ঝটপট খুবই কম মশলায় দারুন স্বাদের নওগাঁর রান্না ডিম পটলের বিরান ! Dim Potoler Biran Ranna
নওগাঁর ঐতিহ্যবাহী ডিম পটলের বিরান হলো সিদ্ধ ডিম ও পটলের কম মশলার দ্রুত রান্না। পেঁয়াজ, রসুন, হলুদ ও মরিচ গুঁড়ায় এটি প্রস্তুত হয়। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •ডিম ছয়টি
- •পেঁয়াজকুচি শিকি কাপ
- •রসুনের কোয়া, তিনটি কুচি করে নিব
- •হলুদ গুঁড়া এক চামচ
- •মরিচের গুড়া এক চামচ
- •লবণ এক চামচ
- •তেল আড়াই টেবিল চামচ
- •পটল চারটি থেকে পাচটি
রান্নার ধাপ
- 1প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপর ডিমগুলোর উপর থেকে ছুরির সাহায্যে একটু গেঁথে বা একটু ফেরে নিচ্ছি। যেনো মসলা গুলো ভিতরে যায়। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে তেল হালকা গরম করে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ,মরিচ গুঁড়া, এবং লবণ। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ডিমগুলো ছেড়ে ভেজে নিতে হবে। অর্থাৎ ডিম গুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি । মিনিটখানেক নেড়েচেড়ে, সব ডিম গুলো ভাজা হয়ে গেছে।
- 2এখন এগুলো বের করে নিচ্ছি । একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ,পেঁয়াজ কুচি এবং রসুন কুচি । নেড়েচেড়ে পেঁয়াজ এবং রসুন বাদামী হতে শুরু করলে, এর সাথে দিয়ে দিব পটলগুলো। যা ছিলে গোল করে একদম কুচিকুচি করে কেটে নিয়েছিলাম। এগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি । প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিটের মধ্যেই এই পটলগুলো থেকে যা পানি বেড় হবে এ গুলো সিদ্ধ হয়ে যাবে। এবং পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- 3নেড়েচেড়ে কয়েক মিনিটের মধ্যে পটলের পানি গুলো টেনে নিয়েছে । এখন এটা একটু ভেজে নিতে হবে মসলার সাথে। আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর, পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে ,এখন এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম গুলো। নেড়েচেড়ে একটু মিশিয়ে তারপর চুলার জ্বাল টা বন্ধ করে দিচ্ছি। এভাবে হয়ে গেল খুব কম সময় এবং অল্প মসলায় নওগার তৈরি ডিম পটলের বিরান রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
ডিম পটলের বিরান রান্নায় কী কী উপকরণ লাগে?+
এই রেসিপিতে ছয়টি ডিম, পেঁয়াজকুচি, তিনটি রসুনের কোয়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল এবং চারটি থেকে পাঁচটি পটল লাগে।
ডিম কীভাবে প্রস্তুত করতে হয়?+
প্রথমে ডিম সিদ্ধ করে নিতে হয়, তারপর ছুরি দিয়ে ডিমের উপর একটু গেঁথে নিতে হয় যাতে মসলা ভেতরে প্রবেশ করে।
পুরো রান্নায় কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় হিসেবে ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।