Raishas Food

ঝটপট ঝামেলা ছাড়াই দারুন মজার চিড়া আলুর চপ বানানো ও ফ্রিজে সংরক্ষণ পদ্ধতি !

চিড়া, সিদ্ধ আলু, গাজর ও মসলায় তৈরি মজার চপ, যা কর্নফ্লাওয়ার মিশ্রণ ও ব্রেড ক্রামসে গড়িয়ে তেলে ভাজা হয়। ফ্রিজে সংরক্ষণেরও পদ্ধতি আছে। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি চিরা আলুর চপের মধ্যে রয়েছে ২৫০ থেকে ২৭৫ ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •চিড়া এক কাপ
  • •গাজর কুচি আধা কাপ
  • •পেঁয়াজ কুচি সেকি কাপ
  • •আদা বাটা রসুন বাটা দেড় চামচ করে
  • •স্বাদমতো কাঁচামরিচ কুচি
  • •ধনিয়া পাতা কুচি
  • •লবণ স্বাদমতো তেল
  • •পরিমান মত
  • •৯(মরিচের গুঁড়া দের চামচ
  • •জিরার গুড়া দেড় চামচ
  • •গরম মসলার গুড়া দুই চামচ
  • •কর্নফ্লাওয়ার আধা কাপের একটু কম অথবা ময়দা
  • •ব্রেড ক্রামস পরিমাণ মতো
  • •আলু সিদ্ধ করে ভর্তা করা দুই কাপ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে চিড়া গুলো নিয়ে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখা হয়েছিল। তারপর এর পানি গুলো ঝরিয়ে নিয়েছি। এখন একটি বলের মধ্যে নিয়ে এটা ময়ান দিয়ে নিব। অর্থাৎ চেপে চেপে এর ভিতরে আর যা পানি রয়েছে তা বের হয়ে যাবে। এবং আঠালো একটি ময়দার মত খামিরচ তৈরি হয়ে যাবে। এখন এই চিড়ার সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজকুচি, গাজর কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুড়া ,মরিচের গুড়া ,গরম মসলার গুড়া এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিব। তারপর এর সাথে সিদ্ধ করে ভর্তা করে রাখা আলুগুলো দিয়ে আবারো মাখিয়ে নিচ্ছি। এখন হাতের মধ্যে তেল মেখে এর থেকে পছন্দের মত হাতের মুঠোয় নিয়ে গোল এবং একটু চ্যাপ্টা চপের শেপ দিয়ে এক একটা প্লেটের মধ্যে রাখবো।
  2. 2তারপর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এর পরিবর্তে ময়দাও নেয়া যাবে। তারপর এর সাথে একটু লবণ আর পানি দিয়ে পাতলা লে অর্থাৎ মিশ্রণ তৈরি করে নিব। তারপর এখানে ব্রেড ক্রামস নিয়ে নিলাম। এখন কর্নফ্লাওয়ার এর মিশ্রণটা আবার একটু নেড়ে নেব। কারণ কনফ্লাওয়ার গুলোর নিচে দলা লেগে যায় পানির সাথে থাকলে। এখন আলুর চপ গুলো এক একটা নিয়ে এই কর্নফ্লাওয়ার এর সাথে ভালোভাবে মিশিয়ে তারপর ব্রেড ক্রামস এর সাথে ভালো করে গড়িয়ে নিতে হবে। এভাবে করে এক একটা প্লেটের মধ্যে রাখবো। সবগুলো হয়ে আসলে তারপর এটা আধঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এ অবস্থায় আপনারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে ফ্রোজেন করার পর যে কোন একটা কন্টেনাইরের মধ্যে ভোরে বা যে কোন কিছু বাটির মধ্যে একটার উপর একটা রেখে সংরক্ষণ করতে পারবেন।
  3. 3এভাবেই লেগে যাবে না । আর ফ্রজেন ছাড়া যদি রেখে দেন ফ্রিজের মধ্যে তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। প্রায় আধ ঘন্টা পর আমি এখানে বের করে নিলাম । এগুলো এখন ভেজে নিতে হবে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখানে আমি ডুবো তেল ব্যবহার করছি না অর্থাৎ প্যানের অর্ধেক পরিমাণ তেল রয়েছে। তেলটা গরম হলেই এক এক করে এগুলো ছেড়ে দিয়েছি। প্রায় তিন চার মিনিট পর এক পাশ উল্টে দিব। তারপর আরো ৪-৫ মিনিট পর অপর পাঁশটি উল্টে দেবো। এভাবে পছন্দ মত উল্টেপাল্টে বাদামি করে ভাজা হলেই বের করে নিয়েছি। হয়ে গেল চিড়া আলুর চপ তৈরির রেসিপি। খেতে দারুন মজার হয়।

সচরাচর জিজ্ঞাসা

চিড়া আলুর চপ বানাতে কী কী উপকরণ লাগে?+

চিড়া এক কাপ, গাজর কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া, লবণ, কর্নফ্লাওয়ার বা ময়দা, ব্রেড ক্রামস এবং দুই কাপ সিদ্ধ আলুর ভর্তা লাগে।

চপ ভাজার আগে কতক্ষণ ফ্রিজে রাখতে হয়?+

চপগুলো গড়ার পর আধা ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হয়।

ফ্রিজে সংরক্ষণ করলে চপগুলো কীভাবে রাখতে হবে?+

ফ্রিজে ফ্রোজেন করার পর একটার উপর একটা রেখে কোনো পাত্রে সংরক্ষণ করা যায়, তাহলে একটার সাথে আরেকটা লেগে যায় না। ফ্রোজেন ছাড়া রাখলে চপগুলো একসাথে লেগে যাবে।