিব। তারপর একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। পাশাপাশি আমি দোকান থেকে কিনে নিয়ে আসা ম্যাগি সসটাও একটি সাদা কাচের বাটির মধ্যে ঢেলে নিলাম। আর আমার তৈরি করাটা এইখানে রয়েছে। দুটো কালার কিন্তু একই একদম ডার্ক। কোন তফাৎ নেই খেতেও কিন্তু একই স্বাদের। এভাবে হয়ে গেল ঘরে তৈরি সহজ ভাবে রান্নার জন্য ম্যাগি সস তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
চিকেন চিলি অনিয়ন তৈরিতে প্রস্তুত সময় কত?+
এই রেসিপির প্রস্তুত সময় ২০ মিনিট বলা হয়েছে।
এই রেসিপিতে লবণ দিতে হবে কি?+
না, রেসিপি অনুযায়ী আলাদা লবণ দিতে হবে না, কারণ চিকেন পাউডারে পর্যাপ্ত লবণ থাকে।
একটি পরিবেশনে কত ক্যালরি থাকতে পারে?+
একটি পরিবেশনে ৩০০ থেকে ৩৫০ পর্যন্ত ক্যালরি থাকতে পারে।
Lunch ক্যাটাগরির আরও রেসিপি
🍽️
আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না চাইনিজ মিক্সড ভেজিটেবল রেসিপি! Chinese chicken vegetable
🍽️
আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না চাইনিজ চিকেন ভেজিটেবল রেসিপি! Chinese chicken vegetable
🍽️