আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না থাই মিক্সড ফ্রাইড রাইস রেসিপি ! Thai Mixed Fried Rice
চিনিগুড়া চাল, মুরগির মাংস, চিংড়ি ও সবজি দিয়ে তৈরি চাইনিজ স্টাইলের থাই মিক্সড ফ্রাইড রাইস। হাই হিটে দ্রুত রান্নার পদ্ধতি এখানে দেওয়া আছে। পুষ্টি সম্পর্কিত: একা কাপ এই থাই মিক্স ফ্রাইড রাইসের মধ্য ২৮৯ থেকে ৭২৪ ক্যালোরি হতে পারে।
শেয়ার করুন:
উপকরণ
- •চিনিগুড়া পোলাওয়ের চাল - আড়াই কাপ
- •মুরগির মাংস হাড় ছাড়া পাতলা এবং লম্বা করে কেটে নেওয়া এবং চিংড়ি মাছ - পরিমাণ মতো
- •রসুন কুচি এক টেবিল চামচ
- •সয়াবিন তেল আধস টেবিল চামচ এবং বাটার অয়েল এক টেবিল চামচ
- •হাঁসের ডিম দুইটি ফেটে নেওয়া
- •সোয়া সস আধা চা চামচ
- •ম্যাগি সস এক চামচ
- •চিনি দুই চামচ
- •চিকেন পাউডার আড়াই চামচ
- •লাল সবুজ এবং হলুদ ক্যাপসিকাম অল্প অল্প করে
- •টমেটো কুচি
- •চাইনিজ পাতা
- •গাজর কুচি
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংস এবং চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। চিংড়ি মাছের মাথার অংশ ফেলে এবং এর খোসাটাও ফেলে দিয়েছি। শুধু লেজের অংশটা রয়েছে। এখন এই দুটি মাংসের সাথে দিয়ে দিচ্ছি দেড় চামচের মত ফেটে রাখা হাসের ডিম। এবং এক চামচের মতো চিকেন পাউডার দিয়ে মেখে এটা রেখে দিব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে সয়াবিন তেল এবং বাটার অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এর সাথে দিয়ে দিব রসুন কচি। চুলার জালটা এখন থেকে হাই হেঁটে থাকবে। এবং চাইনিজ সকল খাবারগুলো হাই হিটেই রান্না করা হয়। নেড়েচেড়ে রসুনটা হালকা লালচে হতো শুরু করলে এর সাথে দিয়ে দিচ্ছি, মেখে রাখা চিংড়ি এবং মাংস গুলো। নেড়েচেড়ে দুই এক মিনিট ভেজে নেওয়ার পর, এর সাথে দিয়ে দিচ্ছি ফেটে রাখা হাসের ডিম। নেড়েচেড়ে ডিমটা একটু আধভাকা করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চালগুলো।
- 2এবং অল্প একটু গাজর কুচি। গাজরটা কিন্তু কাচা, একদম মিহি কুচি করে নিয়েছি। । নেড়েচেড়ে দুই রক মিনিট ভেজে নেওয়ার পর,এর সাথে দিয়ে দিচ্ছি সোয়া সস এবং এবং ম্যাগি সস। এক মিনিট ভেজেই এর সাথে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার এবং চিনি। নেড়েচেড়ে এখন দুই মিনিটের মত ভেজে নিতে হবে । এই সময়ের পর এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম গুলো পাতলা করে কুচি করে রাখা, পেয়াজ কলি ,এবং চাইনিজ পাতাগুলো এই গুলো একটু টুকরো করে কেটে নেওয়া। নেড়েচেড়ে আরো দুই মিনিটের মতো ভেজে নিতে হবে। চাইনিজ রান্নাটা সম্পূর্ণ অনবরত নাড়ার উপর রাখতে হয়। যেহেতু চুলার জ্বালটা হাই হিটে করে রাখতে হয়। আর এই সবজিগুলো পরিপূর্ণভাবে সিদ্ধ হবে না। কারণ এই গুলো বেশি সিদ্ধ হলে,এর রঙ নষ্ট হয়ে যায়। এ সময়ের পর এটা নামিয়ে পরিবেশন করব। পরিশেষে দেখাচ্ছি,যে ফ্রাইড রাইস এর চালটা কিভাবে সিদ্ধ করে নিতে হয়। তারজন্য, এখানে চুলায় একটি পাতিলের মধ্যে ফুটে আসা পানির মধ্যে দিয়ে দিচ্ছি তেল।
- 3এরপর এর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চাল গুলো দিয়ে দিব। এবং এই চালগুলো 90% এর মত সিদ্ধ করে নিতে হবে। প্রায় ৪-৫ মিনিট ফুটিয়ে নেওয়ার পর, চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ চালের মধ্যে কোনো কাচা সাদা অংশ নেই। একটু শক্ত হবে চাল কিন্তু সিদ্ধ হয়ে আসবে। এখন এগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে এর পানি ঝরিয়ে নেব। তারপরে চালগুলো একটি বলের মধ্যে নিয়ে নেওয়া হল। এর উপর থেকে আবার একটু তেল মেখে নেওয়া হচ্ছে । তারপর খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিব। এটা করার ফলে চালটা একদম ঝরঝরে থাকে। আর উপরে ম্যাগি সস এর পরিবর্তে,ভিনেগার এবং টেস্টিং সল্ট দিয়ে নিতে পারেন। এবং চিকেন পাউডার এর বদলেও টেস্টিং সল্ট ফাইল হবে। এভাবে হয়ে গেলো আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না থাই মিক্সড ফ্রাইড রাইস রেসিপি। প্রস্তুত সময়: ৪৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই রেসিপিতে প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে।
ভাত ঝরঝরে রাখতে কী করতে হবে?+
চাল সিদ্ধ করে ঝুড়িতে পানি ঝরিয়ে নিয়ে একটু তেল মাখিয়ে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে চাল ঝরঝরে থাকে।
ম্যাগি সসের বদলে কী ব্যবহার করা যাবে?+
ম্যাগি সসের পরিবর্তে ভিনেগার এবং টেস্টিং সল্ট দেওয়া যাবে বলে রেসিপিতে উল্লেখ আছে।