রাজকীয় বাদশাহি নবাবী সব ফেইল এই মোঘলাই মহারাণী চিকেন এর স্বাদের কাছে!![😋][image1] মোঘলাই মহারাণী চিকেন রেসিপি!![😍][image2]
কাজুবাদাম, টক দই, হেভি ক্রিম ও আস্ত গরম মসলায় তৈরি মোগলাই ঘরানার মুরগির রান্না। ঘন ক্রিমি গ্রেভিতে মুরগির স্বাদ ভরপুর। প্রস্তুত সময়: ১ ঘন্টা। পুষ্টি সম্পর্কিত: প্রতি ১০০ গ্রাম এই মাংসের মধ্যে রয়েছে ১৬৫ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •মুরগি – ১ কেজি
- •তেল – সিকি (কোয়ার্টার) কাপ
- •একটা বড় সাইজের পিয়াজ আর ১৫/১৬ টা কাঁচা কাজুবাদাম একসাথে বেটে বা ব্লেণ্ড করে নিতে হবে।
- •আদা রসুন বাটা – ৩ টেবিল চামুচ (দেড় টেবিল চামুচ করে প্রতিটা)
- •লবন – স্বাদ মত
- •টক দই (ফেটে রাখা) – ১ কাপ
- •হেভি ক্রিম – সিকি (কোয়ার্টার) কাপ
- •আস্ত জিরা – ২ চা চামুচ
- •আস্ত ধনিয়া – ২ টেবিল চামুচ
- •মৌরি বা মিষ্টি জিরা – ২ চা চামুচ
- •গোলমরিচ – দেড় চা চামুচ
- •এলাচি – ৭/৮ টা
- •লবঙ্গ – ১০/১২ টা
- •দারুচিনি – ২ টুকরা
- •জয়ত্রি – সামান্য কয়েক টুকরা (২/৩ টুকরা)
- •আস্ত শুঁখনো মরিচ – ৪/৫ টা (স্বাদ মত)
- •তেজপাতা – ৩/৪ টা
- •(উপরের এই আস্ত জিরা থেকে শুরু করে তেজপাতা পর্যন্ত এই সমস্ত শুকনো মসলা গুলো, একটু ভেঁজে বা টেলে একসাথে মিহি গুঁড়া করে নিতে হবে।)
- •কাঁচা মরিচ -৫/৬ টা
- •একটু কাসুরি মেথি (মেথি শাক সুখনা) - সামান্য
- •ধনিয়া পাতা কুচি - সামান্য
রান্নার ধাপ
- 1চুলায় একটি প্যানের মধ্যে সিকি কাপ পরিমাণ তেল গরম করে, এর সাথে দিয়ে দিচ্ছি, বেটে রাখা, রাখা পেঁয়াজ এবং কাজু বাদামের মিশ্রণ। একই সাথে দিয়ে দিচ্ছি,আদা এবং রসুন বাটা। আর এর সাথে একটি তেজপাতা দুটি দারচিনি দিয়ে দিব। নেড়েচেড়ে চার পাঁচ মিনিটের মতো মসলাটা ভেজে নেওয়ার পর,এখন এর সাথে গুড়া করে রাখার সমস্ত মসলাগুলো দিয়ে দিব। আর একটু লবণ দিয়ে মসলাটা ভুনে নিতে হবে। নেড়েচেড়ে মসলাটা একটু শুকনো হয়েছে তাই এখানে অল্প একটু পানি দিয়ে ভুনে নিব। ৫ থেকে ৬ মিনিটের মতো ভুনে, নেওয়ার পর এর মধ্যে তেল একটু ছেড়ে দিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ফেটে রাখা টক দই।
- 2যেহেতু ঘরোয়া তৈরি টকদই তাই এটা অনেক বেশি ঘন ,এর সাথে একটু পানি দিয়ে আবারও মসলাগুলো গুলো ভুনে নিতে হবে। নেড়েছেড়ে এই মসলাগুলো ছিটে আসছে তাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় ৬-৭ মিনিট পর, তেলগুলো উপরে ভাসমান হয়ে এসেছে, এখন এর সাথ্র দিয়ে দিচ্ছি, কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দুই মিনিটের জন্য চুলার জ্বালটা হাই হিটে করে দিব । তারপরে মাঝারিতে রেখে প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসগুলো মিনিট খানেক এর মতো ভুনে নিতে হবে।
- 3প্রায় দশ মিনিট পর এর মাঝে কয়েকবার নেরে দেওয়া হয়েছিল। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হেভি ক্রিম। নেড়েচেড়ে তিন চার মিনিট পর, এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং কারসুরি মেথি। মেথিটা একটু গুড়া করে ফিব। নেড়েচেড়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দুই মিনিট পর এর মধ্যে ধনেপাতার কুচি দিয়ে একটু নেরে নামিয়ে নেব। এভাবে হয়ে গেল মোগলাই মহারানী চিকেন রান্নার রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
মোগলাই মহারাণী চিকেন রান্নায় কী কী প্রধান উপকরণ লাগে?+
এই রেসিপিতে মুরগি ১ কেজি, টক দই ১ কাপ, হেভি ক্রিম সিকি কাপ, কাঁচা কাজুবাদাম, আদা-রসুন বাটা ও নানা আস্ত গরম মসলা লাগে।
রান্নার জন্য মোট প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ১ ঘন্টা উল্লেখ করা হয়েছে।
প্রতি ১০০ গ্রাম মাংসে কত ক্যালরি আছে?+
রেসিপি অনুযায়ী প্রতি ১০০ গ্রাম এই মাংসে প্রায় ১৬৫ ক্যালরি রয়েছে।