কাঁচা আমের দারুন স্বাদের কাশ্মীরি আচার বানানোর রেসিপি ! Amer Kashmiri Achar
কাঁচা আম, চিনি, শুকনো মরিচ, আদা ও ভিনেগার দিয়ে তৈরি এই কাশ্মীরি আচার মিষ্টি-টক স্বাদের। ঠান্ডা হলে শক্ত হয়ে ওঠে এবং কাচের বয়ামে সংরক্ষণ করা যায়।
শেয়ার করুন:
উপকরণ
- •কাচা আম- ৪ টি এক কেজি আড়াইশো গ্রাম
- •চিনি- চার কাপ আম যেকয়টি সেই পরিমাণ
- •পানি আধা কাপ
- •শুকনো মরিচ- চারটি মরিচের বিচি আলাদা ৪)করে মরিচ গুলো কেচি দিয়ে কুচি করে কেটে নিব
- •আদা- এক ইঞ্চি পরিমাণ একটা কুচি করে কেটে নিব
- •ভিনেগার- ফুই টেবিল চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে কাঁচা আমগুলো নিয়ে নিলাম। এগুলো ছিলে নিব । তারপর মাঝখান থেকে কেটে এর বিচিটা ফেলে দিব। তারপর অর্ধেক করা এই আমটির তিন থেকে চারটি টুকরো লম্বা করে কেটে নিব। প্রত্যকটা আমগুলো এভাবে কেটে নিয়ে, তারপরে মাঝখান থেকে যে সাদা অংশ রয়েছে এটাও যতটুক সম্ভব হাত দিয়ে তুলে এর সাদা খোসাটা উঠিয়ে ফেলে দিব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে চিনি নিয়ে নিলাম। এর মধ্যে অল্প পানি দিব। অর্থাৎ আধা কাপ পানি। চুলারটা কম আছে করে দিব। যেন এটা ক্যারামেল না হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে চিনি গুলো ফুটে উঠেছে এবং গলা শুরু করেছে। এখন এর সাথে দিয়ে দিব আদা কুচি গুলো। নেড়েছেড়ে চিনিটা ভালো করে ফুটে উঠলেই, এর সাথে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আম গুলো।
- 2নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার জ্বালটা বাড়িয়ে দিব। একটু পর পর নাড়তে হবে। এবং আমগুলো থেকে পানি বের হবে। এখন আমগুলো স্বচ্ছ হতে শুরু করেছে,এবং চিনির শিরায় আর আম থেকে বের হওয়া পানিতে ভেসে আসছে আমগুলো উপরের দিকে। এ পর্যায়ে চুলার জ্বালটা হাই হিটে রেখেছি। আম থেকে যে পরিমাণ পানি বের হয়েছে এর মধ্যে চিনি এবং আমি আমগুলো উপরে চিনির সিরার সাথে ভেসে উঠেছে । প্রায় ৪-৫ মিনিটের মধ্যে আমটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি। কুচি কুচি করে কেটে রাখাশুকনো মরিচ গুলো। এখন চুলার জালটা একটু কমিয়ে দিব । নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমগুলো সচ্ছ হতে শুরু করেছে।
- 3এর সাথে এখন দিয়ে দিচ্ছি, ভিনেগার। আলতো করে নেড়ে দিচ্ছি। এর মধ্যে আর যতটুকু পানি আছে তা টেনে নেবে। আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে। প্রায় 7-8 মিনিটের জাল দিয়ে। আমগুলো স্বচ্ছ হয়ে গেছে এখন এটা ঠান্ডা হলে পরিবেশন করব। একটি কাচের বয়ামের মধ্যে ভরে নিয়েছি। এটা দুই থেকে তিন মাস নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে। এবং ঠান্ডা হয়ে আসার পর এগুলো একটু শক্ত হয়ে উঠে। খেতেও বেশ ভালো লাগে। একবানলেই বুঝতে পারবেন। আর ফ্রিজে সংরক্ষণ করার প্রশ্নটাও আসে না। কারন এটার স্বাদ যে এতোটাই ভালো। এভাবে হয়ে গেলো কাচা আমের দারুন স্বাদের কাশ্মিরি আচার বানানোর রেসিপি। প্রস্তুত সময়: ৪০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই আচার বানাতে কী কী উপকরণ লাগে?+
এই আচার বানাতে কাঁচা আম, চিনি, পানি, শুকনো মরিচ, আদা এবং ভিনেগার লাগে। আমের পরিমাণ ১ কেজি আড়াইশো গ্রাম এবং চিনি আমের পরিমাণ অনুযায়ী চার কাপ ধরা হয়েছে।
আচার বানাতে মোট কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে। আম সিদ্ধ ও স্বচ্ছ হওয়ার জন্য আলাদা ধাপে জ্বাল দিতে হয়।
আচার কতদিন সংরক্ষণ করা যাবে?+
রেসিপি অনুযায়ী এই আচার নরমাল ফ্রিজে দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। ঠান্ডা হয়ে এলে আচার একটু শক্ত হয়ে ওঠে।