Raishas Food

ঝটপট সকালের বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে দারুন মজার আলু ডিম ময়দার ক্রেপ ! Nasta ড়েচিপে

আলু, ডিম ও ময়দা দিয়ে তৈরি এই ক্রেপ সকালের বা বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য উপযুক্ত। প্যানে ভেজে রোলের মতো করে পরিবেশন করা হয়। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।

শেয়ার করুন:

উপকরণ

  • •আলু বড় সাইজের একটা
  • •গোলমরিচের গুড়া এক চামচ
  • •মরিচের গুঁড়া এক চামচ
  • •স্বাদমতো লবণ
  • •ডিম ২টি
  • •দুধ এক কাপ
  • •ময়দা
  • •পিয়াজ কুচি মাঝারি সাইজের একটা
  • •ধনিয়াপাতা কুচি
  • •কাচা মরিচ কুচি
  • •চিলি ফ্লেক্স
  • •তেল

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিলাম, সিদ্ধ করে রাখা আলু গুলো । এটা ভর্তা করে নিব মিস করে ভর্তা করে নেওয়া হয়েছে। এখন এর সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া ,গোল মরিচের গুড়া, লবণ, ডিম এবং দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে হবে । তবে আমি ব্লেন্ড করে নিয়েছি যেন আরো ভালো করে মিশে এবং এতে আলুর কোন দানাদার অংশ অবশিষ্ট না থাকে। ব্লেন্ড করে নেওয়ার পর ,এখন এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো ময়দা । অর্থাৎ একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো ঠিক সেই অনুযায়ী ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে।
  2. 2একই সাথে দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি,এবং আধ ভাঙ্গা করে শুকনা মরিচ গুলো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মাঝখানে লবণ চেখে নিব। প্রয়োজন হলে লবণ দিয়ে আবারো মিশিয়ে নিতে। হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এখন চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এরমধ্যে তেল ব্রাশ করে নেওয়া হচ্ছে। এখন এই মিশ্রণ থেকে পরিমাণ মতো চামচের মধ্যে নিয়ে, অর্থাৎ এক বা দেড় চামচ ঢেলে দিব প্যানের মধ্যে। দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে।
  3. 3তারপর অপেক্ষা করতে হবে ,উপরের সমস্ত কাঁচা অংশগুলো সিদ্ধ হয়ে আসলে, তারপর উল্টে দেবো। এভাবে অপর পাঁশটি ও ভেযে ,তারপর বের করে নেব । এবং রোলের মত করে মুরে দেবো। এভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। হয়ে গেল। আলু ডিম এবং ময়দার ক্রেপ তৈরির রেসিপি। এটা একটি আদর্শ খাবার বলা যায়। যেহেতু সমস্ত কিছু এই খাবারের মধ্যে রয়েছে। এবং অল্প সময়ে তৈরি করা যায়,সকালের কিংবা বিকালের একটা আদর্শ নাস্তা হিসাবে তৈরি।

সচরাচর জিজ্ঞাসা

এই ক্রেপ তৈরিতে প্রধান উপকরণ কী কী?+

এই রেসিপিতে আলু, ডিম, দুধ, ময়দা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি, গোলমরিচ ও মরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স ব্যবহার করা হয়েছে।

প্রস্তুত করতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৩৫ মিনিট বলা হয়েছে।