অভিজাত থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির চিকেন স্প্রিং ফ্রাই রেসিপি।
থাই চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে মসলা মাখানো মুরগির রানও ব্রেস্টের টুকরো দুইবার ভেজে বানানো চিকেন স্প্রিং ফ্রাই। বাইরে ক্রাঞ্চি ও ভেতরে জুসি থাকে। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম চিকেন ফ্রাই এর মধ্যে রয়েছে ৩১২ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •মুরগির মাংস এক কেজি
- •আদা বাটা ,রসুন বাটা দেড় টেবিল চামচ ৩)চিকেন পাউডার আধা চামচ
- •জিরার গুড়া- দেড় চামচ
- •মরিচের গুড়া দুই টেবিল চামচ
- •লবন এক চামচ
- •সোয়া সস এক টেবিল চামচ
- •ম্যাগি সস অথবা ভিনেগার এবং টেস্টিং সল্ট দিলেও হবে- আধা টেবিল চামচ
- •ডিম ফেটে নেওয়া এক টেবিল চামচ
- •কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ
- •ময়দা তিন টেবিল চামচ
- •তেল পর্যাপ্ত পরিমাণ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে সোনালি কক মুরগীটা নিতে নিলাম। মুরগির চামড়ার অংশ টুকু বাদ দিয়ে ৮০০ গ্রাম এর মতো হবে। এই মুরগীটার রানের অংশের উপর পর্যন্ত নিয়ে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। অর্থাৎ রানের সাথে থাই এর অংশ সহ কারে এবং অনেকটা আবার ব্রেস্ট সহ কারে মানে একটু বড় বড় সাইজের করেই কাটা। তারপর মাংস গুলো ধুয়ে নিলাম। এখন এই মাংসের সাথে দিয়ে দিচ্ছি উপরের উপকরণগুলো, যেমন, জিরার গুড়া,আদা বাটা, রসুন বাটা, চিকেন পাউডার, (এই চিকেন পাউডার টার গায়ে যেগুলো হালাল লেখা থাকে এই গুলো আমাদের মুসলিম ব্যাক্তিরা কিনে নিবেন। কারন এই চিকেন পাউডার টা কিন্তু অধিকাংশ হারাম থাকে)সয়া সস,ম্যাগি সস,(ম্যাগি সস এর দাম বেশি থাকায় অনেকে নাও কিনতে পারেন,তাই এখানে ভিনেগার এবং টেস্টিং সল্ট দিতে পারেন এর পরিবর্তে) মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটা ২০ মিনিটের জন্য রেখে দিব।
- 2এই সময়ের পর,এখানে একটা বলের মধ্যে নিয়ে নিলাম,ময়দা এবং কর্নফ্লাওয়ার। এর সাথে দিয়ে দিব, স্বাদ মতো লবন,এবং ফেটে নেওয়া একটি ডিমের থেকে দেড়টেবিল চামচ ডিম দিয়ে দিচ্ছি এবং এর সাথে অল্প অল্প করে পানি ফিয়ে,একটু ঘন মিশ্রণ তৈরি করে নিব। খুব ভালকরে মিশিয়ে হয়ে গেলো। এরপর চুলায় একটা ফ্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখানে তেলের পরিমাণটার মাপার জন্য। পরিমাপক একটা যন্ত্র দিয়ে। এক গরমের পরিমাণটা হচ্ছে ৩৫০ ডিগ্রি ফারেনহাইট। এই তেলের মধ্যে এখন মাংস গুকো নিয়ে,এক একটা এই ময়দার মিশ্রন এর সাথে ভালকরে মাখিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব গুলো এইভাবে মাখিয়ে ছেড়ে দিব। তারপর উল্টে- পাল্টে প্রথম তিন থেকে চার মিনিটের মতো ভেজে এগুলো বের করে নিচ্ছি। সাধারণত রেস্টুরেন্টে এরা চিকেন গুলো দুইবার করে ফ্রাই করে। কখনোই একবার ফ্রাই করে নেয় না।
- 3এটা এখন একটু তিন চার মিনিট রেস্টে রেখে দিব। এই জালি চামচের উপরেই। এই সময়ের পর আবারো চুলায় তেলটা হাইহিটে গরম করে নিয়েছি। আবার এরমধ্যে মাংস গুলো দিয়ে ভেজে নিব। ঠিক তিন চার মিনিট আবার ভেজে, তারপর নামিয়ে নিব। এখন এর মধ্যে লালচে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এবং এটা দুইবার কেনো ভাজা হয়েছে,কারন টা হচ্ছে, ভাজার পর এর ভিতরের যে জলীয় অংশটা রয়েছে এটা মাঝখানে চলে আসে। এবং কিচ্ছুক্ষণ রেস্টে রেখে দিলে এটা এর জলীয় অংশটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এবং জলীয় অংশ টা চতুর্দিকে ছড়িয়ে পড়ে । এর ফলে রেস্টুরেন্টের ভাজা মুরগী গুলো ভিতরের দিকটা জুসি হয় এবং বাইরের দিকটা ক্রাঞ্চি হয়। এজন্যই এটা দুই বারে ভাজা হয়। এভাবে হয়ে গেলো অভিজাত থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির চিকেন স্প্রিং ফ্রাই রেসিপি। প্রস্তুত সময়: ৪০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
চিকেন স্প্রিং ফ্রাই কেন দুইবার ভাজা হয়?+
প্রথমবার ভাজার পর মাংসের ভেতরের জলীয় অংশ মাঝখানে চলে আসে এবং কিছুক্ষণ রেস্টে রাখলে তা ছড়িয়ে পড়ে, ফলে ভেতরটা জুসি ও বাইরটা ক্রাঞ্চি হয়। এজন্য দ্বিতীয়বার উচ্চ তাপে ভাজা হয়।
মাংস মাখানোর জন্য কী কী উপকরণ লাগে?+
আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, চিকেন পাউডার, সয়া সস, ম্যাগি সস বা ভিনেগার ও টেস্টিং সল্ট, মরিচের গুঁড়া এবং লবণ লাগে। এরপর ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম ও পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করা হয়।
ফ্রাই করার আগে মাংস কতক্ষণ মসলায় রাখতে হয়?+
মসলা ও লবণ মাখানোর পর মাংস ২০ মিনিট রেখে দেওয়ার কথা বলা হয়েছে। এরপর ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে মাখিয়ে তেলে দেওয়া হয়।