Raishas Food

ইফতারে ঝটপট বানিয়ে নিন দারুন মজার কেনিয়ার স্ট্রীট ফুড মাণ্ডাজি ! ইফতার রেসিপি ! Iftar Item Recipe

কেনিয়ার জনপ্রিয় স্ট্রীট ফুড মান্ডাজি ময়দা, ডিম, দুধ ও এলাচের গুড়া দিয়ে তৈরি একটি ফুলকো ও মজার ভাজা নাস্তা। ইফতারে সহজেই বানানো যায়।

শেয়ার করুন:

উপকরণ

  • •ময়দা দুই কাপ
  • •চিনি দেড় টেবিল চামচ
  • •লবণ এক চামচ
  • •এলাচের গুড়া এক চামচ
  • •খাবারের সোডা এক চামচ
  • •ডিম একটা ফেটে নিব
  • •দুধ দেড় কাপ

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিলাম ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত উপকরণগুলো। যেমন, চিনি, যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা চিনি এড়িয়ে চলতে পারেন। অথবা ডায়াবেটিস ভিনি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এলাচের গুড়া, খাবারের সোডা, এবং লবণ একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ফেটে রাখা একটি ডিম। এবং এখন অল্প অল্প করে দুধ দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে খুব ভালো করে খামির তৈরি করে নিব। বেশ নরম এবং একটু আঠালো হয়েছে খামিররটা । এখন ঢেকে রেখে দেব।
  2. 2প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর, খামিরটা নিয়ে নিলাম। আবার একটু ময়দা ছিটিয়ে ময়ান দিয়ে নিছি। তারপর এর থেকে দুই ভাগে লেচি কেটে নিয়েছি। একটা নিয়ে বেলে নিচ্ছি। এবং অবশ্যই একটু মোটা করে বেলে নিতে হবে। যেন পাশে আধা ইঞ্চি পরিমাণ মোটা অংশ বুঝা যায় বেলে নেওয়া রুটিতে। এখন এই বেলের রাখা মোটা রুটিটার থেকে ৮ ভাগে কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য আমি যন্ত্র টা নিয়ে নিয়েছি, যেটা দ্বারা পিজা কেটে নেওয়া হয়। এখন পিজ্জার মতই করেই তিন কোনা আটটি অংশ কেটে নিব। এভাবে আরেকটি রুটি বেলে কেটে নিতে হবে তারপর চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মাঝারিতে গরম করে রেখেছি।
  3. 3অর্থাৎ ১৮০ ডিগ্রি সেলসিয়াসে গরম রয়েছে। এর মধ্যে এগুলো ছেড়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু পরপর উল্টেপাল্টে দিতে হবে। কিচ্ছুক্ষণ এর মধ্যেই এগুলো উপরের দিকে ফুলে ভেসে উঠেছে। নেড়েছেড়ে পছন্দ মত বাদামি করে ভাজা হলে বের করে নেব। এবং এগুলো বেশ ফুলকোহয়। এভাবে হয়ে গেলে কেনিয়ার স্ট্রীট ফুড এর মান্ডাজি তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৪৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

মান্ডাজি বানাতে কী কী উপকরণ লাগে?+

ময়দা দুই কাপ, চিনি দেড় টেবিল চামচ, লবণ এক চামচ, এলাচের গুড়া এক চামচ, খাবারের সোডা এক চামচ, একটি ডিম এবং দুধ দেড় কাপ লাগে।

খামির কতক্ষণ ঢেকে রাখতে হয়?+

খামির তৈরির পর ঢেকে রেখে প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর সেটি ব্যবহার করতে হয়।

ডায়াবেটিস থাকলে চিনির বদলে কী ব্যবহার করা যায়?+

ডায়াবেটিসের সমস্যা থাকলে চিনি এড়িয়ে চলা যায় অথবা ডায়াবেটিস ভিনি ব্যবহার করা যেতে পারে।