হালাল চিকেন পাউডার! চাইনিজ বা অন্য রেসিপির জন্য ঘরেই বানিয়ে নিন অনন্য স্বাদের হালাল চিকেন পাউডার !
হালাল চিকেন কিউব, সাবুদানার গুঁড়া, টেস্টিং সল্ট ও রসুন মিশিয়ে ব্লেন্ড করে ঘরেই তৈরি হয় চিকেন পাউডার। চাইনিজ ও অন্যান্য রান্নায় ব্যবহারের জন্য।
শেয়ার করুন:
উপকরণ
- •টেস্টিং সল্ট (মনসোডিয়াম গ্লুটামেট) - ১৬০ গ্রাম
- •টাপিওকা ফ্লাওয়ার (সাগুদানার বা কাসাভার ৩)ময়দা) - ৪০০ গ্রাম
রান্নার ধাপ
- 1হালাল চিকেন কিউব - ১০০ গ্রাম (৫ প্যাকেট, ৫)প্রতি প্যাকেটে ২ টা ১০ গ্রামের কিউব থাকে)। রসুনের গুঁড়া - ৪০ গ্রাম। রসুন ভেঁজে গুঁড়া করা - ২০ গ্রাম। চিনি - ৩০ গ্রাম। লবন - ৪০ গ্রাম। গোল মরিচের গুঁড়া - ২০। উপরের সমস্ত উপকরণগুলো একটি বলের মধ্যে নিয়ে নেওয়া হল। এবং চিকেন কিউবগুলো যে রয়েছে এর এক একটা অংশ নিয়ে সাবুদানার গুড়ার সাথে ভালো করে কচলিয়ে গুড়া করে নিতে হবে। সবগুলো এভাবে সাবুদানার সাথে মিশিয়ে গুড়া করে নিব,এই চিকেন কিউবগুলো । আর এখানে আমি যে চিকেন টা ব্যবহার করছি এটা হচ্ছে প্যাকেটের চিকেন কিউব। এগুলো হালাল হয়।
- 2যেহেতু আমরা মুসলিম তাই এই চিকেন পাউডারের ক্ষেত্রে আমাদের হালাল এবং হারামটা বিবেচনা করে নিতে হয়। আর মালয়েশিয়ান যে চিকেন পাউডার গুলো থাকে এগুলো সম্পূর্ণ হালাল হয়। তবে আমাদের দেশের মালয়েশিয়ান প্রোডাক্টগুলো আমদানিকৃত হয় না। ম তাই আমি এখানে এই পদ্ধতিতেই চিকেন পাউডারটা সহজ ভাবে বানিয়ে বা তৈরি করে নিচ্ছি । এখানে আমি যে চিকেন পাউডার নিয়েছি এটা হচ্ছে ছোট প্যাকেটের। প্রতি প্যাকেটের ভিতরে দুটি পিস করে থাকছে চিকেন কিউবগুলো। আর এই প্যাকেট এর উপরে হালাল লেখা আছে । এবং একটি চিকেনের ছবিটাও দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে হালাল চিকেন কিউব।
- 3এই চিকেন কিউবটাই আমি সাবুদানার গুড়ার সাথে মিশিয়ে, হাতের হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। চিকেন কিউব গুলো ভেঙ্গে গুড়া হয়ে যায়। তারপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ব্লেন্ড করে একদম গুরা করে নিব। তারপর একটি চালনির সাহায্যে এগুলো চেলে আরো মিস করে বের করে নিচ্ছি। এভাবে হয়ে গেল চিকেন পাউডার খুবই সহজ ভাবে এবং একদম হালাল পদ্ধতিতে তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
চিকেন পাউডার তৈরিতে কী কী উপকরণ লাগে?+
টেস্টিং সল্ট, টাপিওকা ফ্লাওয়ার (সাগুদানার গুঁড়া), হালাল চিকেন কিউব, রসুনের গুঁড়া, ভাজা রসুনের গুঁড়া, চিনি, লবণ ও গোল মরিচের গুঁড়া লাগে।
চিকেন কিউব কীভাবে প্রস্তুত করতে হয়?+
চিকেন কিউবগুলো সাবুদানার গুঁড়ার সাথে হাতে ভেঙে গুঁড়া করে নিতে হয়। এরপর সব উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে চালনি দিয়ে চেলে নিতে হয়।
রেসিপিতে কোন ধরনের চিকেন কিউব ব্যবহার করা হয়েছে?+
এখানে ছোট প্যাকেটের হালাল চিকেন কিউব ব্যবহার করা হয়েছে, যার প্রতি প্যাকেটে দুটি করে কিউব থাকে।