Raishas Food

ঝটপট তৈরি দারুন মজার ম্যাগি মাশালা পাস্তা নুডুলস রান্নার রেসিপি ! Maggi Masal Pasta Noodles

পাস্তা, ম্যাগি নুডুলস ও সবজি দিয়ে তৈরি মসলাদার একটি দ্রুত রেসিপি। চিজ দিলে খেতে আরও মজাদার ও একটু আঠালো হয়। প্রস্তুত সময়: ৩৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: এক কাপ রান্না করা এই পাসাত নুডুলসে ২০০ থেকে ২২০ ক্যালোরি থাকতে পারে।

শেয়ার করুন:

উপকরণ

  • •পাস্তা আধা কাপ
  • •পেঁয়াজ কুটি সিকি কাপ
  • •টমেটো, গাজর, ক্যাপসিকাম, বরবটি
  • •তেল- এক টেবিল চামচ
  • •ম্যাগি নুডুলস দুই প্যাকেট
  • •ম্যাগি মসলা নুডুলস এর সাথে দুটি এবং ঘড়ের তৈরি মসলা থেকে আধা চামচ
  • •লবন স্বাদ মতো
  • •মোজারেলা চিজ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে লম্বা শেপের পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। যেকোনো শেপের পাস্তা ব্যবহার করা যাবে। প্রায় ৭-৮ মিনিটের মতো পাস্তা গুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর পানি ঝরিয়ে নিব। তারপর একটি বলের মধ্যে ঠান্ডা পানি নিয়ে, এর মধ্যে এই পাস্তার জালিটা রেখে একটু ঠান্ডা করে নিব। তারপর এখানে এই পাস্তা গুলোর সাথে তেল মেখে নিব। এখানে আমি পানির সাথে তেলটা দেইনি কারণ এভাবে দিলে পরবর্তীতে পাস্তা গুলো আঠালো হয়ে যায় তাই আমি এই সিদ্ধ করে পানি ঝরে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি তেল। যেন একটা আরেকটা গায়ের সাথে লেগে না যায়। তারপর এখানে চুলায় একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। নেড়েচেড়ে এর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো ।
  2. 2নেড়েচেড়ে এক মিনিট পর দিয়ে দিচ্ছি বরবটি এবং গাজর। এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেয়া হয়েছে প্রত্যেকটা সবজি। মিনিটখানেক ভেজে নেয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি। নেড়েচেড়ে আরো দুই মিনিট ভেজে নিব। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেন নুডুলস গুলো সিদ্ধ হয়ে আসে। এবং এর উপর দিয়ে দুই প্যাকেট ম্যাগি নুডুলস মাঝখান থেকে একটু ভেঙ্গে দিয়ে দিচ্ছি। তাই নুডুলস গুলো যেন সিদ্ধ হয়ে আসে। অতিরিক্ত আবার সিদ্ধ না হয়। এই পরিমাণমতো অল্প করে পানি দিয়ে নিয়েছি। তবে পানির পরিমাণটা আপনাদের রুচির উপর যদি ঝোল রাখতে চান, সুপের মতো করে খেতে পারেন । আমি একটু মাখামাখা অর্থাৎ একটু শুকনো করে নিব। তাই অল্প পানি দিয়েছে। ২-৩ মিনিটের মধ্যে নেড়েচেড়ে নুডুলস ট্ব সিদ্ধ হয়ে গিয়েছে।
  3. 3এখন এর সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। আর দিয়ে দিব নুডুলস এর সাথে যে ম্যাগি মসলা থাকে এই মসলাটা দিয়ে নিয়েছি। প্যাকেটে এই সামান্য মসলায় হবে না। তাই আমি আমার ঘরোয়া তৈরি ম্যাগি মসলা এটা এই আরো একটু দিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কতগুলো গ্রেট করে রেখেছিলাম মজারেলা চিজ গুলো, এটাও দিয়ে নিচ্ছি। চিজটা হচ্ছে অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। নেড়েচেড়ে চিজ টা গলে যাওয়া শুরু করেছ্র। এখন চুলার জাল টা বন্ধ করে দিচ্ছি। এটা নামিয়ে পরিবেশন করব । বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে এবং বড় রাও। চিজ দেওয়ার ফলে একটু আঠালো হয়। আর খেতেও দারুন মজা হয়। এভাবে হয়ে গেল ম্যাগি মাসালা পাস্তা নুডুলস রান্নার রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে কী কী সবজি ব্যবহার করা হয়েছে?+

এই রেসিপিতে টমেটো, গাজর, ক্যাপসিকাম ও বরবটি ব্যবহার করা হয়েছে, সাথে পেঁয়াজ কুচি।

পাস্তা সিদ্ধ করার পর তেল কেন মেশানো হয়?+

পাস্তা সিদ্ধ হওয়ার পর তেল মেখে নিলে একটির সাথে আরেকটি লেগে যায় না এবং পাস্তা আঠালো হয় না।

মোজারেলা চিজ কি বাধ্যতামূলক?+

না, চিজ অপশনাল, দিতে পারেন বা নাও দিতে পারেন।

এই রেসিপি প্রস্তুত করতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।