Raishas Food

সহজেই বানিয়ে ফেলুন দারুন মজার আলুর মোমো, মম বা ডাম্পলিং! Potato Momo Recipe

ময়দার খামির আর মসলাদার আলুর পুর দিয়ে বানানো স্টিম করা আলুর মোমো বা ডাম্পলিং। চিজ ছাড়াও বানানো যায়। প্রস্তুত সময়: ৫০ মিনিট। পুষ্টি সম্পর্কিত:একটি পটেটো মোমোর মধ্যে রয়েছে ৪০ থেকে ১০৫ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •ময়দা- এক কাপ
  • •স্বাদমতো লবণ
  • •আলু
  • •গাজর কুচি
  • •পেঁয়াজ কুচি
  • •কাঁচা মরিচ কুচি
  • •মজারেলা চিজ
  • •গরম মসলার গুঁড়া এক চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিলাম,ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নেব। হাতের সাহায্যে ভালো করে ময়দাটা মাখিয়ে রুটি পরোটার মত করে খামিরটা তৈরি করে নিলাম। এখন এটা ঢেকে রেখে দিতে হবে ,আধ ঘন্টার জন্য । এই সময়ের মাঝে কতগুলো আলু নিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এবং এগুলো একটু চটকিয়ে ভর্তা করে নিয়েছি। যেন একটু দানাদার থাকে একদম মিস করে ভর্তাটি করিনি। তারপর এই সিদ্ধ এই আধভাঙ্গা করে ভর্তা করে রাখা আলুর সাথে দিয়ে দিচ্ছি, পেয়াজ কুচি, কাঁচামরিচ কুচি,ধনেপাতার কুচি, একটু গাজর কুচি, মজারেলা চিজ। এই চিজটা গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি।
  2. 2তবে মজারেলা চিজ কেউ বা চাইলে নাও দিতে পারেন। যার যার রুচি অনুযায়ী এই আলুর পুড়টা তৈরি করে নিতে পারেন । দিয়ে দিচ্ছি গরম মসলার গুড়া, এবং স্বাদমতো লবণ, দিয়ে হাতে সাহায্যে আলতো করে মিশিয়ে নিব । বেশি মিশ বা ভর্তা করব না। প্রায় আধঘন্টা পর ময়দার খামিরটা নিয়ে নিচ্ছি। এখন এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। একদম ছোট ছোট করে। একটা লেচি নিয়ে এর উপর দিয়ে, ময়দা মেখে এটা বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলে নিতে হবে। তারপর এর মাঝখানে দিয়ে দিব, পছন্দ মত করে। এখন মোমোর মত শেপ দিয়ে উপর দিয়ে, ভাজ দিয়ে নিতে হবে। গোল করে কুচি কুচি দিয়ে ভাজ দিয়ে নিলাম। এভাবে প্রত্যেকটা করে নেব ।
  3. 3এখন চুলায় একটি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি। এর উপরে আমি একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এর উপরেই আমার স্টিলের চালনি রয়েছে, এটা দিয়ে দিব। এবং ছোট ছোট করে কেটে রেখেছি , কেকের যে পেপারগুলো থাকে, এই মোমো গুলো এক একটা দিয়ে আলাদাভাবে বসিয়ে দিব। যেন এই চালনির সাথে মমগুলো লেগে না যায়। তাই এই পেপারের ওপরে মম গুলো রাখছি। এখন প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং চুলার জ্বাল টা মাঝারি আছে, থাকবে। প্রায় ৮ থেকে ১০ মিনিটের জন্য এটা ভাবে সিদ্ধ করে নিতে হবে। ঠিক দশ মিনিট পর, এগুলো বের করে নিয়েছি এভাবে হয়ে গেল মজাদার আলুর মোমো তৈরির রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

আলুর মোমো সিদ্ধ করতে কতক্ষণ লাগে?+

প্যানের ঢাকনা দিয়ে মাঝারি আঁচে প্রায় ৮ থেকে ১০ মিনিট সিদ্ধ করতে হবে। রেসিপিতে ঠিক দশ মিনিট পর বের করার কথা বলা হয়েছে।

মোমো বানাতে কী কী উপকরণ লাগে?+

ময়দা, স্বাদমতো লবণ, আলু, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, মজারেলা চিজ এবং গরম মসলার গুঁড়া এক চামচ লাগে।

মজারেলা চিজ না দিলেও কি চলবে?+

হ্যাঁ, রেসিপি অনুযায়ী যার যার রুচি অনুযায়ী চিজ না দিয়েও আলুর পুর তৈরি করা যায়।