Raishas Food

বাসি বা শক্ত পাউরুটি না ফেলে ঝটপট বানিয়ে ফেলুন দারুন স্বাদের পাউরুটির নাস্তা বা বড়া! paurutir nasta

শক্ত বা বাসি পাউরুটি ভিজিয়ে চেপে নরম করে পেঁয়াজ, মরিচ, সবজি ও মসলা দিয়ে তৈরি হয় মজাদার পাউরুটির বড়া। প্রস্তুত সময় প্রায় ৩০ মিনিট। প্রস্তুত সময়: ৩০ মিনিট।

শেয়ার করুন:

উপকরণ

  • •পাউরুটি ৬-৭ টি
  • •পেঁয়াজকুচি
  • •কাঁচা মরিচ কুচি
  • •টমেটো কুচি
  • •সবুজ ক্যাপসিকাম কুচি
  • •চালের গুড়া এবং ময়দা/ আটা -এক কাপের আট ভাগের এক ভাগ করে
  • •টমেটো কেচাপ বা সস এক।টেবিল চামচ
  • •হট সস-এক টেবিল চামচ
  • •লবন স্বাদ মতো

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে কয়েকটা শক্ত পাউরুটি নিয়ে নিলাম। এগুলো ঘরে বেশ কয়েকদিন পরে থাকাতে শক্ত হয়ে গিয়েছে। এইগুলো এখন একটি বলের মধ্যে পানি নিয়ে নিলাম। একটা স্লাইস নিয়ে এই পানির সাথে ডুবিয়ে ,,তারপর উঠিয়ে মুছরে এর থেকে পানি চেপে চেপে বের করে নিতে হবে। এতে করে পাউরুটি গুলো হালকা নরম হয়ে আসবে । প্রত্যেকটা পাউরুটি এভাবে করে একটি বলের মধ্যে নিয়ে নিলাম। এখন এগুলো হাতের সাহায্যে ময়ান দিয়ে নিতে হবে। ভালো করে ময়ান বা মুথে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি,কাঁচা মরিচ কুচি, একটু ক্যাপসিকাম কুচি,এখানে ক্যাপসিকাম না দিলেও হবে তবে আমার ঘরে থাকাই আমি দিচ্ছি।
  2. 2আরো দিয়ে দিচ্ছি চালের গুড়া,ময়দা, টমেটো কেচাপ এবং হট সস। আর যদি হোটসদ না থাকে তাহলে একটু মরিচের গুড়া এবং টমেটো সস পরিমাণমতো দিলেই হবে। স্বাদমতো লবণ দিয়ে, খুব ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। তো এটা হয়ে গেল এখন। এখন একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর হাতের মধ্যেও অল্প তেল মেখে নিয়েছি। এখন পাউরুটির এই মিশ্রণ থেকে পছন্দ মত নিয়ে গোল এবং টিকিয়ার মত শেপ দিয়ে নিব। এভাবে প্রত্যেটা করে টেবিলের মধ্যে রাখবো তারপর চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি ।
  3. 3এর মধ্যে এগুলো ছেড়ে ভেজে নিতে হবে। এগুলো প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথে। নিচের দিকে লেগে যেতে পারে । তাই এইগুলো একটু আলতো করে উঠিয়ে নিব। অথবা একটু নেড়ে দিতে হবে। তারপর একপাশ হয়ে আসলে উল্টে দিব। এগুলো কিছুক্ষণের মধ্যে উপরের দিকে ভেসে উঠবে। তারপর দু'পাশ পছন্দ মতো বাদামি করে ভেজে বের করে নেব। এভাবে হয়ে গেল বাঁশি কিংবা শক্ত পাউরুটির নাস্তা বা বড়া তৈরির রেসিপ।

সচরাচর জিজ্ঞাসা

শক্ত পাউরুটি দিয়ে বড়া বানাতে কী করতে হয়?+

পাউরুটি পানিতে ডুবিয়ে তুলে হাতে চেপে পানি বের করে নিতে হয়, এতে পাউরুটি হালকা নরম হয়ে আসে। এরপর সব উপকরণ দিয়ে মেখে বড়ার আকার দিয়ে ভাজতে হয়।

হট সস না থাকলে কী দেওয়া যাবে?+

হট সস না থাকলে একটু মরিচের গুঁড়া এবং টমেটো সস পরিমাণমতো দিলেই হবে।

ক্যাপসিকাম না থাকলে কি চলবে?+

হ্যাঁ, ক্যাপসিকাম না দিলেও হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রস্তুত করতে কত সময় লাগে?+

এই রেসিপিতে প্রস্তুত সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।